তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা] ১৩৭ করেছেন। এরপর ইরশাদ করেছেন, শপথ নিজের সম্মান ও উচ্চ মরতবার! এতে [ফেরদাউসে] নিত্য মদ্যপায়ী কখনো প্রবেশ করবে না এবং দাইয়ুসও প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম (রা.) আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ এ্রঃ! দাইয়ূস অর্থ কি? তিনি ইরশাদ করেন, সে ব্যক্তি নিজের স্ত্রীর মধ্যে মন্দ কাজ দেখে অর্থাৎ নিজের স্ত্রীর দ্বারা মন্দ কাজ করায়। _[তাফসীরে মাযহারী খ. ৭, পৃ. ২৮৩] পা পাত তি ও 35১৮৫১৪9৮০4 ৮43 923৮5 25: উদ্দেশ্য এই যে, জান্নাতের এ স্থানটি তাদের জন্য অক্ষয় ও চিরস্থায়ী নিয়ামত। কেননা আল্লাহ তাআলা এ আদেশ জারি করে দেবেন, যে জান্নাতে প্রবেশ করেছে, তাকে সেখান থেকে কখনো বের করা হবে না। কিন্তু এখানে একটি আশংকা ছিল এই যে, এক জায়গায় থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে যাওয়া মানুষের একটি স্বভাব । সে স্থান পরিবর্তনের ইচ্ছা করে । যদি জান্নাতের বাইরে কোথাও যাওয়ার অনুমতি না থাকে, তবে জান্নাতও একটি কয়েদখানার মতো মনে হতে থাকবে । আলোচ্য আয়াতে এর জওয়াব দেওয়া হয়েছে যে, জান্নাতকে অন্যান্য গৃহের আলোকে দেখা মূর্ধতাই বটে । যে ব্যক্তি জান্নাতে যাবে, জান্নাতের নিয়ামত ও চিত্তাকর্ষক পরিবেশের সামনে দুনিয়াতে দেখা ও ব্যবহার করা বস্তুসমূহ তার কাছে নগণ্য ও তুচ্ছ মনে হবে । জান্নাত থেকে বাইরে যাওয়ার কল্পনাও কোনো সময় কারো মনে জাগবে না। হাদীসে বর্ণিত শানে নুযুল থেকে সূরা কাহাফের শেষ আয়াতে উল্লিখিত বাক্য- (51744555458: 4 সন্ধে জানা যায় যে, এখানে উল্লিখিত শিরক দ্বারা 'গোপন শিরক' অর্থাৎ রিয়া তথা লোক দেখানো মনোবৃত্তি বুঝানো হয়েছে। ইমাম হাকেম তার মুস্তাদরাকে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রো.) থেকে বর্ণনা করেন যে, জনৈক মুসলমান আল্লাহ তা'আলার পথে জিহাদ করত এবং মনে মনে কামনা করতো যে, জনসমাজে শৌর্ষবীর্য প্রচারিত হোক । তারই সম্পর্কে আলোচ্য আয়াতটি অবতীর্ণ হয়। [এ থেকে জানা গেল যে, জিহাদে এরূপ নিয়ত করলে জিহাদের ছওয়াব পাওয়া যায় না।] ইবনে আবী হাতেম ও ইবনে আবিদ্দুনিয়া' “কিতাবুল ইখলাসে” তাউস থেকে বর্ণনা করেন যে, একবার জনৈক সাহাবী রাসূলুল্লাহ গু -এর কাছে বললেন, আমি মাঝে মাঝে যখন কোনো সকর্ম সম্পাদনের অথবা ইবাদতের উদ্যোগ গ্রহণ করি তখন আল্লাহ তা“আলার সন্তুষ্টিই থাকে আমার উদ্দেশ্য । কিন্তু সাথে সাথে এ কামনাও মনে জাগে যে, লোকেরা আমার কাজটি দেখুক । রাসূলুল্লাহ 22 একথা শুনে চুপ করে রইলেন। অবশেষে উল্লিখিত আয়াত অবতীর্ণ হয়। হযরত আবু নৃ'আঈম “তারীখে আসাকির' গ্রন্থে ইবনে আব্বাস (রা.)-এর রেওয়ায়েতে লিখেছেন, জুনদুব ইবনে সুহাইব যখন নামাজ পড়তেন, রোজা রাখতেন অথবা দান খয়রাত করতেন এবং এসব আমলের কারণে লোকদেরকে তার প্রশংসা করতে দেখতেন, তখন মনে মনে খুব আনন্দিত হতেন। ফলে আমল আরো বাড়িয়ে দিতেন। এরই পরিপ্রেক্ষিতে এ আয়াত নাজিল হয়। এসব রেওয়ায়েতের সারমর্ম এই যে, আয়াতে রিয়াকারীর গোপন শিরক থেকে বারণ করা হয়েছে । আমল আল্লাহ তা“আলার উদ্দেশ্যে হলেও যদি তার সাথে কোনোরূপ সুখ্যাতি ও প্রভাব প্রতিপত্তির বাসনা থাকে, তবে তাও একপ্রকার গোপন শিরক। এর ফলে মানুষের আমল বরবাদ হয়ে যায়; বরং ক্ষতিকর হয়ে দীড়ায়। কিন্তু অন্য কতিপয় সহীহ হাদীস থেকে এর বিপরীতও জানা যায়। উদাহরণত তিরমিযী হযরত আবু হুরায়রা (রো.) থেকে বর্ণনা করেন, একবার তিনি রাসূলুল্লাহ শ্শ্রং -এর কাছে আরজ করলেন, আমি মাঝে মাঝে আমার ঘরের ভিতরে জায়নামাজে [নামাজরত] থাকি । হঠাৎ কোনো ব্যক্তি এসে গেলে আমার কাছে ভালো লাগে যে, সে আমাকে নামাজরত অবস্থায় দেখেছে। এটা কি রিয়া হবে? রাসূলুল্লাহ এুহঃ বললেন, আবু হুরায়রা! আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুন! এমতাবস্থায় তুমি দু'টি ছওয়াব পাবে। একটি তোমার সে গোপন আমলের জন্য যা তুমি পূর্ব থেকে করেছিলে এবং দ্বিতীয়টি তোমার প্রকাশ্য আমলের জন্য যা লোকটি আসার পর হয়েছে । [এটা রিয়া নয়] সহীহ মুসলিমে বর্ণিত রয়েছে, একবার হযরত আবূ জর গিফারী (রা.) রাসূলুল্লাহ হু; -কে জিজ্ঞেস করলেন, এমন ব্যক্তি সম্পর্কে বলুন, যে কোনো সৎকর্ম করার পর মানুষের মুখে তার প্রশংসা সা শুনে। রাসূলুল্লাহ গু বললেন, ০4 44৯ 45 ১ অর্থাৎ এটা তো মুমিনের নগদ সুসংবাদ [যে, তার আমল আল্লাহ তা'আলা করুল করেছেন এবং বান্দাদের সুখে তার প্রশংসা করিয়েছেন] ।
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।