তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

কি? জবাব এই যে, পয়গান্বরদের দাওয়াতের বিশেষ কতিপয় মূলনীতি আছে। তন্মধ্যে একটি এই যে, হেদায়েতের কাজ সর্বপ্রথম নিজ গৃহ থেকে শুরু করতে হবে। নিজ পরিবারের লোকজনের পক্ষে হেদায়াত মেনে নেওয়া এবং মানানো অপেক্ষাকৃত সহজও ৷ তাদের দেখাশুনাও সদাসর্বদা করা যায় । তারা যখন কোনো বিশেষ রঙে রঙিত হয়ে তাতে পাকাপোক্ত হয়ে যায়, তখন একটি ধর্মীয় পরিবেশ সৃষ্টি হয়ে ব্যাপক দাওয়াত ও অন্যদের সংশোধনে বিরাট সহায়তা করে । মানবজাতির সংশোধনের সর্বাধিক কার্যকরী পন্থা হচ্ছে একটি বিশুদ্ধ ধর্মীয় পরিবেশ অস্তিত্বে আনয়ন করা । অভিজ্ঞতা সাক্ষ্য দেয় যে, প্রত্যেক ভালো অথবা মন্দ বিষয় শিক্ষাদীক্ষা ও উপদেশের চেয়ে পরিবেশের মাধ্যমেই অধিক প্রসার লাভ করে । ০১৩ পা তট৩ ০434 ৩৮৫ ৬০ ১৪3৩ 4455: হযরত ইদরীস (আ.) হযরত নৃহ (আ.)-এর এক হাজার বছর পূর্বে তার পিতৃপুরুষদের অন্যতম ছিলেন। -ুস্তাদরাকে হাকিম] হযরত আদম (আ.)- এরপর তিনিই সর্বপ্রথম নবী ও রাসূল, যার প্রতি আল্লাহ তা'আলা ব্রিশটি সহীফা নাজিল করেন । -[যামাখশারী] হযরত ইদরীস (আ.) সর্বপ্রথম মানব, যাকে মু*জিজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অংকবিজ্ঞান দান করা হয়েছিল । -বাহরে মুহীত] তিনিই সর্বপ্রথম মানব, যিনি কলমের সাহায্যে লেখা ও বন্ত সেলাই আবিষ্কার করেন । তার পূর্বে মানুষ সাধারণ পোশাকের স্থলে জীবজস্তুর চামড়া ব্যবহার করত । ওজন ও পরিমাপের পদ্ধতিও সর্বপ্রথম তিনিই আবিষ্কার করেন এবং অস্ত্রশস্ত্রের আবিষ্কারও তার আমল থেকেই শুরু হয় । তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জিহাদ করেন। -'বাহরে মুহীত, কুরতুবী, মাযহারী, রূহুল মা*আনী] পাতা তা ৫ ১5212575572, অর্থাৎ আমি ইদরীস (আ.)-কে উচ্চ মর্তবায় সমুন্নত করেছি। উদ্দেশ্য এই যে, তাকে নবুয়ত, রিসালাত ও নৈকট্যের বিশেষ মরতবা দান করা হয়েছে । কোনো কোনো রেওয়ায়েতে আছে যে, হযরত ইদরীস আ.)-কে আকাশে তুলে নেওয়া হয়েছে। এ সম্পর্কে ইবনে কাছীর রে.) বলেন_ 4৮31 ৮-৮৫ ১০৪95 5৯ %/এ 43০৫৮541422) অর্থাৎ এটা কাবে আহবারের ইসরাঈল রেওয়ায়েত। এর কোনো কোনোটি অপরিচিত। কুরআন পাকের আলাচ্য বাক্য থেকে পরিষ্কার বুঝা যায় না যে, এখানে মরতবা উচ্চ করা বুঝানো হয়েছে, নাকি জীবিত অবস্থায় তাকে আকাশে তুলে নেওয়া বুঝানো হয়েছে। কাজেই আকাশে তুলে নেওয়ার বিষয়টির অস্বীকৃতি অকাট্য নয়। কুরআনের তাফসীর এর উপর নির্ভরশীল নয় । _[বয়ানুল কুরআন] রাসূল ও নবীর সংজ্ঞায় পার্থক্য ও উভয়ের পারস্পরিক সম্পর্ক : এ প্রসঙ্গে হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (র.) বলেন, রাসূল ও নবীর সংজ্ঞায় বিভিন্ন উক্তি বর্ণিত আছে। বিভিন্ন আয়াত নিয়ে চিন্তাভাবনার পর আমার কাছে যে বিষয়টি প্রমাণিত হয়েছে, তা এই যে, যিনি উম্মতের কাছে নতুন শরিয়ত প্রচার করেন, তিনি রাসূল এখন শরিয়তটি স্বয়ং রাসূলের দিক দিয়ে নতুন হোক, যেমন- তাওরাত ইত্যাদি কিংবা শুধু উম্মতের দিক দিয়েই নতুন হোক, যেমন- ইসমাঈল (আ.)-এর শরিয়ত। এটা প্রকৃতপক্ষে হযরত ইবরাহীম (আ.)-এর প্রাচীন শরিয়তই ছিল, কিন্তু যে জুরহাম গোত্রের প্রতি তিনি প্রেরিত হয়েছিলেন, তারা পূর্বে এ শরিয়ত সম্পর্কে কিছুই জানত না। হযরত ইসমাঈল (আ.)-এর মাধ্যমে তারা এ শরিয়ত সম্পর্কে জ্ঞানলাভ করে । এ অর্থের দিক দিয়ে রাসূলের জন্য নবী হওয়া জরুরি নয়। যেমন ফেরেশতাগণ রাসূল; কিন্তু নবী নন। অথবা যেমন হযরত ঈসা আ.)-এর প্রেরিত দূত। আয়াতে তাদেরকে ১: ছি "০ )| বলা হয়েছে। অথচ তারা নবী ছিলেন না। যার কাছে ওহী আগমন করে তিনি নবী । তিনি নতুন শরিয়ত প্রচার করুন কিংবা প্রাচীন শরিয়ত ৷ উদাহরণত বনী ইসরাঈলের অধিকাংশ নবী হযরত মূসা (আ.)- নিবেন গেল যে, একদিক দিয়ে রাসূল শব্দটি নবী শব্দের চেয়ে ব্যাপক এবং অন্য দিক দিয়ে নবী শব্দটি রাসূল শব্দের চেয়ে ব্যাপক । যে আয়াতে উভয় শব্দ এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, যেমন উল্লিখিত আয়াতসমূহে 1৫ 4১:/ বলা হয়েছে, সেখানো কোনো খটকা নেই । কেননা বিশেষ ও ব্যাপকের একক্র সমাবেশ অযৌক্তিক নয় । কিন্তু যেখানে উভয় শব্দ পরস্পর বিপরীতমুখী হয়ে ব্যবহৃত হয়েছে। যেমন- 11210 (৮4554 5 5বাক্যে বলা হয়েছে, সেখানে স্থানের ইঙ্গিতে নবীর অর্থে হবে এমন ব্যক্তি, ঘিনি পূর্ববর্তী শরিয়ত প্রচার করেন । -বয়ানুল কুরআন]

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।