তাফপীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষ্ঠদশ পারা] ১২ - ০০০০০৯*৩৪৪৪৪৭৪৪৪৯৮৪৯৪৪৯০৪৪৫৪৯ ৬৪৪৪৪৯৪৯৪৯৪ ৪৪৩ ৪৪৪৪৪৯৪৯৪৯৩ রিড ৪৪০১৪৮৪৪৪৩৪ ৪৪৪৩ কন রজত ৪০৪৯৪৪৪৪৪৪৪ ০ ৩ ৯৪৭৪৩৭৪৭৪৪৪ ৪৪৯৪৪৮৯৯৪৯৪ ৪৯৯৭৪ ২৪৯৪ ৪ উজ উজ ডতউ৪৪৪৪৭ ৪৯৯৪৯৪৪৯৯৪৪ ৮৪ ৪৪৭ তত উই তত তক৪ ৯৯৪৯৪ ৪৪৪ ৪৪০৪৪৪৪ ডরতবজ ৪৪৪৪ ইমাম রাষী (র.) লিখেছেন যে, জুলকারনাইনের প্রাচীর পৃথিবীর উত্তরাঞ্চলে আছে বলে মনে হয়। পৃথিবীর মানচিত্র যারা . দেখেছেন তারা জানেন যে, সাইবেরিয়ার পরে উত্তর দিকে যে সকল বরফের পাহাড় রয়েছে সেগুলো বারো মাস বরফে ঢাকা থাকে এবং কোনো মানুষ সেখান দিয়ে অতিক্রম করতে পারে না। এই সকল পাহাড়ের ওপারে মাটি বিদ্যমান রয়েছে । সেই জমিন প্রশস্ত রেখার শেষ সীমা পর্যন্ত বিস্তৃত । সুতরাং এই সকল বরফের পাহাড়ের নীচে কোনো নীচু ভূমি থাকা অসম্ভব কিছু নয়। নীচু এবং সমতল হওয়ার কারণে এই ভূমিতে বরফ এতটা কম থাকতে পারে যা মানুষের বসবাসৈর উপযৃক্ত হয় । আর সেখানেই হয়তো ইয়াজুজ-মাজুজ জাতি বসবাস করছে। আমাদের এবং তাদের মাঝখানে এভাবেই সমুদ্র অথবা বরফের পাহাড় আড়াল হয়ে রয়েছে। তবে জুলকারনাইনের যুগে হয়তো কোনো উপত্যকা পথে রাস্তা ছিল । আর ইয়াজুজ-মাজুজ সেই পথে পাহাড়ের দিক থেকে এসে আশেপাশের লোকদের উপর হত্যাযজ্ঞ চালাতো | আর জুলকারনাইন এই অবস্থা দেখে উপত্যকার রাস্তা প্রাটারের মাধ্যমে বন্ধ করে দিয়ে পাহাড়ের বিপরীত দিকে তাদেরকে ধাওয়া করে দেন। এরপর সেই প্রাচীরের কারণে তাদের এদিকে আসা বন্ধ হয়ে যায়। অতঃপর যখন কিয়ামতের সময় নিকটবর্তী হবে তখন হয়তো বায়ুমণ্ডল ও ভূ-মগ্ডলীয় কোনো ঘটনার কারণে বরফ গলে যাবে এবং তখন ইয়াজুজ-মাজুজ জুলকারনাইনের প্রাচীর ভাঙ্গার সুযোগ পেয়ে যাবে । আর তখন পৃথিবীর লোকদের দিকে চলে আসবে এবং এখানে এসে উৎপাত চালাবে এবং ফাসাদ সৃষ্টি করবে । কুরআন ও হাদীসে একথার স্পষ্ট বিবরণ রয়েছে। মোটকথা কুরআন এবং হাদীসে যে বিষয়ের খবর দেওয়া হয়েছে তা স্বাভাবিক নিয়মের ব্যতিক্রম নয় এবং তা যুক্তিসঙ্গতও বটে । আর এসব কিছুই আল্লাহ তা'আলার কর্তৃত্বাধীন। সুতরাং যা সন্তব ও স্বাভাবিক এবং যা সন্দেহাতীতভাবে শরিয়ত সম্মত তা সত্য বলে স্বীকার করা ফরজ এবং অবশ্য কর্তব্য । এই জন্যেই আমরা বিশ্বাস করি যে, কিয়ামতের কাছাকাছি কোনো এক সময়ে জুলকারনাইনের প্রাচীরকে ভেঙ্গে ইয়াজুজ-মাজুজ বের হয়ে আসবে । আর এই যে, ভূ-গোল বিশারদ এবং গবেষকদের দাবি যে তারা দুনিয়ার সমগ্র ভূ-খণ্ডের ব্যাপারে অবগত হয়ে