তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষ্ঠদশ পারা] ১৪৩ তোমাদের রাসূল যা কিছু নিয়ে এসেছেন, তন্ধ্যে আমাদেরকে কিছু শুনাও! তখন হযরত জাফর (রো.) সূরা মারইয়ামের প্রথম আয়াতসমূহ তেলাওয়াত করলেন । পবিত্র কুরআনের আয়াতসমূহ শুনে নাজ্জাশী এত ক্রন্দন করলেন যে, তার দাড়ীগুলো ভিজে গেল, তার সঙ্গে ক্রন্দন করলেন খ্রিস্টান ধর্মের আলেমগণ, তাদের নয়নের অশ্রুর কারণে সম্মুখস্থ কিতাবগুলো পর্যন্ত ভিজে গলে। নাজ্জাশী বললেন, এই মহান বাণী অবিকল তাই যা নিয়ে এসেছিলেন হযরত ঈসা (আ.)। এটাতো একই কেন্দ্রের আলো। আহমদ, বায়হাকী, ইবনে আবি হাতেম] এরপর নাজ্জাশী হুজুর আকরাম এশ্রহঃ -এর প্রতি ঈমান বা বিশ্বাস স্থাপন করেন। কিছুদিন পর যখন তার ইন্তেকাল হয় তখন হুজুর শ্রহঃ তার গায়েবানা নামাজ আদায় করলেন। হুজুর শু -এর মুজেযা £ বর্ণিত আছে যখন আবিসিনিয়ার বাদশাহ ইন্তেকাল করেন, তখন হুজুর গ্রঃঃ -এর মুজেযা স্বরূপ বাদশাহ নাজ্জাশীর জানাযা তার সম্মুখে রাখা হয়। এ প্রসঙ্গে হাদীসের বর্ণনা নিম্নরূপ- নিশির 4৫০54 4 084 420 ৫০ 8০:25 ৮৫০৬ হযরত ইমরান ইবনে হুসাইন রো.) থেকে বর্ণিত আছে, প্রিয়নবী গুক্ঃ ইরশাদ করেছেন, তোমাদের ভাই নাজ্জাশীর ইন্তেকাল হয়েছে। অতএব তোমরা দীড়াও এবং তার উপর জানাযার নামাজ পড় । তখন রাসূলুল্লাহ ক্র দাড়ালেন এবং সাহাবায়ে কেরাম তার পেছনে কাতারবন্দী হলেন। চার তাকবীরের মাধ্যমে জানাযার নামাজ আদায় করা হলো । হুজুর প্রঃ -এর মুজেষা স্বরূপ জানাযা তার সম্মুখেই রাখা হয় । অন্য বর্ণনায় রয়েছে, আমরা তার পেছনে নামাজ আদায় করেছি, যদিও আমরা জানাযা দেখতে পাইনি, যা আমাদের সম্মুখে রাখা ছিল। -[ফাতহুল বারী খ. ৩, পৃ. ১৫১] গায়েবানা জানাযা প্রসঙ্গে : এই ঘটনা দ্বারা একথার প্রমাণ পাওয়া যায় যে, হযরত রাসূলে কারীম এর গায়েবানা জানাযার নামাজ আদায় করেছেন । তবে আর কারো গায়েবানা জানাযা আদায়ের কোনো প্রমাণ হাদীস শরীফে পাওয়া যায় না। এর দ্বারা কোনো কোনো তত্ৃজ্ঞানী বলেছেন, এটি নাজ্জাশীর বৈশিষ্ট্য । এ কারণেই ইমাম আবূ হানীফা রে.) ও ইমাম মালেক (র.) গায়েবানা জানাযার পক্ষে মত প্রকাশ করেননি । তবে অন্যান্য ইমামগণ গায়েবানা জানাযার পন্থাকে বৈধ বলে ঘোষণা করেছেন। পূর্ববর্তী সুরার সাথে সম্পর্ক : পূর্ববর্তী সূরায় অনেক বিন্ময়কর ঘটনাবলির উল্লেখ রয়েছে। যেমন আসহাবে কাহফ, জুলকারনাইন, ইয়াজুজ মাজুক প্রভৃতি । এই সূরায়ও কয়েকটি বিস্ময়কর ঘটনার উল্লেখ রয়েছে। যেমন, হযরত জাকারিয়া (আ.)-এর দোয়া এবং তার ফলশ্রুতিতে হযরত ইয়াহইয়া (আ.)-এর জন্মের ঘটনা এই সূরায় স্থান পেয়েছে। এতদ্যতীত অন্যান্য আম্বিয়ায়ে কেরামের ঘটনাবলিও এই সূরায় উল্লিখিত হয়েছে। এর দ্বারা তাওহীদ বা আল্লাহ তা'আলার একত্বাদ, প্রিয়নবী ব্রঃ -এর রেসালাত, দুনিয়ার এই জীবন ও পরকালীন চিরস্থায়ী জীবনের অনেক জরুরি কথা ইরশাদ হয়েছে । এসব ঘটনা দ্বারা পবিত্র কুরআন বিশ্ব মানবকে এই সত্য উপলব্ধি করার আহ্বান জানিয়েছে যে, দেখ যারা আল্লাহ্‌ তা“আলার বিধান মেনে চলে, আল্লাহ তা'আলা তাদের প্রতি কত বরকত নাজিল করেন, আর কত নিয়ামত তিনি তাদেরকে দান করেন । অতএব তোমাদের কর্তব্য হলো, আল্লাহ তা“আলার নেককার বান্দাদের পদাঙ্ক অনুসরণ করা । কেননা, এ জীবন ও পরজীবনের সাফল্য এতেই রয়েছে নিহিত। সূরা কাহাফে ইতিহাসের একটি বিস্ময়কর ঘটনা বর্ণিত হয়েছিল। সুরা মারইয়ামেও এমনি ধরনের অত্যাশ্চর্য একটি বিষয়বস্তু সন্নিবেশিত হয়েছে। সন্ভবত এ সম্পর্কের কারণেই সূরা কাহাফের পরে সূরা মারইয়ামকে স্থান দেওয়া হয়েছে। হযরত জাকারিয়া (আ.) ছিলেন বনী ইসরাঈলের অন্যতম নবী । বুখারী শরীফে বর্ণিত আছে যে, হযরত জাকারিয়া (আ.) সুতারের কাজ করতেন । তিনি নিজের হাতের কামাই ভোগ করতেন, তার কোনো সন্তান ছিল না। তার অন্তরে এই আশঙ্কা ছিল যে, আমার পরবর্তীকালে যাদের উপর সত্য দীনের প্রচার প্রসারের দায়িত্ব অর্পিত হবে, হয়তো তারা সঠিকভাবে এই দায়িত্ব পালন করবে না। হয়তো এর মধ্যে তারা পরিবর্তন পরিবর্ধন করবে । যেমন বনী ইসরাঈলে তা ইতিপূর্বেও হয়েছে। এজন্য তিনি রাতের শেষ প্রহরে অত্যন্ত বিনীতভাবে একটি পুত্র সন্তানের জন্য আল্লাহ তা'আলার মহান দরবারে দোয়া করেন।

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।