তাফসীরে জালালাইন — Jalaline4 almodina com
/ ৮৫৮
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ তাফগীরে জালালাইন : আরবি-বাংলা, চত্রর্থ খও [ষণ্ঠদশ পারা] পর শপ পপর ১-/ ১০ 44155 ৮55 415 : বিদায়ের পূর্বমহূর্তে হযরত মূসা (আ.)-কে লক্ষ্য করে হযরত খিজির (আ.) বললেন, আর আমি যা কিছু করেছি এর কোনোটিই আমার নিজের ইচ্ছায় করিনি; বরং আল্লাহ তা'আলার আদেশক্রমেই করেছি। কেননা, কারো কোনো সম্পদ নষ্ট করা, অথবা কোনো লোককে হত্যা করা আল্লাহ তা'আলার ওহী বা প্রত্যাদেশ ব্যতীত বৈধ হতে পারে না। এসব বিষয়ে আল্লাহ তা'আলার নির্দেশ মোতাবেকই আমি কাজ করেছি। আর এ হলো সেসব বিষয়, যে সম্পর্কে আপনি সবর করতে পারেননি । -[তাফসীরে কাবীর খ. ২১, পৃ. ১৬২] আল্লামা বগভী (র.) লিখেছেন, হযরত মুসা (আ.) হযরত খিজির (আ.) থেকে বিদায় হওয়ার সময় বললেন, ভি নসিহত করুন। হযরত খিজির (আ.) বললেন, জ্ঞানের অনেষণ এবং ইলম হাসিল করুন তার উপর আমল করার জন্যে, মানুষের নিকট বর্ণনা করার জন্যে নয়। শিক্ষণীয় বিষয় : আল্লামা বায়যাবি রে.) লিখেছেন, এই ঘটনা দ্বারা আমাদের জন্য যা শিক্ষণীয় তা হলো এই, কোনো ব্যক্তিরই তার ইলমের জন্যে গর্ব করা উচিত নয়। | দ্বিতীয়ত কোনো কথা অপছন্দনীয় হলে, তথা সঠিক বলে মনে না হলে সঙ্গে সঙ্গে তা অস্বীকার করা উচিত নয় । কেননা হয়তো এর পেছনে এমন কোনো রহস্য থাকতে পারে, যা তার অজানা রয়েছে। আল্লামা সানউল্লাহ পানিপথী (র.) লিখেছেন, কোনো ব্যক্তির কথা যদি সঠিক মনে না হয়, আর সে ব্যক্তি দীনদার পরহেজগার আলেম হয়, তবে তার কথা সঙ্গে অস্বীকার করা অনুচিত; বরং তার নিকট থেকে আরো ইলম হাসিল করার চেষ্টা অব্যাহত রাখা কর্তব্য এবং যিনি শিক্ষা দেন, তার প্রতি আদব রক্ষা করা উচিত, তার সম্মুখে বিনয় প্রকাশ করা কর্তব্য । আর যদি দেখা যায় তিনি বার বারই ভুল করে যাচ্ছেন তবে তার নিকট থেকে দূরে থাকা উত্তম | হযরত মূসা আ.) এবং হযরত খিজির (আ.)-এর ঘটনা থেকে এমনি অনেক মূল্যবান শিক্ষা পাওয়া যায়। পয়গাম্বরসুলভ অলঙ্কার ও আদবের একটি দৃষ্টান্ত : এ দৃষ্টান্তটি বুঝার আগে একটি জরুরি বিষয় বুঝে নেওয়া দরকার ৷ তা এই যে, দুনিয়াতে কোনো ভালো অথবা মন্দ কাজ আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে সম্পন্ন হতে পারে না। ভালোমন্দ সবই আল্লাহ তা'আলার সৃজিত এবং তীর ইচ্ছার অধীন। যেসব বিষয়কে মন্দ বলা হয়, সেগুলো বিশেষ ব্যক্তি অথবা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে অবশ্যই মন্দ কথিত হওয়ার যোগ্য, কিন্তু সামগ্রিক বিশ্ব প্রকৃতির জন্য সবই জরুরি এবং আল্লাহ তা'আলার সৃষ্টি হিসেবে সবই উত্তম ও রহস্যের উপর নির্ভরশীল । জনৈক বুজুর্গ বলেছেন- তি ০৩ লা ০০০৩ তলা? ৮ পে মোটকথা দুনিয়াতে যেসব বিপদ ও দুর্ঘটনা ঘটে সেগুলো আল্লাহ তা'আলার ইচ্ছা ব্যতীত ঘটতে পারে না । এদিক দিযে প্রত্যক ভালো ও মন্দের সৃষ্টিকর্তা আল্লাহ তা'আলাকে বলা যায়। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তা'আলার সৃষ্টির দৃষ্টিকোণে কোনো মন্দই মন্দ নয়। তাই আল্লাহ তা'“আলাকে মন্দের শরষ্ট না বলা আদব। কুরআনে উল্লিখিত হযরত ইবরাহীম (আ.)-এর বাক্য এ আদবই শিক্ষা দেয়। তিনি বলেন_ ০১১4 ০45 এ-৮৮০ 15 ১:-./ 4:৯৮ 2৯ বিতে তিনি পানাহার করানোকে আল্লাহ তা'আলার প্রতি সম্পৃক্ত করেছেন এবং অসুস্থ হওয়ার সময় আরোগ্য দান করাকেও আল্লাহ তা'আলার প্রতিই সম্পৃক্ত করেছেন কিন্তু মাঝখানে অসুস্থ হওয়াকে নিজের প্রতি সম্পৃক্ত করে ৫১ |; বলেছেন অর্থাৎ যখন আমি অসুস্থ হয়ে পড়ি, তখন আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দান করেন । এরূপ বলেননি যে, যখন আল্লাহ তা“আলা আমাকে অসুস্থ করে দেন তখন আরোগ্যও দান করেন। এবার হযরত বিজির (আ.)-এর উ্তি প্রতি লক্ষ্য কর । নৌকা ভাঙ্গা ইচ্ছা বাহাত একটি দষণীয়ও নদ ইচ্ছা। তাই এ ইচ্ছাকে নিজের প্রতি সন্বন্ধযুক্ত করে ৫: বলেছেন। অতঃপর বালক হত্যা ও তার পরিবর্তে উত্তম সন্তান দান করার মধ্যে হত্যা ছিল মন্দকাজ এবং উত্তম সন্তান দান করা ছিল ভালো কাজ। তাই এতদুভয়ের ইচ্ছার ক্ষেত্রে বহুবচন প্রয়োগ করে (১ অর্থাৎ “আমরা ইচ্ছা করলাম” বলেছেন । যাতে বাহ্যিক মন্দ কাজটি নিজের সাথে এবং ভালো কাজটি আল্লাহ তা“আলার সাথে সম্বন্ধযুক্ত হয়। তৃতীয় ঘটনায় প্রাচীর সোজা করে এতিমদের গুপ্তধনের হেফাজত করা একটি সম্পূর্ণ ভালো কাজ। তাই একে পানিণা এ পাত পুরোপুরি আল্লাহ তা'আলার দিকে সম্পৃক্ত করে এ) ১1) অর্থাৎ “আপনার পালনকর্তা ইচ্ছা করলেন” বলেছেন।

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।