১২৪ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও |ষষ্ঠদশ পারা] লোহার প্রাচীর আগুনে পরিণত হয়ে যায় তখন কারো ক্ষমতা থাকে না যে তার নিকটে গিয়ে তার উপরে গলানো সীসা ঢালতে পারে । এটা ছিল শুধুমাত্র আল্লাহ তা'আলার খাছ রহমত যে তিনি এই কাজে নিয়োজিত লোকদের দেহ আগুনের প্রচণ্ড তাপ থেকে হেফাজত করেছেন এবং তারা এই বিরাট কর্ম সম্পাদন করতে সক্ষম হয়েছে। ৫. এই ধাতু নির্মিত প্রাচীরের ওপারে ইয়াজুজ মাজুজ আবদ্ধ আছে। তারা এর উপর আরোহণও করতে পারে না. এবং কোনো সিঁড়ি লাগিয়ে সেখান থেকে এপারে নেমেও আসতে পারে না । এই প্রাচীরে তারা কোনো ছিদ্রও করতে পারে না। তবে কিয়ামতের কাছাকাছি এক সময়ে তারা এই প্রাচীর ছিদ্র করে বের হয়ে আসতে সক্ষম হবে । হাদীস শরীফে এ কথার উল্লেখ রয়েছে। ৬. হাদীস শরীফে উল্লেখ আছে যে, হুজুর পাক রহ -এর জমানায় এই প্রাচীরে ইয়াজুজ-মাজুজ সামান্য ছিদ্র করতে সক্ষম হয়েছে। ৭. সহীহ হাদীস থেকে প্রমাণিত হয়েছে যে, ইয়াজুজ মাজুজ প্রতিদিন বের হয়ে আসার -জন্যে এই প্রাচীরটি খুঁড়তে থাকে। কিন্তু প্রাটীরটি আবার আল্লাহ তা'আলার ইচ্ছায় পূর্বের ন্যায় পুরু এবং মোটা হয়ে যায় । তবে কিয়ামতের পূর্বে তারা একদিন “ইনশাআল্লাহ' বলে সেই প্রাচীরটি খুঁড়তে শুরু করবে । তখন ইনশাআল্লাহ -এর বরকতে সেই প্রাচীরে প্রশস্ত এক ছিদ্র হয়ে যাবে এবং পরের দিন তারা প্রাচীর ভেঙ্গে বাইরে চলে আসতে সক্ষম হবে। হ্যারি জান ইনার বাহে তে ওভার পিভিভেজিনে নসিব একদিকে তারা এত অধিক হবে যে তাদের মধ্যে এবং সাধারণ আদম সন্তানের মধ্যে সেইরূপ আনুপাতিক হার হবে যেরূপ এক হাজার এবং এক এর অনুপাত ৷ এরা সবাই কাফের সুতরাং সবাই জাহান্নামী । ৯. ইয়াজুজ-মাজুজের বহির্গমন হবে হযরত ঈসা (আ.)-এর আগমনের জামানায় । সেই সময় হযরত ঈসা (আ.) তার বিশেষ ব্যক্তিগণকে তুর পাহাড়ে নিয়ে যাবেন এবং অবশিষ্ট লোকেরা কোনো দৃর্গ অথবা বাড়িতে হেফাজতে থাকবে । ১০. হযরত ঈসা (আ.)-এর বদদোয়ায় ইয়াজুজ-মাজুজ অস্বাভাবিকভাবে একসঙ্গে সবাই মারা যাবে । তাদের ঘাড়ে আল্লাহ তা'আলা মহামারী স্বরূপ এক ধরনের পোকা সৃষ্টি করে দিবেন যার কারণে তাদের মৃত্যু হবে। এই দশটি বৈশিষ্ট্য হলো সেই প্রাচীরের । প্রথম পীচটি বৈশিষ্ট কুরআন পাকে উল্লেখ হয়েছে এবং পরের পীচটি বিখ্যাত হাদীসসমূহে উল্লিখিত হয়েছে । তাফসীরে মাআরিফুল কুরআন : আল্লামা ইদ্রীস কান্ধলভী (র.) খ. ৪ পৃ. ৪৫৮-৪৫৯] একটি প্রশ্ন ও তার জবাব : আজকাল বৈজ্ঞানিকগণ এবং ভূগোল বিশারদগণ একটি সন্দেহ উ্থাপন করে থাকেন যে, আমরা সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজেছি কিন্তু কোথাও তো জুলকারনাইনের প্রাচীর দেখতে পাইনি এবং কোথাও ইয়াজুজ-মাজুজের সন্ধানও পাইনি । এই সন্দেহের জবাবে আমাদের কিছু কিছু গ্রন্থকার যারা পাশ্চাত্য শিক্ষা এবং গবেষণায় আগ্রহী, তারা সেই প্রাচীরটির সন্ধান দেওয়ার চেষ্টা করেছেন। তবে এর প্রকৃত জবাব তাই হবে যা, আল্লামা আলুসী (ে.) তার তফসীরগ্রস্থে লিখেছেন এবং আল-হুছুনুল হামিদিয়া গ্রন্থে আল্লামা হুসাইন জসর তরাবলুসী উল্লেখ করেছেন । জবাবে বলা হয়েছে যে, যে প্রাচীর এবং যে _ জাতি সম্পর্কে আল্লাহ তা'আলা খবর দিয়েছেন তা যথার্থ এবং সঠিক। এ বিষয়ে ঈমান রাখা অবশ্য কর্তব্য এবং তা সত্য বলে স্বীকার করা ফরজ । তবে প্রাচীরটির অবস্থানস্থল আমাদের জানা নেই। এটা সম্ভব যে আমাদের এবং সেই কওম ও প্রাচীরের মাঝখানে বড় বড় পাহাড় এবং বড় বড় সমুদ্রের আড়াল হয়ে রয়েছে। কথাটি যুক্তিসঙ্গতও বটে । আর ভূগোল বিশারদগণ যে বলেছেন, আমরা সারা দুনিয়ায় তা তন্ন করে খুঁজেছি এবং আমরা দুনিয়ার স্থল-ভাগ এবং সামুদ্রিক অঞ্চল কোথাও বাকি রাখিনি। কথাটি নিছক অযৌক্তিক, তাই এ কথা গ্রহণযোগ্য হতে পারে না। কারণ পৃথিবীর সকল ভূ-পৃষ্ঠের খোঁজ করা তো: দূরের কথা, আজ পর্যন্ত পৃথিবীর বসবাসযোগ্য ভূ-পৃষ্ঠ দেখাও কারো পক্ষে সম্ভব হয়নি। পৃথিবীর অনেক অঞ্চল এখনও এমন আছে যেখানে আজও মানুষ পদচারণা করতে পারেনি । এখনও ভূ-পৃষ্ঠে এমন সব পাহাড় এবং উপত্যকা রয়ে গেছে যেখানে এই সকল ভূ-তত্ববিদ পৌছতে পারেননি । বিশেষ করে পৃথিবীর উত্তরাঞ্চল । সেখানে বরফে ঢাকা এমন সব পাহাড় বিদ্যমান “আছে যেখানে.আজ পর্যন্ত কারো পক্ষে পৌছানো সন্ভব হয়নি । একথা ভূ-তত্ববিদগণ নিজেরাই স্বীকার করেছেন । সুতরাং এ সকল অঞ্চলেও এই জাতি থাকতে পারে এটা অসম্ভব কিছুই নয়। |
— পৃষ্ঠা ১২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।