তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৭৮ তাফসীরে জালালাহইন : আরবি-বাংলা, চত্র্থ খও [ষণ্ঠদশ পারা] 0557 585555597457555555959555809 অথচ সময়কালের দিক দিয়ে তিন সবার অগ্রে ছিলেন। ১2 $4-2 675 4% 255 : ওয়াদা পূরণ করা একটি চারিত্রিক গুণ। প্রত্যেক স্ব্া্ত ব্যক্তি একে জরুরি মনে করে । এর বিপরীত করাকে হীন কাজ বলে বিবেচনা করা হয়। হাদীসে ওয়াদা ভঙ্গ করাকে মুনাফেকীর আলামত বলা হয়েছে। এজন্যই আল্লাহ তা'আলার প্রত্যেক নবী ও রাসূলই ওয়াদা পালনে সাচ্চা; কিন্তু এই বর্ণনা পরম্পরায় বিশেষ বিশেষ পয়গান্বরের সাথে বিশেষ বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে। এর উদ্দেশ্য এরূপ নয় যে, এই গুণ অন্যদের মধ্যে বিদ্যমান নেই। বরং এদিকে ইঙ্গিত করা উদ্দেশ্য যে, তার মধ্যে উক্ত গুণটি একটি স্বাতন্ত্যমূলক বৈশিষ্ট্যের অধিকারী হয়ে বিদ্যমান আছে। উদাহরণত এইমাত্র হযরত মূসা (আ.)-এর আলোচনা প্রসঙ্গে তার মনোনীত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। অথচ, এ গুণটিও সব নবীর মধ্যে বিদ্যমান আছে। কিন্তু এ ব্যাপারে হযরত মূসা (আ.) বিশেষ স্বতন্ত্রের অধিকারী ছিলেন, তাই তার আলোচনায় এর উল্লেখ করা হয়েছে। ওয়াদা পালনে হযরত ইসমাঈল (আ.)-এর স্বাতন্ত্ের কারণ এই যে, তিনি আল্লাহ তাআলার সাথে কিংবা কোনো বান্দার সাথে যে বিষয়ের ওয়াদা করেছেন, অবিচল নিষ্ঠা ও যত্বুসহকারে তা পালন করেছেন। তিনি আল্লাহ তা'আলার সাথে ওয়াদা করেছিলেন যে, নিজেকে জবাইয়ের জন্য পেশ করে দেবেন এবং তজ্জন্যে সবর করবেন। তিনি এ ওয়াদা পালনে উত্তীর্ণ হয়েছেন। একবার তিনি জনৈক ব্যক্তির সাথে একস্থানে সাক্ষাতের ওয়াদা করেছিলেন । কিন্তু লোকটি সময়মতো আগমন না করায় তিনি সেখানে তিনদিন এবং কোনো কোনো রেওয়ায়েত মতে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। -[মাযহারী] আব্দুল্লাহ ইবনে উবাই -এর রেওয়ায়েতে তিরমিযীতে মহানবী শর $ প্রসঙ্গেও ওয়াদা করে সেস্থানে তিন দিন অপেক্ষা করার ঘটনা বর্ণিত আছে। -কুরতুবী] ওয়াদা পূরণ করার গুরুত্ব ও মরতবা : ওয়াদা পূরণ করা সকল পয়গাম্বর ও সতকর্মপরায়ণ মনীষীদের বিশেষ গুণ এবংস্্রান্ত লোকদের অভ্যাস। এর বিপরীত করা পাপাচারী ও হীন লোকদের চরিত্র। রাসূলুল্লাহ গু বলেন- 2452) অর্থাৎ ওয়াদা একটি খণ। তাই খণ পরিশোধ করা যেমন অপরিহার্য, তেমনি ওয়াদা পূরণে যত্নবান হওয়াও জরুরি। অন্য এক হাদীসে বলা হয়েছে, মুমিনের ওয়াদা পালন করা ওয়াজিব । ফিকহবিদগণ বলেছেন, ওয়াদা খণ হওয়া এবং ওয়াজিব হওয়ার অর্থ এই যে, শরিয়তসম্মত ওজর ব্যতীত ওয়াদা পূরণ না করা গুনাহ। কিন্তু ওয়াদা এমন খণ নয় যে, তজ্জন্য আদালতের শরণাপন্ন হওয়া যায় কিংবা গায়ের জোরে আদায় করা যায়। ফিকহবিদদের পরিভাষায় একে বলা হয় ধর্মমতে ওয়াজিব, বিচারে ওয়াজিব নয় । -কুরতুবী] ৫2৩০ ৮5৫02১৮2155 বর 2205 655 বঠিস্- পরিবার পরিজন থেকে সংক্কার কাজ শুরু করা সংক্কারকের অবশ্য কর্তব্য : হযরত ইসমাঈল (আ.)-এর আরো একটি বিশেষ গুণ এই উল্লেখ করা হয়েছে যে, তিনি নিজ পরিবার-পরিজনকে নামাজ ও জাকাতের নির্দেশ দিতেন। এখানে প্রশ্ন হলো যে, পরিবার-পরিজনকে সৎকাজের নির্দেশ দেওয়া তো প্রত্যেক মু'মিন মুসলমানের দায়িত্ব তথা ওয়াজিব। কুরআন পাকে সাধারণ মুসলমানদেরকে বলা হয়েছে- 1 0৩-11-4449 অর্থাৎ নিজেদেরকে এবং নিজেদের পরিবারবর্গকে অগ্নি থেকে রক্ষা কর। সৃতরাং এ ব্যাপারে হযরত ইসমাঈল (আ.)-এর বৈশিষ্ট্য কি? জবাব এই যে, বিষয়টি যদিও ব্যাপকভাবে সব মুসলমানের করণীয় । কিন্তু হযরত ইসমাঈল ল (আ.) এ কাজের জন্য বিশেষ গুরুত্ সহকারে সার্বিকভাবে সচেষ্ট ছিলেন । যেমন মহানবী প্রঃ -এর প্রতিও বিশেষ নির্দেশ ছিল যে- ০4০51 4525 5532 অর্থাৎ গোত্রের নিকটতম আত্মীয়দেরকে আল্লাহ তা'আলার আজাব সম্পর্কে সতর্ক করুন। এ নির্দেশ পালনার্থে তিনি পরিবারবর্গকে একত্র করে একটি বিশেষ ভাষণ দেন। এখানে দ্বিতীয় প্রণিধানযোগ্য বিষয় এই যে, পয়গাম্বরগণ সবাই সমগ্র জাতির হেদায়েতের জন্য প্রেরিত হন। তারা সবাইকে সত্যের পয়গাম পৌছান এবং খোদায়ী নির্দেশের অনুগামী করেন । আয়াতে বিশেষভাবে পরিবারবর্গের কথা উল্লেখ করার কারণ | সস - 08) ২ -8০১০ ৯

— পৃষ্ঠা ১৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।