তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা] ১৬৫ 4 44 আল্লাহ তা'আলার উক্তি] উপাধিও দেওয়া হয়েছে। কারণ তার জন্ম বাহ্যিক কারণের মধ্যস্থতা ব্যতিরেকে আল্লাহ তা'আলার উক্তির মাধ্যমে হয়েছে। -[কুরতুবী] চ৮-সএ। ৯ কিয়ামতের দিবসকে পরিতাপের দিবস বলা হয়েছে। কারণ জাহান্নামীরা সেদিন পরিতাপ করবে যে, তারা ঈমানদার ও সৎ কর্মপরায়ণ হলে জান্নাত লাভ করত । কিন্তু এখন তাদের জাহান্নামের আজাব ভোগ করতে হচ্ছে। পক্ষান্তরে বিশেষ এক প্রকার পরিতাপ জান্নাতীদের হবে । হযরত মু'আজ (রা.)-এর রেওয়ায়েতে তাবারানী ও আবু ইয়ালা বর্ণিত হাদীসে রাসূলে কারীম প্রঃ বলেন, যেসব মুহুর্ত আল্লাহ তা“আলার জিকির ছাড়া অতিবাহিত হয়েছে, সেগুলোর জন্য পরিতাপ করা ছাড়া জান্নাতীদের আর কোনো পরিতাপ হবে না। হযরত আবু হুরায়রা রো.)-এর রেওয়ায়েতে বগভী বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ শু বলেন, প্রত্যেক মৃত ব্যক্তিই পরিতাপ ও অনুশোচনা করবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, এই পরিতাপ কিসের কারণে হবে? তিনি বললেন, সৎ কর্মশীলদের পরিতাপ হবে এই যে, তারা আরো বেশি সৎকর্ম কেন করলো না, যাতে জান্নাতের আরও উচ্চস্তরে স্থান অর্জিত হতো । পক্ষান্তরে কুকর্মীরা পরিতাপ করবে যে, তারা কুকর্ম থেকে কেন বিরত হলো না। হযরত ঈসা (আ.)-এর বৈশিশ্ট্যসমূহ : বর্ণিত আছে যে, শিশু হযরত ঈসা আআ.) মায়ের ইঙ্গিত পেয়ে দুগ্ধ পান ছেড়ে দিলেন এবং লোকদের দিকে ফিরে স্বতংস্ফুর্তভাবে বলে উঠলেন, আমার মাতার সম্পর্কে তোমাদের ধারণা সম্পূর্ণ অমূলক, আমি আল্লাহ তা'আলার বান্দা [আমি আল্লাহর পুত্র নই ।] এখানে খ্রিস্টানদের ভ্রান্ত ধারণার প্রতিবাদ স্বয়ং হযরত ঈসা আ.)-ই করেছেন। এ পর্যায়ে হযরত ঈসা (আ.) তার আটটি বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন । ফলে ইহুদি ও খ্রিস্টানদের ভিত্তিহীন ও বাতিল মতবাদের বাতুলতা সুস্পষ্টভাবে প্রমাণিত হচ্ছে। বৈশিষ্ট্যগুলো নিম্নবূপ- | প্রথম বৈশিষ্ট্য : ১) 252 ০ অর্থাৎ নিশ্চয় আমি আল্লাহ তা'আলার বিশেষ বান্দা, আল্লাহ তা'আলার কুদরত হিকমতের বিস্বয়কর নিদর্শন স্বরূপ আমি পিতা ব্যতীত অলৌকিকভাবে সৃষ্টি হয়েছি। | হযরত ঈসা (আ.)-এর কথার উদ্দেশ্য হলো তার সম্মানিত মাতার উপর যখন অপবাদের কথা চিন্তা করা হচ্ছিল তা দূরীভূত করা। কিন্তু তিনি সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে শিরকের বাতুলতা ঘোষণা করে বললেন, আমি আল্লাহ তা“আলার বান্দা, অতএব কেউ যেন আমাকে অন্য কিছু মনে না করে । এভাবে হযরত ঈসা (আ.)-কে খ্রিস্টানরা যে আল্লাহ তাআলার পুত্র বলে আপবাদ দেয় দ্ধর্থহীন ভাষায় তিনি তার প্রতিবাদ করেছেন। কেননা আল্লাহ তা'আলা এসব সম্পর্ক থেকে অনেক উর্ধ্বে, তিনি সর্বপ্রকার শিরক থেকে পবিত্র । খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদের প্রতিবাদের পর তিনি ইহুদিদের বাতিল “মতবাদের প্রতিবাদ করেছেন-_ (৫5255 অর্থাৎ আল্লাহ তা*আলা আমাকে নবী মনোনীত করেছেন, ইহুদিরা যে দাবি করে হযরত ঈসা (আ.) আল্লাহ তা'আলার নবী নন, দ্যর্থহীন ভাষায় এ কথারও প্রতিবাদ করেছেন হযরত ঈসা (আ.)। মনে রাখতে হবে যখন তিনি এসব কথা বলছিলেন তখন তিনি কোলের কচি শিশু, যার পক্ষে কোনো কথা বলাতো সন্ভবই নয়। কিন্তু আল্লাহ তা'আলা তাকে দিয়ে সত্যের ঘোষণা দিয়েছেন। ৫ ৬ অর্থাৎ আর আল্লাহ তা'আলা আমাকে বরকতময় করেছেন। আমার মাতা তোমাদের আরোপিত অপবাধ থেকে সম্পূর্ণ পবিত্র, তিনি সতী, সাধ্বী, তিনি পুণ্যের প্রতীক। ্ দ্বিতীয় বৈশিষ্ট্য : আল্লাহ তা'আলা আমাকে কিতাব অর্থাৎ ইঞ্জিল দান করেছেন, যা আমার নবুয়তের প্রমাণ । তৃতীয় বৈশিষ্ট্য : আল্লাহ তা'আলা আমাকে নবী বানিয়েছেন। অর্থাৎ সৃষ্টির প্রথম দিনেই আল্লাহ তা'আলা সিদ্ধান্ত করে রেখেছেন যে, তিনি আমাকে নবী বানাবেন এবং আমাকে ইঞ্জিল কিতাব দান করবেন । আর যেহেতু এই সিদ্ধান্ত ছিল চূড়ান্ত, তাই এর নির্দিষ্ট সময়ে তা অবশ্যই বাস্তবায়িত হবে।
— পৃষ্ঠা ১৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।