১১৮ তাফসীরে জালালাইন : আববি-বাংলা, চত্রর্থ খণ্ড [ষষ্ঠদশ পাবা] ১:১১) 5234455 $ : 44 শব্দটি %%% -এর বহুবচন। এর অর্থ পাত। এখানে লৌহখণ্ড বুঝানো হয়েছে। গিরিপথ বন্ধ করার জন্য নির্মিতব্য প্াচীরে ইট-পাথরের পরিবর্তে লোহার পাত ব্যবহার করা হয়েছিল। না দুই পাহাড়ের বিপরীতমুখী দুই দিক। (৮.৪ £45৫: অধিকাংশ তাফসীরবিদদের মতে এর অর্থ গলিত তামা। কারো কারো মতে গলিত লোহা অথবা রাঙতা । 1741 42 কুরতুবী] (৫4445 : অর্থাৎ যে বস্তু চর্ণ-বিচূ্ণ হয়ে সমতল হয়ে যায়। ইয়াজুজ-মাজুজ কারা এবং তাদের অবস্থান কোথায়? জুলকারনাইনের প্রাচীর কোথায় অবস্থিত? ইয়াজুজ-মাজুজ সম্পর্কে ইসরাঈলী রেওয়ায়েত ও এঁতিহাসিক কিসসা-কাহিনীতে অনেক ভিত্তিহীন অলীক কথাবার্তা প্রচলিত রয়েছে। কোনো কোনো তাফসীরবিদও এগুলো এঁতিহাসিক দৃষ্টিকোণ থেকে উদ্ধৃত করেছেন, কিন্তু স্বয়ং তাদের কাছের এগুলো নির্ভরযোগ্য নয়। কুরআন পাক তাদের সংক্ষিপ্ত অবস্থা বর্ণনা করেছে এবং রাসূলুল্লাহ এও -ও প্রয়োজনীয় তথ্যাদি সম্পর্কে উম্মতকে অবহিত করেছেন । ঈমান ও বিশ্বাস স্থাপনের বিষয় ততটুকুই যতটুকু কুরআন ও হাদীসে বর্ণিত হয়েছে। তাফসীর, হাদীস ও ইতিহাসবিদগণ এর অতিরিক্ত যেসব এতিহাসিক ও ভৌগলিক অবস্থা বর্ণনা করেছেন, সেগুলো বিশুদ্ধও হতে পারে এবং অশ্ুদ্ধও হতে পারে । ইতিহাসবিদগণের বিভিন্নমুখী উক্তিগুলো নিছক ইঙ্গিত ও অনুমানের উপর ভিত্তিশীল । এগুলো শুদ্ধ কিং অশুদ্ধ হলেও তার কোনো প্রভাব কুরআনের বক্তব্যের উপর পড়ে না। আমি এখানে সর্বপ্রথম এ সম্পর্কিত সহীহ ও নির্ভরযোগ্য হাদীসগুলো উল্লেখ করছি। এরপর প্রয়োজন অনুসারে এঁতিহাসিক রেওয়ায়েতও বর্ণনা করা হবে। ইয়াজুজ-মাজুজ সম্পর্কে হাদীসের বর্ণনা : কুরআন ও হাদীসের সুস্পষ্ট বর্ণনা থেকে এতটুকু নিঃসন্দেহে প্রমাণিত হয় যে, ইয়াজুজ-মাজুজ মানব সম্প্রদায়ভুক্ত | অন্যান্য মানবের মতো তারাও হযরত নৃহ (আ.)-এর সন্তান-সন্ততি । কুরআন পাক স্পষ্টতই বলেছে- ৫2) (55044 £59$ ৩০০ অর্থাৎ নৃহের মহাপ্রাবনের পর দুনিয়াতে যত মানুষ আছে এবং থাকবে তারা সবাই হযরত নূহ (আ.)- এর সন্তান সন্ততি হবে। এরতিহাসিক রেওয়ায়েত ও এ ব্যাপারে একমত যে, তারা ইয়াফেদের বংশধর । একটি দুর্বল হাদীস থেকেও এর সমর্থন পাওয়া যায়। তাদের অবশিষ্ট অবস্থা সম্পর্কে সর্বাধিক বিস্তারিত ও সহীহ হাদীস হচ্ছে হযরত নাওয়াস ইবনে সামআন (রা.)-এর হাদীসটি ৷ এটি সহীহ মুসলিম ও অন্য সব নির্ভরযোগ্য হাদীসগরন্থে উল্লিখিত হয়েছে । হাদীসবিদগণ একে সহীহ আখ্যা দিয়েছেন । এতে দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা (আ.)-এর অবতরণ, ইয়াজুজ-মাজুজের অভ্যুত্থান ইত্যাদির পূর্ণ বিবরণ উল্লিখিত আছে। হাদীসটির অনুবাদ নিঙ্নরূপ- হযরত নাওয়াস ইবনে সামআন (রো.) বলেন, রাসূলুল্লাহ গ্রঃুঃঃ একদিন ভোরবেলা দাজ্জালের আলোচনা করলেন । আলোচনা প্রসঙ্গে তিনি তার সম্পর্কে এমন কিছু কথা বললেন, যা দ্বারা মনে হচ্ছিল যে, সে নেহাতই তুচ্ছ ও নগণ্য ৷ [উদাহরণত সে কানা হবে 1] পক্ষান্তরে কিছু কথা এমন বললেন, যা দ্বারা মনে হচ্ছিল যে, রা জান্নাত ও জাহান্নাম তার সাথে থাকবে এবং অন্যান্য আরো অস্বাভাবিক ও ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটবে ॥| রাসূলুল্লাহ গ্ক্তঃ -এ টা ৮2 জ রয়েছে ।] বিকালে যখন আমরা রাসূলুল্লাহ গরু: -এর দরবারে উপস্থিত হলাম তখন তিনি আমাদের মনের অবস্থা আচ করে নিলেন এবং জিজ্ঞাসা করলেন, তোমরা কি বুঝেছ? আমরা আরজ করলাম, আপনি দাজ্জালের আলোচনা প্রসঙ্গে এমন কিছু কথা বলেছেন যাতে বুঝা যায় যে, তার ব্যাপারটি নেহাতই তুচ্ছ এবং আরো কিছু কথা বলেছেন যাতে মনে হয়, সে খুব শক্তিসম্পন্ন হবে এবং তার ফিতনা হবে খুব গুরুতর। এখন আমাদের মনে হয়েছে যেন সে আমাদের নিকটেই খর্জুর বৃক্ষের ঝাড়ের মধ্যে লুকিয়ে আছে। রাসূলুল্লাহ ৪2৪ বললেন, তোমাদের সম্পর্কে আমি যেসব ফিতনার আশঙ্কা করি, তন্মধ্যে দাজ্জালের ফিতনার তুলনায় অন্যান্য ফিতনা অধিক ভয়ের যোগ্য । [অর্থাৎ দাজ্জালের ফিতনা এতটুকু গুরুতর নয়, যতটুকু তোমরা মনে করছ ।] যদি
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।