তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১২০ তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [ষষ্ঠদশ পারা] তা'আলা দোয়া কবুল করবেন |] তিনি মহামারী আকারে রোগ-ব্যধি পাঠাবেন । ফলে অল্পসময়ের মধ্যে ইয়াজুজ-মাজুজের গোষ্ঠী সবাই মরে যাবে । অতঃপর হযরত ঈসা (আ.) সঙ্গীদেরকে নিয়ে তুর পর্বত থেকে নিচে নেমে এসে দেখবেন পৃথিবীতে তাদের মৃতদেহ থেকে অর্ধ হাত পরিমিত স্থানও খালি নেই। এবং [মৃতদেহ পঁচে] অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। [এ অবস্থা দেখে পুনরায়] হযরত ঈসা (আ.) ও তার সঙ্গীরা আল্লাহ তা'আলার দরবারে দোয়া করবেন [যেন এ বিপদও দূর করে দেওয়া হয়] আল্লাহ তা“আলা এ দোয়া কবুল করবেন এবং বিরাটাকার পাখি প্রেরণ করবেন, যাদের ঘাড় হবে উট্রের ঘাড়ের মতো। [মৃতদেহগুলো উঠিয়ে যেখানে আল্লাহ তা'আলা ইচ্ছা করবেন, সেখানে ফেলে দেবেন ।] কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে মৃতদেহগুলো সমুদ্রে নিক্ষেপ করবে । এরপর বৃষ্টি বর্ষিত হবে। কোনো নগর ও বন্দর এ বৃষ্টি থেকে বাদ থাকবে না। ফলে সমগ্র ভূপৃষ্ঠ ধৌত হয়ে কাচের মতো পরিষ্কার হয়ে যাবে । অতঃপর আল্লাহ তা'আলা ভূপৃষ্ঠকে আদেশ করবেন, তোমার পেটের সমুদয় ফল-ফুল উদগিরণ করে দাও এবং নতুনভাবে তোমার বরকতসমূহ প্রকাশ কর। [ফলে তাই হবে এবং এমন বরকত প্রকাশিত হবে যে,] একটি ডালিম একদল লোকের আহারের জন্য যথেষ্ট হবে এবং মানুষ তার ছাল দ্বারা ছাতা তৈরি করে ছায়া লাভ করবে । দুধে এত বরকত হবে যে, একটি উন্ত্রীর দুধ একদল লোকের জন্য, একটি গাভীর দুধ এক গোত্রের জন্য এবং একটি ছাগলের দুধ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে। [চল্লিশ বছর যাবত এই অসাধারণ বরকত ও শান্তিশৃঙ্খলা অব্যাহত থাকার পর যখন. কিয়ামতের সময় সমাগত হবে, তখন] আল্লাহ তা“আলা একটি মনোরমম বায়ু প্রবাহিত করবেন। এর পরশে সব মুসলমানের বগলের নিচে বিশেষ এক প্রকার রোগ দেখা দেবে এবং সবাই মৃত্যুমুখে পতিত হবে। শুধু কাফের ও দুষ্ট লোকেরাই অবশিষ্ট থাকবে । তারা ভূ-পৃষ্ঠে জন্তু-জানোয়ারের মতো প্রকাশ্যে অপকর্ম করবে । তাদের উপরই কিয়ামত আসবে। হযরত আব্দুর রহমান ইবনে ইয়াধীদের রেওয়ায়েতে ইয়াজুজ-মাজুজের কাহিনীর আরো অধিক বিবরণ পাওয়া যায়। তাতে রয়েছে তাবারিয়া উপসাগর অতিক্রম করার পর ইয়াজুজ-মাজুজ বায়তুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আরোহণ করে ঘোষণা করবে, আমরা পৃথিবীর সমস্ত অধিবাসীকে হত্যা করেছি। এখন আকাশের অধিবাসীদেরকে খতম করার পালা । সেমতে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তা'আলার আদেশে সে তীর রক্তরঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে [যাতে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে, আকাশের অধিবাসীরাও শেষ হয়ে গেছে |] দাজ্জালের কাহিনী প্রসঙ্গে হযরত আবু সাঈদ খুদরী (রা.)-এর রেওয়ায়েতে আরো উল্লেখ রয়েছে যে, দাজ্জাল মদীনা মুনাওয়ারা থেকে দূরে থাকবে । মদীনার পথসমূহে আসাও তার পক্ষে সম্ভব হবে না। সে মদীনার নিকটবর্তী একটি লবণাক্ত ভূমিতে আগমন করবে । তখন সমসাময়িক এক মহান ব্যক্তি তার কাছে এসে বলবেন, আমি পূর্ণ বিশ্বাস সহকারে বলছি যে, তুই সে দাজ্জাল যার সংবাদ রাসূলুল্লাহ গশ্রং আমাদেরকে দিয়েছিলেন । [একথা শুনে] দাজ্জাল বলবে, লোক সকল! যদি আমি এ ব্যক্তিকে হত্যা করে পুনরায় জীবিত করে দেই তবে আমি যে খোদা, এ ব্যাপারে তোমরা সন্দেহ করবে কি? সবাই উত্তর দেবে, না। অতঃপর সে লোকটিকে হত্যা করে পুনরায় জীবিত করে দিবে । লোকটি জীবিত হয়ে দাজ্জালকে বলবেন, এবার আমার বিশ্বাস আরো বেড়ে গেছে যে, তুই-ই সে দাজ্জাল । দাজ্জাল তাকে পুনরায় হত্যা করতে চাইবে কিন্তু সমর্থ হবে না। মুসলিম] সহীহ বুখারী ও মুসলিমে হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ ৪32৪ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হযরত আদম (আ.)-কে বলবেন, আপনি আপনার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে তুলে আনুন । তিনি আরজ করবেন, হে পরওয়ারদিগার! তারা কারা? আল্লাহ তা“আলা বলবেন, প্রতি হাজারে নয়শত নিরানব্বই জন জাহান্নামী এবং মাত্র একজন জান্নাতী ৷ একথা শুনে সাহাবায়ে কেরাম শিউরে উঠলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ 22৪! আমাদের মধ্যে সে একজন জান্নাতী কে হবে?.তিনি উত্তরে বললেন, চিন্তা করো না। এই নয়শত নিরানব্বই জন জাহান্নামী তোমাদের ১25887/58557797857155557577555 র ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ গুহ বলেন, আল্লাহ তা'আলা সমগ্র মানবজাতিকে দশভাগে ভাগ রাযি রেবেকা লারা রকমারী!

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।