তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আববি-বাংলা, চতর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা] ১৪৭ ৩. এমনিভাবে মা হাওয়াকে সৃষ্টি করেছেন মাতা ব্যতীত। ৪. আর হযরত ঈসা (আ.)-কে সৃষ্টি করেছেন পিতা ব্যতীত। এসবই আল্লাহ তা'আলার কুদরতের জীবন্ত নিদর্শন স্বরূপ । এসবই আল্লাহ তাআলার কুদরত ও হিকমতের বহিঃপ্রকাশ । -তাফসীরে ইবনে কাছীর [উ্দু। পারা- ১৬, পৃ. ২৪] মৃত্যুকামনার বিধান : হযরত মারইয়াম (আ.)-এর মৃতু কামনা পার্থিব দুঃখের কারণে হয়ে থাকলে ভাবাবেগের প্রাধান্যকে এর ওজর বলা হবে । এ ক্ষেত্রে মানুষ সর্বতোভাবে আল্লাহ তা'আলার আদেশ নিষেধের আওতাধীন থাকে না। পক্ষান্তরে যদি হযরত মারইয়াম (আ.) ধর্মের দিক চিন্তা করে মৃত্যু কামনা করে থাকেন । অর্থাৎ মানুষ দুর্নাম রটাবে এবং সম্ভবত এর মোকাবিলায় আমি ধৈর্যধারণ করতে পারব না, ফলে বেসবর হওয়ার গুনাহে লিপ্ত হয়ে পড়ব। মৃত্যু হলে এ গুনাহ থেকে বেঁচে যেতাম, তবে এরূপ মৃত্যু কামনা নিষিদ্ধ নয়। এখানে প্রশ্ন হতে পারে যে, হযরত মারইয়াম (আ.)-কে বলা হয়েছে তুমি বলে দিও, আমি মৌনতাবলম্বনের মানত করেছি। অথচ বাস্তবে হযরত মারইয়াম (আ.) কোনো মানত করেননি । এটা কি মিথ্যা বলার শিক্ষা নয়? উত্তর এই যে, এ শিক্ষার অর্থ হচ্ছে তুমি মানতও করে নিও এবং তা প্রকাশ করে দিও । মৌনতার রোজা ইসলামি শরিয়তে রহিত হয়ে গেছে £ ইসলাম পূর্বকালে সকাল থেকে রাত্রি পর্যন্ত মৌনতা অবলম্বন করা এবং কারো সাথে কথা না বলার রোজাও ইবাদতের অন্তর্ভূক্ত ছিল । ইসলাম একে রহিত করে মন্দ কথাবার্তা গালি গালাজ, মিথ্যা, পরনিন্দা ইত্যাদি থেকে বেঁচে থাকাকেই জরুরি করে দিয়েছে । সাধারণ কথাবার্তা ত্যাগ করা ইসলামে কোনো ইবাদত নয়। তাই এর মানত করাও জায়েজ নয় । আবু দাউদের রেওয়ায়েতে আছে রাসূলুল্লাহ শু বলেন- ৫০ 4 ১7015156৩৮০ 41454 অর্থাৎ সন্তান সাবালক হওয়ার পর পিতা মারা গেলে তাকে এতিম বলা হবে না এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌনতা অবলম্বন করা কোনো ইবাদত নয় । প্রসব বেদনায় পানি ও খেজুরের ব্যবহার চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও উপকারী । আহার ও পান করার আদেশ বাহ্যত অনুমতি প্রদানের অর্থেও বোঝা যায় 15207 পুরুষ ব্যতীত শুধু নারী থেকে সন্তান হওয়া যুক্তিবিরদ্ধ নয় : পুরুষের মধ্যস্থতা ব্যতিরেকে গর্ভধারণ ও সন্তান প্রসব করা একটি মুজেযা । মুজেযার যত অসন্তাব্যতাই থাকুক, তাতে দোষ নেই; বরং এতে আলৌকিকতা গুণটি আরো বেশি করে প্রকাশ পায়। কিন্তু এতে তেমন অসম্ভাব্যতাও নেই । কারণ চিকিৎসাশান্ত্রের বর্ণনা অনুযায়ী নারীর বীর্ষে ধারণ শক্তির সাথে সাথে কারক শক্তিও রয়েছে । তাই যদি এই কারক শক্তি আরো বেড়ে গিয়ে সন্তান জন্মের কারণ হয়ে যায়, তবে তা তেমন অসম্ভব ব্যাপার নয় । _বয়ানুল কুরআন] আলোচ্য আয়াতে আল্লাহ তা“আলা হযরত মারইয়াম (আ.)-কে খেজুরের গাছ নাড়া দিতে আদেশ করেছেন। অথচ কোনোরূপ নাড়া ছাড়াই আপনা আপনি কোলে খেজুর পতিত হওয়াও আল্লাহ তা“আলার কুদরতের অন্তর্ভূক্ত ছিল৷ এতে বুঝা যায় যে, রিজিক হাসিলের জন্য চেষ্টা ও পরিশ্রম করা তাওয়াকুলের পরিপন্থি নয় । -[রূহুল মা'আনী] মহিলা নবী হতে পারে কি? আলেম ও মুফাসসিরগণের এ বিষয়ে মতভেদ রয়েছে যে, হযরত মারইয়াম (আ.) নবী ছিলেন কিনা? আর মহিলারা নবী হতে পারে কিনা? কোনো কোনো আলেম এ আয়াত দ্বারা মহিলা নবী হওয়ার ব্যাপারে প্রমাণ পেশ করেছেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠ আলেমের মতে মহিলাদের নিকট ওহী আসতে পারে । তবে তা 24.-১ ৮3 নয়। কারণ এটা পুরুষের সাথে খাস। হযরত জিবরাঈল (আ.)-এর মারফত হযরত মারইয়াম (আ.)- এর নিকট যে ওহী প্রেরণ করা হয়েছিল তা ছিল ০১৮54. [সুসংবাদমূলক ওহী] ১2005 এ নয়। ০৪৮০ পালিত বালাগাত :- 645 280 চিত

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।