আফসীরে জালালাহন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষ্ঠদশ পারা] ১৭১৯ আব্দুল ওহহাব নাজ্জার এর বর্ণনা মতে উপরিউক্ত উক্তিসমূহের মধ্যে মুজাহিদ রে.)-এর উক্তি অধিক যুক্তিযুক্ত । কারণ মিসরের প্রাচীন দেবতাসমূহের মধ্যে একটির নাম ছিল ১১) [আযরীস] এর অর্থ হলো ক্ষমতার ঈশ্বর ও সাহায্যকারী । আর মূর্তিপূজক জাতির মধ্যে শুরু থেকে এ প্রচলন চলে আসছিল যে, প্রাচীন দেবতাদের নামে নতুন দেবতাদের নাম রাখতো ৷ এ কারণে মিশরের প্রাচীন দেবতাদের নামানুসারে এ দেবতার নাম রাখা হয়েছিল আযর। অন্যথতায় হযরত ইবরাহীম (আ.)-এর পিতার নাম ছিল তারেক। আমাদের মতে এ সকল উক্তি ও মন্তব্য অহেতুক ও অসার । কেননা কুরআন যেহেতু স্পষ্টভাবে হযরত ইবরাহীম (আ.)-এর পিতার নাম আযর বলে ঘোষণা করেছে। সুতরাং আলেমগণের জন্য বাইবেল ও প্রাচীন পুস্তকাদির বর্ণনা ও যুক্তি দ্বারা প্রভাবান্বিত হয়ে পবিত্র কুরআনের স্পষ্ট ঘোষণাকে রূপক আখ্যা দেওয়া কিংবা আরো সামনে অগ্রসর হয়ে কুরআনের আয়াতে ব্যাকরণগত দৃষ্টিকোণে শব্দ উহ্য মানার কোনো প্রয়োজনীয়তা বা গুরুত্ব রাখে না। মোদ্দাকথা এই যে, কালদী ভাষায় আদার (0) বিশেষ উপাসককে বলা হয় । আর আরবি ভাষায় এটা আযর নামে পরিবর্তিত হয়েছে। তারেক যেহেতু মূর্তি তৈরিকারী এবং বিশিষ্ট মূর্তিপূজক ছিল, এ কারণে সে আযর নামে প্রসিদ্ধি লাভ করেছে। অর্থাৎ এটা তার নাম নয়; বরং উপাধি ৷ আর নামের স্থলে উপাধি প্রসিদ্ধ হয়ে যাওয়ার কারণে কুরআন মাজীদে সেটাই উল্লিখিত হয়েছে। -[কাসাসুল কুরআন খ. ১, পৃ. ১৫১] ১1১৩ ২5511 এ 5893 45৪ : আল্লাহ তা“আলা বলেন, হে মুহাম্মদ এর্লং ! আপনি মন্কাবাসীকে ইবরাহীম (আ.)-এর কাহিনী শুনান। কারণ তারা দাবি করে থাকে যে, তারা তার বংশীয় সন্তান। যাতে তারা তাদের পূর্বপুরুষের মূর্তি ভাঙ্গার কাহিনী এবং মূর্তিপূজার প্রতি অসুষ্টির কথা শ্রবণ করে তাওহীদ ও রিসালাতের আকীদায় বিশ্বাসী হয় । তিনি নিজ কথা ও কর্মে বড়ই সত্যবাদী ও বিশিষ্ট নবী ছিলেন । তার যে কাহিনী আমি বর্ণনা করতে চাচ্ছি তা এ সময়ের ঘটনা, যখন তিনি তার পিভার নিকট বলেছিল আব্বাজান! আপনি এমন বস্তুর উপাসনা করেন কেন? যারা কিছুই শুনে না, কিছুই দেখে না এবং আপনার কোনো কাজে তারা সহযোগিতা করতে পারে না । আব্বাজান! আমার নিকট এমন ইলম ও জ্ঞান পৌছেছে যা আপনার নিকট নেই । আপনি আমার কথা মেনে চলুন। আমি আপনাকে সোজা রাস্তা বলে দিব। আপনি শয়তানের আনুগত্য করবেন না। অর্থাৎ তাকে এবং তার উপাসনাকে আপনি নিজেও অপছন্দ করেন । অথচ মূর্তিপূজার মধ্যে নিশ্চিতভাবে শয়তান পৃজা অনিবার্ হয় । কেননা শয়তানই এসব কাজ করিয়ে থাকে । নিঃসন্দেহে শয়তান আল্লাহ তা'আলার বড় নাফরমান | সে কিভাবে আনুগত্যের যোগ্য হতে পারে? আব্বাজান! আমার খুবই আশঙ্কা হচ্ছে যে, আপনার উপর না জানি দয়াময় আল্লাহ তা“আলার আজাব এসে পড়ে । তখন আপনি নিজেও শয়তানের সাথে আজাবে লিপ্ত হবেন । পিতা আযর পুত্র ইবরাহীম আ.)-এর এসব কথা শুনে বলল, ব্যাপার কি? তুমি কি আমার দেবতাদের থেকে দূরে সরে গেছ? তুমি যদি তাদের সমালোচনা করা এবং অপমান করা, আর আমাকে তাদের উপাসনা করতে বারণ করা থেকে বিরত না হও, তাহলে অবশ্যই আমি তোমাকে পাথর মেরে শেষ করে দিব। হযরত ইবরাহীম (আ.) পিতার আদব ও সম্মান পূর্ণভাবে লক্ষ্য রেখে অত্যন্ত বিনয় ও মহববতের সাথে পিতাকে তাওহীদের উপদেশ শোনালেন । কিন্তু যতোই নম্র ও কোমলভাবে বর্ণনা করা হোক না কেন? মুশরিকদের জন্য তা গ্রহণ করা কঠিন বিষয়। সুতরাং মুশরিক পিতা পুত্রের এ বিন আকৃতির প্রশ্নের উত্তরে অত্যন্ত কঠিনভাবে বলল, তুমি যদি আমার উপাস্যদের সমালোচনা থেকে বিরত না হও তাহলে এমনও হতে পারে যে, তোমার হাত পা ভেঙ্গে ফেলব। হযরত ইবরাহীম (আ.) বললেন, আচ্ছা আপনাকে সালাম । আপনাকে আর কোনো কিছু বলতে চাই না। কারণ তা অনর্থ হবে । অতএব আমি আমার প্রতিপালকের নিকট আপনার মাগফেরাতে জন্য দোয়া করব । তিনি যেন আপনাকে হেদায়েত দান করেন। নিঃসন্দেহে তিনি . আমার প্রতি অত্যন্ত কূপাময় । আর আপনি যেহেতু আমার কথা মানতে প্রস্তুত নন, কাজেই আপনার নিকট আমার অবস্থান করা উচিত নয়। অতএব আমি আপনার এবং আপনার দেবতাদের থেকে দূরে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমি শান্তভাবে আমার প্রভুর উপাসনা করব । মোটকথা এ কথার পরে তিনি তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে শাম দেশে হিজরত করলেন । আমি তাকে পুত্র ইসহাক ও পোত্র ইয়াকুব দান করলাম । ইসমাঈল (আ.) যেহেতু আগে জন্মগ্রহণ করেছিলেন । এ জন্যে এখানে তার নাম উল্লেখ নেই । আর একটি কারণ এই যে, সামান্য পরে ভিন্নভাবে বিশেষ বৈশিষ্টসহ তার আলোচনা আসছে। এ কারণে এখানে তার কথা উল্লেখ করা হয়নি।
— পৃষ্ঠা ১৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।