তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

২০৬ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্র্থ খণ্ড [যষ্ঠদশ পারা] গেলেন। গভীর অন্ধকার । কনকনে শীত । বরফসিক্ত মাটি । এহেন দুর্যোগ মুহূর্তে স্ত্রীর প্রসববেদনা শুরু হয়ে গেল। হযরত মূসা (আ.) শীতের কবল থেকে আত্মরক্ষার্থে আগুন জ্বালাতে চাইলেন। তখনকার দিনে দিয়াশলাই এর স্থলে চকমকি পাথর ব্যবহার করা হতো। এই পাথরে আঘাত করলে আগুন জুলে উঠত। হযরত মুসা (আ.) এই প্রক্রিয়া ব্যবহার করে ব্যর্থ হলেন। আগুন জ্বলল না। এই হতবুদ্ধি অবস্থার মধ্যেই তিনি তুর পর্বতে আগুন দেখতে পেলেন । সেটা ছিল প্রকৃতপক্ষে নূর । তিনি পরিবারবর্গকে বললেন, তোমরা এখানেই অবস্থান কর। আমি আগুন দেখেছি। দেখি, সেখানে গিয়ে আগুন আনা যায় কিনা? সম্ভবত আগুনের কাছে কোনো পথপ্রদর্শক ব্যক্তিও পেতে পারি। যার কাছ থেকে পথের সন্ধান জানতে পারব। পরিবারবর্গের মধ্যে স্ত্রী যে ছিলেন, তা তো সুনিশ্চিত। কোনো কোনো রেওয়ায়েত থেকে জানা যায় যে, কোনো খাদেমও সাথে ছিল। তাকে উদ্দেশ্য করেও সম্বোধন করা হয়েছে। আবার কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, কিছুসংখ্যক লোক রিযান্হী নাড়া নিন ুরেিনি সরভাছ ধনে রিল পপ শী ৫৫৬2 [বি অর্থাৎ যখন তিনি আগুনের কাছে পৌছলেন। মুসনাদে আহমদে ওয়াহাব ইবনে মুনাব্বিহ বর্ণনা করেন যে, হযরত মূসা (আ.) আগুনের কাছে পৌছে একটি বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন । তিনি দেখলেন যে, এটি একটি বিরাট আগুন, যা একটি সতেজ ও সবুজ বৃক্ষের উপর দাউ দাউ করে জুলছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, এর কারণে বৃক্ষের কোনো ডাল অথবা পাতা পুড়ছে না; বরং আগুনের কারণে বৃক্ষের সৌন্দর্য, সজীবতা ও ওজ্ভল্য আরো বেড়ে গেছে। হযরত মূসা (আ.) এই বিস্ময়কর দৃশ্য কিছুক্ষণ পর্যন্ত দেখতে থাকলেন এবং অপেক্ষা করলেন যে, আগুনের কোনো স্ফুলিঙ্গ মাটিতে পড়লে তিনি তা তুলে নেবেন। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার পরও যখন এমন হলো না, তখন তিনি কিছু ঘাস ও _ খড়কুটা একত্র করে আগুনের কাছে ধরলেন । বলা বাহুল্য, এতে আগুন লেগে গেলেও তার উদ্দেশ্য সিদ্ধ হবে। কিন্তু এগুলো আগুনের কাছে নিতেই আগুন পেছনে সরে গেল । কোনো কোনো রেওয়ায়েতে আছে, আগুন তার দিকে অগ্রসর হলো। তিনি অস্থির হয়ে পেছনে সরে গেলেন । মোটকথা, আগুন লাভ করার উদ্দেশ্য সিদ্ধ হলো না। তিনি এই অত্যাশ্চর্য আগুনের প্রভাবে . বিন্ময়াভিভূত ছিলেন, ইতিমধ্যে একটি গায়েবী আওয়াজ হলো । -[রূহুল মা*আনী] হযরত মুসা (আ.) পাহাড়ের পাদদেশে এই ঘটনার সম্মুখীন হন। পাহাড়টি ছিল তার ডানদিকে । এই উপত্যকার নাম ছিল “তোয়া' | 42725722525 বাহরে মুহীত রূহুল মা*আনী ইত্যাদি গ্রন্থে আছে, হযরত মুসা (আ.) এই আওয়াজ চতুর্দিক থেকে সমভাবে শ্রবণ করেন। তার কোনো দিক নির্দিষ্ট ছিল না। শুনেছেনও অপরূপ ভঙ্গিতে । শুধু কানে নয়, সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ দ্বারা শুনেছেন । এটা ছিল একটা মুজেযার মতোই । আওয়াজের সারমর্ম এই যে, যে বস্তুকে তুমি আগুন মনে করছ তা আগুন নয়, আল্লাহ তা'আলার দ্যুতি ৷ এতে বলা হয়, “আমিই তোমার পালনকর্তা” হযরত মুসা (আ.) কিরূপে নিশ্চিত হলেন যে, এটা আল্লাহ তা'আলারই আওয়াজ? এই প্রশ্নের আসল উত্তর এই যে, আল্লাহ তাআলা তার অন্তরে এ বিষয়ে স্থির বিশ্বাস সৃষ্টি করে দেন যে, এটা আল্লাহ তা'আলারই আওয়াজ । এ ছাড়া হযরত মূসা (আ.) দেখলেন যে, এই আগুনের কারণে বৃক্ষ পুড়ে যাওয়ার পরিবের্ত তার সৌন্দর্য, সজীবতা ও ওজ্জল্য আরো বৃদ্ধি পাচ্ছে। আওয়াজও সাধারণ মানুষের আওয়াজের ন্যায় একদিক থেকে আসেনি; বরং চতুর্দিক থেকে এসেছে এবং শুধু কানই নয়, হাত, পা ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গও এ আওয়াজ শ্রবণে শরিক আছে। এসব অবস্থা থেকেও তিনি বুঝে নেন যে, এ আওয়াজ আল্লাহ তা“আলারই। হযরত মুসা (আ.) আল্লাহ তাআলার শব্দযুক্ত কালাম প্রত্যক্ষভাবে শ্রবণ করেছেন : রূহুল মা'আনীতে মুসনাদে আহমদের বরাতে ওয়াহাবের রেওয়ায়েত বর্ণিত রয়েছে যে, হযরত মূসা (আ.)-কে যখন “ইয়া মৃসা' শব্দ প্রয়োগে আওয়াজ দেওয়া হয়, তখন তিনি 'লাব্বাইক' [আমি হাজির আছি] বলে জবাব দেন এবং বলেন যে, আমি আওয়াজ শুনছি। কিন্তু কোথা থেকে আওয়াজ দিচ্ছেন তা জানি না। আপনি কোথায় আছেন? উত্তরে বলা হলো, আমি আপনার উপরে, সামনে, পশ্চাতে ও তোমার সাথে আছি। অতঃপর হযরত মূসা (আ.) আরজ করলেন, আমি স্বয়ং আপনার কালাম শুনছি, নাকি আপনার প্রেরিত কোনো ফেরেশতার কথা শুনছি? জবাব হলো, আমি নিজেই আপনার সাথে কথা বলছি । রূহুল মা“আনীর গ্রন্থকার বলেন, এ থেকে জানা যায় যে, হযরত মূসা (আ.) এই শব্দযুক্ত কালাম ফেরেশতাদের মধ্যস্থতা ব্যতীত নিজে শুনেছেন । আহলে সুন্নত ওয়াল জামাতের মধ্যে একদল আলেম এজন্যেই বলেন যে, শব্দযুক্ত কালামও চিরন্তন হওয়া সত্তেও শ্রবণযোগ্য ৷ এর কালাম

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।