২২ তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, চতুর্থ খণ্ড [পঞ্চদশ পারা] বিশ্বের সৃষ্টিকে সর্বক্ষণ নিয়ন্ত্রণ করছেন, যার নির্দেশে এবং মর্জিতে চন্দ্র, সূর্য, গ্রহ-তারা সদা নিজ নিজ দায়িত্ব পালন করে চলেছে, তার অনন্ত অসীম ক্ষমতার নিকট আসহাবে কাহাফের ঘটনা এমন আর কি আশ্চর্যজনক হতে পারে! যিনি সর্বশেষ ও গেলেন, আর তারা কিছুই দেখলো না, যিনি মক্কার অদূরে অবস্থিত সওর নামক গুহায় প্রিয়নবী 323 ও তার একমাত্র সাথী হযরত আবূ বকর (রা.)-কে দুশমনের কবল থেকে নিরাপদে রাখলেন, তার অনুসন্ধানকারী শক্রদের সকল চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত করলেন, যিনি নিরন্ত্র প্রায় তিনশত তের জন মুসলমানকে বদরের রণাঙ্গনে বিজয়ী করলেন এবং সহস্র অশ্বারোহী হানাদার বাহিনীকে পরাজিত করলেন এবং সত্যকে সুপ্রতিষ্ঠিত করার পথ সুগম করে দিলেন, ইতিপূর্বে যিনি হযরত মূসা (আ.)-এর মোকাবিলায় ফেরাউনকে এবং হযরত ইবরাহীম (রা.)-এর মোকাবিলায় নমরুদকে ধ্বংস করলেন, তার অনন্ত অসীম কুদরতের তুলনায় আসহাবে কাহফের ঘটনাকে খুব একটা বিস্ময়কর বলা যায় না। কিন্তু যেহেতু ইহুদিরা এ সম্পর্কে প্রিয়নবী £প্ল2 -কে প্রশ্ন করেছেন তাই আলোচ্য আয়াতে এ প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। পূর্ববর্তী আয়াতের সাথে সম্পর্ক : পূর্ববর্তী আয়াতে প্রিয়নবী এঃ: -এর নবুয়ত ও রেসালাতের বর্ণনা ছিল। আর এ আয়াতে আসহাবে কাহাফের ঘটনা বর্ণিত হয়েছে, যা প্রিয়নবী £2:2 -এর নবুয়ত ও রেসালাতের প্রমাণ এবং কিয়ামতের সত্যতা ও বাস্তবতার সুস্পষ্ট দলিল । আসহাবে কাহাফের ঘটনা কিয়ামতের দলিল এই মর্মে যে, আল্লাহ তা'আলা যখন শত শত বছর ধরে মৃত রাখার পর তাদেরকে জাগ্রত করতে পারেন তখন হাজার হাজার বছর ধরে মৃত অবস্থায় থাকার পর জীবিতও করতে পারেন। কেননা প্রবাদ বাক্য হলো- “ন্দ্রা হলো মৃত্যুর ভাই।” এটি এ পাতা আসহাবে কাহাফ ও আসহাবে রকীম : ০5২ সেই প্রশস্ত গর্তকে বলা হয় যা পাহাড়ের ভিতরে থাকে । আর ৮: শব্দটির অর্থ লিপিবদ্ধ বস্তু । যেহেতু লোকেরা আসহাবে কাহাফের নাম ও তাদের ঘটনা একটি ফলকের উপর লিপিবদ্ধ করে তা এই গর্তের মুখে রেখে দিয়েছিল, তাই তাদেরকে 'আসহাবে কাহাফ" ও "আসহাবে রকীম' বলা হয় । আসহাবে কাহাফ ও আসহাবে রকীম একই দলের দুটি খেতাব । গর্তের অধিবাসী হওয়ার কারণে আসহাবে কাহাফ বলা হয় । আর যেহেতু একটি ফলকে তাদের