তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খও [ষষ্ঠদশ পারা] ৯১৩ ইমাম সূযূতী (র.) লিখেছেন, পৃথিবীতে সর্বপ্রথম যিনি পাগড়ি ব্যবহার করেছেন তিনি হলেন জুলকারনাইন। যেহেতু তার 578555555845895450555852 গোপন করে রাখতেন। ১41 ৪ 40442644158 : আল্লামা বগভী রে.) লিখেছেন, হযরত আলী রো.) বলেছেন, মেঘমালাকে আল্লাহ তা'আলা জুলকারনাইনের অনুগত করে দিয়েছিলেন । মেঘমালার উপর তিনি আরোহণ করতেন । তার উপায়-উপকরণ বৃদ্ধি করে দিয়েছিলেন। তার জন্য আলো ছড়িয়ে দিয়েছিলেন, রাতদিন তার জন্য ছিল সমান। আর পৃথিবীতে কর্তৃত দেওয়ার তাৎপর্য হলো, পৃথিবীতে চলাফেরা তার জন্য সহজ করে দেওয়া হয়েছিল। আর সহজ করার তাৎপর্য হলো, তার জন্য সর্বত্র সর্বপ্রকার যানবাহনের ব্যবস্থা রাখা হয়েছিল । রাত দিনের পরিবর্তনের বা মৌসূমের পরিবর্তনের কারণে তার গতি রোধ হতো না, তার ভ্রমণ বন্ধ হতো না। ৮০ ৫2 ৫2 ৮4454 22004 ১ 46513 44৯8: আরবি অভিধানে ৫44 শব্দের অর্থ এমন বু দারা লক্ষ্য অর্জনের সাহায্য পতি বৈষয়িক উপায়াদি, জ্ঞানবুদ্ধি, অভিজ্ঞতা ইত্যাদি সবই এর অন্তর্ভূক্ত । -[বাহরে মুহীত] ষ্টরয প্রশাসন ব্যবস্থার জন্য একজন সম্রাট ও রাষ্ট্নায়কের পক্ষে যেসব বিষয় অত্যাবশ্যকীয়) ১:৫4 ১ বলে সেগুলোই বুঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে, আল্লাহ তা'আলা জুলকারনাইনকে ন্যায়বিচার, শাস্তশৃড্খলা প্রতিষ্ঠা ও দেশ বিজয়ের জন্য সে যুগের যেসব বিষয় প্রয়োজনীয় ছিল, সবই দান করেছিলেন । ৮৫:44 ৫563 4458 : অর্থাৎ সব রকম ও দুনিয়ার সর্বত্র পৌছার উপকারণাদি তাকে দান করা হয়েছিল । কিন্তু তিনি তে পো িদনিকা 28৮5 9১০ ৮335৮5 455 : 245৮ -এর শাব্দিক অর্থ কালো জলাভূমি অথবা কাদা । এখানে সে জলাশয়কে বুঝানো হয়েছে, যার নিচে কালো রঙের কাদা থাকে । ফলে পানির রঙও কালো দেখায় । সূর্যকে এরূপ জলাশয়ে অস্ত যেতে দেখার অর্থ এই যে, দর্শক মাত্রই অনুভব করে যে, সূর্য এই জলাশয়ে অস্ত যাচ্ছে। কেননা এরপর কোনো বসতি অথবা স্থলভাগ ছিল না । আপনি যদি সূর্যাস্তের সময় এমন কোনো ময়দানে উপস্থিত থাকেন যার পশ্চিম দিকে দূরদূরান্ত পর্যন্ত কোনো পাহাড়, বৃক্ষ, দালান কোঠা ইত্যাদি না থাকে, তবে আপনার মনে হবে যেন সূর্যট মাটির অভ্যন্তরে প্রবেশ করছে। কত . 6258104৮5 ৫553 415৪ : অর্থাৎ এ কালো জলাশয়ের কাছে জুলকারণাইন এক সম্প্রদায়কে দেখতে পেলেন। (2) 4০ 1৯৮ [68 2৪] টি ডি আয়াতের পরবর্তী অংশ থেকে জানা যায় যে, সম্প্রদায়টি ছিল কাফের । তাই আল্লাহ তাআলা জুলকারনাইনকে ক্ষমতা দান করলেন যে, তুমি ইচ্ছা করলে প্রথমেই সবাইকে তাদের কুফরের শাস্তি প্রদান কর এবং ইচ্ছা করলে তাদের সাথে সদয় ব্যবহার কর । অর্থাৎ প্রথমে দাওয়াত, তাবলীগ ও উপদেশের মাধ্যমে তাদেরকে ইসলাম ও ঈমান কবুল করতে সম্মত কর। এরপর যারা মানে, তাদেরকে প্রতিদান এবং যারা না মানে তাদেরকে শাস্তি দাও। প্রত্যুত্তরে জুলকারনাইন দ্বিতীয় পথই অবলম্বন করে বললেন, আমি প্রথমে তাদেরকে উপদেশের মাধ্যমে পথে আনার চেষ্টা করব । এরপরও যারা কুফরে দৃঢ়পদ থাকবে, তাদেরকে শাস্তি দেব । পক্ষান্তরে যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎকর্ম করবে, তাদেরকে উত্তম প্রতিদান দেব । ০১780153550: এ বাক্য থেকে জানা যায় যে, জুলকারনাইনকে আল্লাহ তা'আলা নিজেই সম্বোধন করে এ কথা বলেছেন। জুলকারনাইনকে নবী সাব্যস্ত করা হলে এতে কোনো প্রশ্ন দেখা দেয় না যে, ওহীর মাধ্যমেই তাকে বলা হয়েছে। কিন্তু তাকে নবী না মানলে কোনো পয়গান্বরের মধ্যস্ততায়ই তাকে এই সম্বোধন করা হয়ে থাকবে । যেমন- রেওয়ায়েতসমূহে বর্ণিত রয়েছে যে, হযরত খিজির (আ.) তার সাথে ছিলেন। এছাড়া এটা নবুয়তের ওহী না হয়ে আভিধানিক ওহী হওয়ারও সম্ভাবনা রয়েছে। যেমন হযরত মূসা (আ.)-এর জননীর জন্য কুরআন (৫2: বলা হয়েছে। অথচ তিনি যে নবী ও রাসূল ছিলেন না, সেকথা বলাই বাহুল্য । কিন্তু আবৃ হাইয়্যান (র.) বাহরে মুহীতে বলেন, এখানে জুলকারনাইনকে যে আদেশ দেওয়া হয়েছে, তা হচ্ছে হত্যা ও শাস্তির আদেশ । এ ধরনের আদেশ নবুয়তের ওহী ব্যতীত দেওয়া যায় না। কাশ্ফ ইলহাম অথবা অন্য কোনো উপায়ে তা হতে পারে না। তাই হয় জুলকারনাইকে নবী মানতে হবে, না হয় তার আমলে একজন. নবীর উপস্থিতি স্বীকার করতে হবে, যার মাধ্যমে তীকে এসব সম্বোধন করা হয়েছে। এছাড়া অন্য কোনো সম্ভাবনাই বিশুদ্ধ নয়।

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।