তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

৯৯০ তফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা পরবর্তী 1১০| ০251 -/* বাক্যের অর্থ তা-ই। এই বিষয়বস্তু হযরত ইবনে আব্বাস (রা.) থেকেও বর্ণিত হয়েছে। আয়াতে যে ১১১ শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ প্রবেশ নেওয়া হলেও অতিক্রমের আকারে প্রবেশ হবে। তাই, কোনো বৈপরীত্য নেই। ্‌ (১৬১ ০০০) 020 535 4155 : এখানে বিভ্রান্ত সৃষ্টি করার উদ্দেশ্যে কাফেররা মুসলমানদের সামনে দুটি বিষয় উপস্থাপিত করেছে যথা- ১. পার্থিব ধন-দৌলত ও সাজসরঞ্জাম এবং ২. চাকর-নওকর, দলবল ও পরিষদবর্গ । এসব বস্তু মুসলমানদের তুলনায় কাফেরদের কাছে বেশি ছিল । এদু'টি বস্তুই মানুষের জন্য নেশার কাজ করে এবং এগুলোর অহমিকাই ভালো ভালো জ্ঞানী ও সুধীজনকে ভ্রান্তপথে পরিচালিত করে । এ নেশাই মানুষের সামনে বিগত যুগের বড় বড় পুঁজিপতি ও রাজ্যাধিপতিদের দৃষ্টান্তমূলক ইতিহাস বিস্বৃত করিয়ে তার বর্তমান অবস্থাকে তার ব্যক্তিগত গুণগরিমার ফল এবং স্থায়ী শান্তির উপায়রূপে প্রতিভাত করে দেয় । অবশ্য তাদের কথা স্বতন্ত্র, যারা কুরআনী শিক্ষা অনুযায়ী পার্থিব ধন-দৌলত, সম্মান ও প্রভাব-প্রতিপত্তিকে ব্যক্তিগত গুণগরিমার ফল অথবা চিরস্থায়ী সাথী মনে করে না। সাথে সাথে মুখেও আল্লাহ তা“আলার বিধি-বিধান মেনে চলে এবং কোনো সময় গাফেল হয় না। তারাই শুধু পার্থিব ধন-দৌলতের অনিষ্ট থেকে মুক্ত থাকতে পারে । উদাহরণত অনেক পয়গাম্বর, যেমন হযরত সুলায়মান (আ.), হযরত দাউদ (আ.) এবং অনেক বিত্তশালী সাহাবী উম্মতের মধ্যকার অনেক ওলী ও সৎকর্মপরায়ণ ব্যক্তিকে আল্লাহ তাআলা অতুল বিভ্তবৈভব দান করেছেন এবং সাথে সাথে ধর্মীয় সম্পদ ও অপরিমেয় আল্লাহভীতিতেও তাদেরকে সমৃদ্ধ করেছেন৷ কাফেরদের এই বিভ্রান্তি কুরআন পাক এভাবে দূর করেছে যে, দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামত ও সম্পদ আল্লাহ তা'আলার প্রিয়পাত্র হওয়ার আলামত নয় এবং দুনিয়াতেও একে কোনো ব্যক্তিগত পরাকাষ্ঠার লক্ষণ মনে করা হয় না। কেননা দুনিয়াতে অনেক _ নির্বোধ মূর্খও এগুলো জ্ঞানী ও বিজ্ঞজনের চেয়েও বেশি লাভ করে । বিগত যুগের ইতিহাস খুঁজে দেখলে এ সত্য উদঘাটিত _ হবে যে, পৃথিবীতে এ পরিমাণে তো বটেই, বরং এর চেয়েও বেশি ধন-দৌলত স্তুপীকৃত হয়েছে। চাকর-নওকর, বন্ধু-বান্ধব ও পরিষদবর্গের আধিক্য সম্পর্কে বলা যায় যে, প্রথমত দুনিয়াতেই তাদের অন্তঃসারশূন্যতা ফুটে উঠে। অর্থাৎ বিপদের মুহুর্তে বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজন কোনো কাজে আসে না। দ্বিতীয়ত যদি দুনিয়াতে তারা সেবাকর্মে নিয়োজিতও থাকে, তবুও তা কয়দিনের জন্য? মৃত্যুর পর হাশরের মাঠে কেউ কারো সঙ্গী-সাথী হবে না। প্রিয়নবী গু -কে সান্তনা : মন্কায় কাফেররা শুধু যে সত্যের দাওয়াত প্রত্যাখ্যান করছিলো তাই নয়; বরং প্রিয়নবী গ্রহ ও তার সাহাবাগণকে চরম নির্যাতনও করছিলো, এমনি অবস্থায় আল্লাহ তা“আলা প্রিয়নবী গুহ -কে সান্ত্বনা দিয়ে ইরশাদ করেছেন, [হে রাসূল এরই ! যারা হেদায়েত গ্রহণ করতে রাজি নয়, যারা পথভ্রষ্ট থাকতে চায়, তাদেরকে সেই অবস্থায় ছেড়ে দিন! আল্লাহ তা“আলা তাদেরকে অবকাশ দিবেন এবং তাদের জন্য নির্ধারিত সময়ে আজাব আসবে, অথবা মৃত্যুর পর তারা 7778 বত 9 ০ ১ এ ও ভিউ অজিত, 2০:89 উবে 80 শী এটি টি কুট 5 টি জী এল ভিজ নি তা“আলা ইরশাদ করেছেন, অদূর ভবিষ্যতে অর্থাৎ কিয়ামতের দিন তারা দেখতে পাবে কার বাড়ি ঘর মন্দ এবং কার দলবল দুর্বল? কেননা কাফেররা সেদিন দোজখে নিক্ষিপ্ত হবে, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না। দুনিয়াতে ইবলিস ও তার সাঙ্গপাঙ্গরাই ছিলো কাফেরদের সাহায্যকারী | কিয়ামতের দিন তারাও হবে কোপগ্রস্ত, অতএব, তাদের কেউ সাহায্যকারী থাকবে না, কাফেররা সেদিন থাকবে চরম বিপদে ।

— পৃষ্ঠা ১৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।