শপ সূ -এর কথার উদ্ধৃতি দিয়েছেন যে, কিয়ামতের দিন লোকেরা এমন আমল নিয়ে হাজির হবে যা তাদের ধারণায় তেহামা পাহাড়ের সমান বড় হবে। কিন্তু পাল্লায় তোলার পর তার কোনো ওজনই হবে না। আলোচ্য আয়াত- ৫4৫2: ১ -এর অর্থ এটিই । আল্লামা সুযূতী (র.) লিখেছেন শুধু মুমিনদের আমল পরিমাপ হবে এবং কাফেরদের আমলের পরিমাপ হবে না । এই বিষয়ে তত্ৃজ্ঞানীদের একাধিক মত রয়েছে। যারা বলেন যে, কাফেরদের আমলের ওজন হবে না। তারা দলিল হিসেবে আলোচ্য আয়াত পেশ করেন। আর যারা বলেন, কাফেরদেরও আমলের ওজন হবে, তারা আলোচ্য আয়াতের এ ব্যাখ্যা করেন যে, আয়াতের এই অর্থ নয় যে, কাফেরদের আমলের পরিমাপ করা হবে না; বরং এর অর্থ হলো তাদের আমলের কোনো গুরুত্্ হবে না। কেননা অন্য আয়াতে ইরশাদ হয়েছে- চট 65৫25 পে 2০০ পা ৮৫৫5০ পাপা * করত ৬ পাপা » ১১৪৭ চল ৮৫512740055 050 45509505585 ৮ অর্থাৎ আর যাদের আমলের ওজন হালকা হবে তারাই নিজেদেরকে ক্ষতিত্রস্ত করেছে। কেননা তারা আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করতো । -সুরা আরাফ : ৯] আল্লামা সুযৃতী (র.) ইমাম কুরতবী (র.)-এর কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, প্রত্যেকের আমলের ওজন হওয়া জরুরি নয়। প্রত্যেক মু'মিনেরও নয় এবং কাফেরেরও নয় ৷ কেননা যেসব মু'মিন বে-হিসাব জান্নাতে যাবেন তাদের আমলের ওজন হবে না। [যখন হিসাবই হবে না তখন আমলের ওজনের কোনো প্রশ্ন উঠে না ।] এমনিভাবে কিছু কাফেরও বিনা হিসাবে দোজখে নিক্ষিপ্ত হবে তাদেরও আমলের ওজন হবে না। তাদের সম্পর্কে আল্লাহ্ তা'আলা ইরশাদ করেছেন- 295 ৮5৮০৩ 2১৫০ ৯ সি তা রোযা জিন তাদেরকে পাকড়াও করা হবে পাও মাথার ঝুটি ধরে। সূরা আর রাহমান : ৪১] আল্লামা সুমূতী (র.) লিখেছেন যে, ইমাম কুরতুবী (র.)-এর এই কথাটি অত্যন্ত তাৎপর্যবহ। যাদেরকে অবিলম্বে দোজখে প্রেরণ করা হবে তাদের আমলের ওজন করা হবে না। অবশিষ্ট কাফেরদের আমলের ওজন করা হবে। -তাফসীরে মাযহারী খ. ৭ পৃ. ২৭৯-৮০, তাফসীরে আদদুররুল মানসুর খ. ৪, পৃ. ৭৮] আল্লামা ইদ্রীস কান্ধলভী (র.) লিখেছেন, আলোচ্য আয়াত-146;/7401 2৫746 ৫5 5 এর অর্থ হলো কিয়ামতের দিন তাদের আমলের কোনো গুরুত্ব হবে না। তাদের কুফরি এবং নাফরমানির কারণে তাদের ভালো কাজগুলো প্রাণহীন হবে । তাদের পুণ্যকর্মে কোনো ওজন থাকবে না। যেসব কাজকে তারা অত্যন্ত দামী এবং অতি মুল্যবান মনে করতো, কিয়ামতের দিন তার প্রকৃত রূপ প্রকাশ পাবে এবং তাদের কর্মের কোনো মূল্য বা গুরুতুই হবে না, সমান এবং ইখলাসের অভাবে তাদের ৃণ্যকর্মও প্রাণহীন হবে। এরপর তিনি হযরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদীসের উদ্ধৃতি দিয়েছেন যা ইতিপূর্বে এই গ্রন্থে উল্লিখিত হয়েছে। বস্তুত কাফেরদের পুণ্যকর্মগুলো ঈমানের অভাবে গ্রহণযোগ্য হবে না। এরপর তাদের আমলনামায় পাপ আর পাপই থাকবে । তাদের অবস্থা তাদেরকে বুঝাবার জন্যে পুণ্যকর্মগুলো নেক আমলের পাল্লায় রাখা হবে, যার কোনো ওজন হবে না। আর মন্দ কাজগুলো মন্দ কাজের পাল্লায় রাখা হবে এভাবে তাদের কুফর ও নাফরমানির পাল্লা ভারি হবে। কোনো কোনো তাফসীরকার বলেছেন, কাফেরদের ওজন কায়েম না করার তাৎপর্য হলো, তাদের আমল পরিমাপ মা করেই তাদেরকে দোজখে নিক্ষেপ করা হবে। কেননা পরিমাপ করার প্রয়োজন হয় ভালোমন্দের মধ্যে পার্থক্য করার জন্যে। কিন্তু তাদের আমলের মধ্যে মন্দ ব্যতীত কিছুই নেই। তারা আল্লাহ তা'আলার আয়াতসমূহকে অস্বীকার করতো এবং তার রাসূলগণকে বি্দ্রপ করতো এবং আসমানি গ্রন্থসমূহকে অস্বীকার করতো, তাই তাদের আমল ওজন করার কোনো প্রয়োজনই নেই; ওজন ব্যতীতই তারা দোজখের শাস্তির জন্য বিবেচিত হবে। . _তাফসীরে মা'আরিফুল কুরআন : আল্লামা ইনরীস কাহধলভী রে.) খ.৪, রি ৪৬৫]
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।