১৫০ _তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [যষ্ঠদশ পারা] হযরত ইয়াহইয়া আ.)-এর বৈশিষ্ট্য £ মোটকথা এই যে, আল্লাহ তা'আলা তাকে শৈশবকালেই ইলম এবং হিকমত দান করেছেন যেন তিনি শরিয়তের আহকাম ভালোভাবে বুঝতে পারেন । এটি হলো তার প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই যে, তিনি কোমল অন্তরের লোক ছিলেন। যেমন আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন, আমার নিজের তরফ থেকেই তাকে দান করি কোমলতা ও পবিত্রতা । অর্থাৎ তিনি মানুষের প্রতি ন্নেহপ্রবণ ছিলেন এবং যখন নামাজ পড়তেন তখন অবিরাম ক্রন্দন করতে থাকতেন। তৃতীয় বৈশিষ্ট্য এই যে, তীকে পবিত্রতা এবং পবিত্র অন্তর দেওয়া হয়েছিল। $১$) শব্দ দ্বারা এখানে অন্তরের পবিত্রতা বুঝানো হয়েছে যেন গুনাহের প্রতি আকৃষ্ট হওয়া থেকে অন্তর পবিত্র থাকে। কোনো কোনো তত্বজ্ঞানী বলেন যে, ৮৯4) শব্দ দ্বারা নেক আমল বুঝানো হয়েছে। তার চতুর্থ বৈশিষ্ট্য ছিল এই যে, তিনি সৃষ্টিগত এবং স্বভাবগতভাবে পরহেজগার ছিলেন। আল্লাহ তা'আলার ভয় কখনো তার অন্তর থেকে বিচ্ছিন্ন হতো না। পঞ্চম বৈশিষ্ট্য ছিল এই যে, তিনি তার পিতামাতার খেদমতগুজার ছিলেন । উল্লেখ্য যে, আল্লাহ তাআলার ইবাদতের পর পিতামাতার খেদমতের চেয়ে অধিক আর কোনো গুণ নেই। কোনো কোনো তত্ৃজ্ঞানী বলেছেন, আলোচ্য আয়াতে “হুকুম” অর্থ হলো নবুয়ত। কেননা তার শৈশবকালেই আল্লাহ তা'আলা তাকে নবুয়ত দান করেছিলেন। 655391444১2 (5553 4498: এ আয়াতে আল্লাহ তা'আলা বলেন, আর আমি তাকে আমার তরফ থেকে রহমত এবং গুনাহ থেকে পবিত্র থাকার তাওফীক দিয়েছি। রহমত প্রদানের দুটি অর্থ হতে পারে- ১. হযরত ইয়াহইয়া (আ.)-এর প্রতি আল্লাহ তা'আলা রহমত নাজিল করেছেন। ২. তার অন্তরের মধ্যে আল্লাহ তা'আলা পিতামাতার প্রতি রহম করার প্রেরণা সৃষ্টি করেছেন। কোনো কোনো তত্তজ্ঞানী 5০ শব্দটির অর্থ লিখেছেন, ভয় ভীতি, সম্মান অথবা রিজিক বা বরকত । আরবি ভাষার বিখ্যাত অভিধানগ্রন্থ কামূসে ১ শব্দটির অর্থ লিপিবদ্ধ হয়েছে- রহমত, রিজিক, প্রভাব, প্রতিপত্তি এবং নম্রতা । আর ₹৯ শব্দটির অর্থ হলো, পাপাচার থেকে পবিত্র থাকা । কারো কারো মতে এর অর্থ হলো আল্লাহ তা'আলার প্রতি আনুগত্য প্রকাশ করা এবং ইখলাস ও আন্তরিকতার পরিচয় দেওয়া । মিতা ভিড নারির হযরত কালবী (র.)-এর মতে এই শব্দটির অর্থ হলো, আল্লাহ তা'আলার বিশেষ দান, যা তিনি হযরত ইয়াহইয়া (আ.)-এর পিতা হযরত জাকারিয়া (আ.)-কে পুত্র সন্তান প্রদানের মাধ্যমে বখশিশ করেছেন। তা 65 (৫৮:53 2418 : আর তিনি ছিলেন পরহেজগার, পূর্ণ অনুগত। যিনি কোনোদিন গুনাহ করেননি, আর কখনো গুনাহের ইচ্ছাও করেননি । তিনি সৃষ্টিগতভাবেই পরহেজগার ছিলেন। অর্থাৎ তীর প্রকৃতিতেই পরহেজগারী ছিল। অতি শৈশবেই তার মধ্যে ছিল নেক আমলের প্রেরণা, সৎকাজের উৎসাহ উদ্দীপনা । তিনি ছিলেন কোমল হৃদয়ের অধিকারী । দয়া-মায়া তার অন্যতম বৈশিষ্ট্য ছিল। দেহ মনের পবিত্রতা ও পরিচ্ছন্নতা ছিল তার আরো একটি বৈশিষ্ট্য । পিতা-মাতার আদরের কারণে কখনো কখনো সন্তান অবাধ্য, অকৃতজ্ঞ ও উচ্ছঙ্খল হয়ে যায়, কিন্তু তিনি এমন ছিলেন না। পা পতি ৬র্ট 42500155 +৬: তিনি ছিলেন পিতা মাতার সাথে সদয় ব্যবহারকারী, তাদের পরিপূর্ণ অনুগত, তাদের সেবা-যত্ে যত্ে তিনি ছিলেন রত। কেননা আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- 65152919244 চি দলিলে অর্থাৎ “আর আপনার প্রতিপালক আদেশ দিয়েছেন যে, আল্লাহ তা'আলা ব্যতীত কারো ইবাদত করো না, আর পিতামাতার সাথে সদয় ব্যবহার কর।” আল্লাহ তা'আলার বন্দেগীর আদেশের পাশাপাশি পিতামাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ রয়েছে আলোচ্য আয়াতে ।
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।