পড়েছেন- এই দাবির সমর্থনে কোনো যুক্তি নেই । সুতরাং তাদের এই দাৰি গ্রহণযোগ্য নয় । _তাফসীরে নূরুল কুরআন : পারা- ১৬, পৃ. ৩৫ -৩৭] জুলকারনাইনের প্রাচীর কি এখনো বিদ্যমান রয়েছে এবং কিয়ামত পর্যস্ত থাকবে, নাকি তা ভেঙ্গে গেছে : ইউরোপীয় ইতিহাস ও ভূগোল বিশেষজ্ঞরা আজকাল উপরিউক্ত প্রাচীরসমূহের কোনোটিই স্বীকার করে না। তারা একথাও স্বীকার করে না যে, ইয়াজুজ-মাজুজের পথ অদ্যাবধি বন্ধ রয়েছে । এরই ভিত্তিতে কোনো কোনো মুসলমান ইতিহাসবিদও একথা বলতে ও লিখতে শুরু করেছেন যে, কুরআন ও হাদীসে বর্ণিত ইয়াজুজ-মাজুজ বহু পূর্বেই বের হয়ে গেছে। কেউ কেউ হিজরি ষষ্ঠ শতাব্দীতে ঝটিকার বেগে উথ্থিত তাতারীদেরকেই এর নিদর্শন সাব্যস্ত করেছেন। কেউ কেউ বর্তমান যুগের পরাশক্তি রাশিয়া, চীন ও ইউরোপীয়দেরকে ইয়াজুজ-মাজুজ বলে দিয়ে ব্যাপারটি সাঙ্গ করে দিয়েছেন। কিন্তু উপরে রূহুল মা'আনীর বরাত দিয়ে বর্ণনা করা হয়েছে যে, এটা সম্পূর্ণ ভ্রান্ত। সহীহ হাদীসসমূহ অস্বীকার করা ছাড়া কেউ একথা বলতে পারে না। কুরআন পাক ইয়াজুজ-মাজুজের অভ্যু্থানকে কিয়ামতের আলামত হিসেবে বর্ণনা করেছে । নাওয়াজ ইবনে সামআন প্রমুখ বর্ণিত সহীহ মুসলিমের হাদীসে পরিষ্কার বলা হয়েছে যে, ইয়াজুজ-মাজুজের ঘটনাটি ঘটবে দাজ্জালের আবির্ভাব এবং হযরত ঈসা (আ.)-কে অবতরণ ও দাজ্জাল হত্যার পরে । দাজ্জালের আবির্ভাব এবং হযরত ঈসা (আ.)-এর অবতরণ যে আজও পর্যন্ত হয়নি, তাতে কেনো সন্দেহের অবকাশ নেই । তবে জুলকারনাইনের প্রাচীর বর্তমানে ভেঙ্গে গেছে এবং ইয়াজুজ-মাজুজের কোনো কোনো গোত্র এপারে চলে এসেছে, একথা বলাও কুরআন ও হাদীসের কোনো সুস্পষ্ট বর্ণনার পরিপন্থি নয়, যদি মেনে নেওয়া হয় যে, তাদের সমগ্র পৃথিবীকে ধ্বংসস্তূপে পরিণতকারী সর্বশেষ ও সর্বধ্বংসী হামলা এখনো হয়নি; বরং তা উপরে বর্ণিত দাজ্জালের আবির্ভাব এবং হযরত ঈসা (আ.)-এর অবতরণের পরে হবে । | এ ব্যাপারে আল্লামা আনওয়ার শাহ কাশ্মীরী (র.)-এর সুচিন্তিত বক্তব্য এই, ইউরোপীয়দের এ বক্তব্যের কোনো গুরন্ত্ব নেই যে, তারা সমগ্র তৃপৃষ্ঠ তন্ন তন্ন করে খুঁজে দেখেছে যে, কোথাও এই প্রাচীরের অস্তিত্ব নেই। কেননা স্বয়ং তাদেরই এ ধরনের বর্ণনা বিদ্যমান রয়েছে যে, পর্যটন ও অন্বেষণের উচ্চতম শিখরে পৌছা সত্তেও অনেক অরণ্য, সমুদ্র ও ছ্বীপ সম্পর্কে তারা অদ্যাবধি জ্ঞানলাভ করতে পারেনি । এছাড়া এরূপ সম্ভাবনাও দূরবর্তী নয় যে, কথিত প্রাচীরটি বিদ্যমান থাকা সত্তেও
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।