তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চত্র্থ খও [পঞ্চদশ পারা] ১৩ ৭ সপ দলিল। এরপর আসহাবে কাহফের ঘটনা বর্ণিত হয়েছে। তৃতীয়ত : আসহাবে কাহফের ঘটনা দ্বারা হাশর-নাশর তথা মানব জাতির পুনরুথানের কথা প্রমাণ করা উদ্দেশ্য ছিল। এ জন্যে আসহাবে কাহফের বর্ণনার পর দুনিয়ার স্থায়িতৃহীনতা এবং কিয়ামত ও আখিরাতের অবস্থা বর্ণিত হয়েছে। যেভাবে রহ সম্পর্কে শ্নের জবাবে ইরশাদ হয়েছে- 3:45 ৮০1 ০572:5%104; অর্থাৎ, তোমাদেরকে খুবই অয় জ্ঞান প্রদান করা হয়েছে। ঠিক এমনিভাবে আসহাবে কাহফের বর্ণনার পর এ সূরায় হযরত মূসা (আ.) ও হযরত খিজির (আ.)-এর ঘটনা বর্ণিত হয়েছে। যাতে এ সত্য সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা বান্দাকে যে ইলম দান করেছেন, তা অতি সামান্য । কোনো লোককে আল্লাহ তা'আলা কোনো বিষয়ে ইলম দিয়েছেন, অন্য লোককে সেই ইলম না দিয়ে অন্য ইলম দিয়েছেন। হযরত মূসা (আ.) ও খিজির (আ.)-এর এই ঘটনা এ কথারই প্রমাণ যে মানুষকে আল্লাহ তাআলা অতি সামান্য ইলমই দান করেছেন। এ সূরার শেষাংশে জুলকারনাইনের ঘটনা বর্ণিত হয়েছে। এরপর কিয়ামত এবং আখিরাতের অবস্থা বর্ণিত হয়েছে। তাওহীদ ও রিসালাতের বর্ণনার মাধ্যমে সূরা শেষ করা হয়েছে। অথবা বিষয়টিকে এভাবেও বর্ণনা করা যেতে পারে । সূরা বনী ইসরাঈলে নবুয়তের শান, উচ্চ মর্তবা এবং সম্মান বর্ণিত হয়েছে এবং নবীর মুজেজার বিবরণ স্থান পেয়েছে। আর এ সূরায় আল্লাহর ওলীগণের বেলায়েত, তাদের কারামত এবং ফকিরী ও দরবেশীর অবস্থা বর্ণিত হয়েছে। এ পর্যায়ে আল্লাহ পাক রাব্বুল আলামীন এ সূরায় আসহাবে কাহাফের ঘটনা বর্ণনা করেছেন। এরা ক'জন সাহসী যুবক ছিলেন। যারা কুফরি, নাফরমানি এবং শিরক থেকে নিজেকে রক্ষা করার নিমিত্তে পলায়ন করেছিলেন এবং একটি গর্তে আত্মগোপন করেছিলেন । ইমাম বুখারী (র.) এ সম্পর্কে কিতাবুল ঈমানে একটি পরিচ্ছেদ সংযোজন করেছেন, যার অর্থ হলো- “তাদের কথা যারা কুফর ও শিরক থেকে আত্মরক্ষা করার জন্যে কোনো পাহাড়ের গর্তে আশ্রয় নিয়েছেন।” এটিও ঈমানের একটি বড় শাখা । কেননা আল্লাহ তা'আলা ইরশাদ করেছেন- 501 ৮ 15256 অর্থাৎ, তোমরা রন ৪: 72455 ৮ ১ রানির পনি শিরক থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে পাহাড়ের গর্তের মধ্যে আশ্রয় নিয়েছিলেন । একথা সর্বজনবিদিত যে, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পাপাচারের স্থান পরিত্যাগ করে, পাহাড়ের গর্তে আশ্রয় গ্রহণ করা একটি বিরাট ইবাদত। স্বয়ং হযরত রাসূলে কারীম এ্রঃঃ নবুয়ত লাভের পূর্বক্ষণে লোক সমাজ থেকে দূরে হেরা নামক গুহায় সাধনায় রত হতেন। এর তাৎপর্য হলো, আধ্যাত্মিক সাধনায় সৃষ্টি থেকে দূরে থেকে স্রষ্টার নৈকট্যধন্য হওয়ার চেষ্টা সর্বজন স্বীকৃত একটি পন্থা । যেভাবে হযরত রাসূল কারীম এগ -এর মহাশুন্য পরিভ্রমণ তথা মেরাজের কথা সূরা বনী ইসরাঈলে বর্ণিত হয়েছে, এমনিভাবে সূরা কাহফে আসহাবে কাহফের পাহাড়ে আশ্রয় গ্রহণ ও সাধনায় রত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এরপর জুলকারনাইনের ঘটনা বর্ণনার পর এই সূরা শেষ করা হয়েছে। এভাবে উভয় সূরার মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে। শানে নুজুল £ ইবনে জরীর ইকরিমার সূত্রে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রো.)-এর কথার উদ্ধৃতি দিয়ে বলেছেন, কুরাইশ গোত্রের লোকেরা নজর ইবনে হারেস এবং উকবা ইবনে আবী মুআইত নামক দু'ব্যক্তিকে মদীনায় প্রেরণ করে এবং এই নির্দেশ দেয় যে, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ এ্রঃঃ-এর অবস্থা মদীনার ইহুদি ধর্মযাজকদের নিকট বর্ণনা কর এবং ইহুদি ধর্মযাজকদের নিকট তার সম্পর্কে জিজ্ঞাসা কর । কেননা তাদের নিকট জ্ঞানের যে ভাণ্ডার রয়েছে তা আমাদের ৪১১৮4855258
— صفحة ١١ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.