নাম লিপিবদ্ধ ছিল এজন্যে তাদেরকে আসহাবে রকীম বলা হয় । -[তাফসীরে মাআরিফুল কুরআন, আল্লামা ইহ্্রীস কান্ধলভী (র.), খ. ৪, পৃ. ৩৮৮] অন্য একটি বর্ণনায় রয়েছে, হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেছেন, ০, সেই উপত্যকার নাম, যেখানে আসহাবে কাহাফ ছিল। আর কা'বে আহবার বলেছেন, ৮) সেই শহরের নাম যেখান থেকে আসহাবে কাহাফ বের হয়েছিল। কোনো | কোনো ব্যাখ্যাকার বলেছেন (237 এ পাহাড়ের নাম যাতে আসহাবে কাহাফ এর গর্ত ছিল। এসব অভিমত যাদের, তারা এ মতও পোষণ করেন যে, আসহাবে কাহাফ ও আসহাবে রকীম একই দল ছিল, ভিন্ন ভিন্ন কিছু ছিল না। কিন্তু কোনো কোনো তাফসীরকারের মতে, আসহাবে কাহাফ ও আসহাবে রকীম ভিন্ন ভিন্ন দুটি দল। আবদ ইবনে হুমাইদ, ইবনুল মুনযির, তাবারানী, ইবনে আবি হাতেম এবং ইবনে মারদৃইয়াহ হযরত নোমান ইবনে বশীর (রা.)-এর কথার উদ্ধৃতি দিয়েছেন । হযরত রাসূলুল্লাহ 3:23 আসহাবে রকীম সম্পর্কে ইরশাদ করেছেন যে, এরা তিন ব্যক্তি ছিল, যারা একটি গর্তে প্রবেশ করেছিল। ইমাম আহমদ ও ইবনুল মুনযির হযরত আনাস (রা.)-এর সুত্রে বর্ণনা করেছেন যে, পূর্বকালের তিন ব্যক্তি উপজীবিকার সন্ধানে বের হয়েছিল৷ পথে বৃষ্টিপাত শুরু হওয়ায় তারা একটি গর্তে আশ্রয় নেয় । গর্তের ভিতর প্রবেশের সঙ্গে সঙ্গে একটি বিরাট পাথরখপ্ড গর্তের মুখে এসে পড়লো । ফলে গর্তের দুয়ার বন্ধ হয়ে গেল। এক ব্যক্তি বলল, আমাদের যে কেউ জীবনে কোনো নেক কাজ করে থাকে সেই নেক কাজটির কথা মনে করে আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত । হয়তো আল্লাহ তা'আলা এর বরকতে আমাদের উপর রহমত নাজিল করবেন । তাদের মধ্যে একজন বলল, আমি একদিন কিছু লোককে কাজের জন্য রেখেছিলাম । তনুধ্যে একটি লোক দ্িপ্রহরে আমার কাছে বিদায় নেওয়ার জন্য আসলো । কেননা সে অর্ধেক দিনে এত কাজ করেছে যে অন্যরা তা সারাদিনে করেছে। আমি তাকে অন্যদের সমান পারিশ্রমিক দান করি । অন্য শ্রমিকদের একজন এ কারণে রাগান্বিত হলো এবং তার পারিশ্রমিক সে আমার নিকট রেখে চলে গেল । আমি তার পারিশ্রমিক ঘরে সংরক্ষণ করলাম । কিছুদিন পর তার এ পারিশ্রমিক দ্বারা 'একটি বকরির বাচ্চা ক্রয় করলাম । পরবর্তীকালে আল্লাহ তা'আলার হুকুমে এ বকরির বংশ বৃদ্ধি পেতে লাগলো । সুদীর্ঘ সময় পর সেই শ্রমিক আমার নিকট ফিরে আসলো । সে বর্তমানে বৃদ্ধ হয়ে গেছে
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।