তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১৫৬ তাফসীরে জালালাইন : আবরবি-বাংলা, চত্রর্থ খও [ষশ্ঠদশ পারা] ৫৫ ০০৩ ৮৫৬ বি একজন সুদর্শন যুবকরূপে অর্থাৎ হযরত জিবরাঈল (আ.) হঠাৎ একজন সুদর্শন যুবকরূপে হাজির হন। হযরত মরিয়ম (আ.) যখন দেখলেন যে, একজন অজানা পুরুষ হঠাৎ তার দিকে আসছে তখন তিনি বললেন- 55525014০০5 রি অর্থাৎ যদি তোমার অন্তরে আল্লাহ তা'আলার ভয় থাকে, যদি তুমি আল্লাহ তা'আলাকে ভয় কর তবে আমি তোমার নিকট থেকে দয়াময় আল্লাহ তাআলার আশ্রয় গ্রহণ করি। অর্থাৎ যদি তুমি মোত্তাকী পরহেজগার হও, তবে তোমার পরহেজগারী প্রমাণ স্বরূপ তুমি এখান থেকে সরে যাও । আর যদি হাক 85 চলা2815757877878 1885 হযরত জিবরাঈল (আ.)-কে মানুষ মনে করেই আল্লাহ তা'আলার নিকট আশ্রয় চেয়েছেন। তাফসীরকারগণ লিখেছেন, হযরত জিবরাঈল (আ.) সুদর্শন যুবকের আকৃতিতে এজন্য হাজির হয়েছেন যেন তাকে দেখে হযরত মারইয়াম (আ.) ভীত সন্ত্রস্ত না হন। কেননা যদি হযরত জিবরাঈল (আ.) আপন আকৃতিতে আত্মপ্রকাশ করতেন তবে হয়তো হযরত মারইয়াম (আ.) বেহুশ হয়ে পড়তেন। অথবা এর দ্বারা হযরত মারইয়াম (আ.)-কে পরীক্ষা করা উদ্দেশ্য ছিল। | _[তাফসীরে মা'আরিফুল কুরআন : ইদ্রীস কান্ধলভী (র.) খ. ৪, পৃ. ৪৮০] হযরত জিবরাঈল (আ.) লক্ষ্য করলেন, যে হযরত মারইয়াম (আ.) ভীত হয়েই আল্লাহ তা'আলার আশ্রয় নিয়েছেন, তখন তিনি বললেন, ভয়ের কোনো কারণ নেই । ইরশাদ হচ্ছে- (৫৫ (৫ 4০৭ 42759, 5404) 05 অর্থাৎ ফেরেশতা বললেন, আমি তো শুধু তোমার প্রতিপালকের প্রেরিত, তোমাকে একটি পবিত্র পুত্র দান করার উদ্দেশ্যেই আমি এসেছি। তখন হযরত মারইয়াম (আ.) বললেন- টিটি অতিরিক্ত অর্থাৎ কিভাবে আমার পুত্র হবে যখন কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি ব্যভিচারিণীও নই। হযরত মারইয়াম (আ.) হযরত জিবরাঈল (আ.)-এর নূরানী চেহারা দেখে তার নিশ্চিত বিশ্বাস হলো যে, আগন্তুক একজন ফেরেশতা । কিন্তু তিনি বিস্মিত ছিলেন এ বিষয়ে যে বর্তমান অবস্থায় তার সন্তান কিভাবে হবে? আর আমি আল্লাহ তাআলার অবাধ্য নাফরমান হইনি, যারা আল্লাহ তা'আলার অবাধ্য নাফরমান হয় তাদের কথা ভিন্ন; কিন্তু আমি তো আল্লাহ তা'আলার অবাধ্য নই। বর্তমান অবস্থায় কিভাবে আমার সন্তান হবে? ইমাম রাষী রে.) লিখেছেন, হযরত মারইয়াম (আ.) হযরত জিবরাঈল (আ.)-এর প্রদত্ত সুসংবাদে বিন্ময় প্রকাশ করেছেন। এর কারণ এই, সাধারণত যে পন্থায় আল্লাহ তা'আলা মানুষকে সৃষ্টি করেন হযরত মারইয়াম আ.) সেই পন্থা বা পর্যায়ে পৌছেননি। কেননা তিনি আল্লাহ তা'আলা ইবাদতে সর্বক্ষণ মশগুল থাকতেন । এছাড়া তার কোনো কাজ ছিল না। কিন্তু আল্লাহ তা'আলা সর্বশক্তিমান, তার যা ইচ্ছা তাই হয়। তিনি প্রচলিত পন্থায়ও মানুষকে সৃষ্টি করেন। আর অজানা, অপ্রচলিত এবং সম্পূর্ণ অপরিচিত পন্থায়ও তিনি মানুষকে সৃষ্টি করতে পারেন। তার ক্ষমতা সর্বত্র সুপ্রতিষ্ঠিত। পূর্ববর্তী আয়াতে হযরত মারইয়াম (আ.)-এর বিস্ময়ের কথা বর্ণিত হয়েছে যে, কিভাবে আমার সন্তান হবে, আমাকে যে কোনো পুরুষ স্পর্শ করেনি” তথা আমার যে বিয়ে-শাদী হয়নি। তারই জবাবে আলোচ্য আয়াতে ইরশাদ হয়েছে- 4০:44. অর্থাৎ এভাবেই হবে। অর্থাৎ বিয়ে হয়নি, কোনো পুরুষ স্পর্শ করেনি এতদসত্তেও এভাবেই হবে । আল্লাহ তা'আলার মর্জি হলে সবই সম্ভব । মানব সৃষ্টির চারটি অবস্থা : ১. সাধারণত পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তান দান করেন । এটাই সাধারণ পন্থা ৷ কিন্তু আল্লাহ তা“আলা ইচ্ছা করলে তার ব্যতিক্রমও করতে পারেন । যেমন- ২. আল্লাহ তা'আলা হযরত আদম (আ.)-কে সৃষ্টি করেছেন তীর পিতামাতা কেউ ছিল না। অর্থাৎ নরনাযীব্যতীতই আল্লাহ তা“আলা তার বিশেষ কুদরতে হযরত আদম (আ.)-কে সৃষ্টি করেছেন।

— পৃষ্ঠা ১৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।