তাফসীরে জালালাইন : আরবি-বাংলা, চতুর্থ খণ্ড [যষ্ঠদশ পারা! ১০ ইবনে জোরাইজ বলেছেন, এই বালকটির পরিবর্তে আল্লাহ তা'আলা তাকে একান্ত অনুগত একটি কন্যা দান করেছেন। হযরত আব্দন্নাহ ইবনে আব্বাস (রা.)-এর পক্ষ থেকে অনুরূপ কথা বর্ণিত আছে। ইবনুল মুনযির অন্য সূত্রে বর্ণনা করেছেন, কন্যা সন্তান দান করেছেন, যার থেকে বহু পয়গাম্বর জন্মগ্রহণ করেছেন। ইমাম বুখারী (র.) এবং তিরমিযী (র.) হযরত আবুদ দারদা (রা.)-এর সূত্রে এক কথাটি লিপিবদ্ধ করেছেন। মুতরিফ রে.) লিখেছেন, যখন এ বালকটি পয়দা হয়েছিল তখন তার পিতামাতা অত্যন্ত সন্তুষ্ট হয়েছিল। এরপরে যখন তাকে হত্যা করা হয় তখন তারা অত্যন্ত চিন্তিত হয় । যদি সে জীবিত থাকতো তবে তাদের ধ্বংস অনিবার্য ছিল। আয়াতে :-১৫ ও (৫১ ক্রিয়াপদে উত্তম পুরুষের বহুবচন ব্যবহার করা হয়েছে। এর একটি সন্তাব্য কারণ এই যে, হযরত খিজির (আ.) এ দুটি ক্রিয়াপদকে নিজের এবং আল্লাহ তা“আলার সাথে সম্বন্ধ করেছেন । আর এটাও সম্ভব যে, নিজের দিকেই সম্বন্ধ করেছেন। এমতাবস্থায় ০১) -এর অর্থ এই যে, আমি আল্লাহ তা'আলার কাছে দৌয়া করলাম । কেননা এক ছেলের পরিবর্তে অন্য উত্তম ছেলে দান করা একান্তভাবেই আল্লাহ তা'আলার কাজ। এতে হযরত খিজির (আ.) অথবা অন্য কেউ শরিক হতে পারেন না। এখানে প্রশ্ন হয় যে, ছেলেটি কাফের হবে এবং পিতামাতাকে পথন্রষ্ট করবে- এ বিষয়টি যদি আল্লাহ তা“আলার জ্ঞানে ছিল তবে তাই বাস্তবায়িত হওয়া জরুরি ছিল। কেননা আল্লাহ তা'আলার জ্ঞানের বিরুদ্ধে কোনো কিছু হতে পারে না। উত্তর এই যে, আল্লাহ তা'আলার জ্ঞান এই শর্তসহ ছিল যে, সে প্রাপ্তবয়স্ক হলে কাফের হবে এবং পিতামাতার জন্য বিপদ হবে । এরপর যখন সে পূর্বেই নিহত হয়েছে, তখন এই ঘটনা আল্লাহ তা'আলার জ্ঞানের বিপক্ষে নয়। _[মাযহারী] ইবনে আবী শায়বা, ইবনে মুনজির ও ইবনে আবী হাতেম আতিয়্যার বাচনিক বর্ণনা করেন যে, নিহত ছেলের পিতামাতাকে আল্লাহ তাআলা তার পরিবর্তে একটি কন্যা দান করেন, যার গর্ভে দুজন নবী জন্মগ্রহণ করেন। কোনো কোনো রেওয়ায়েতে রয়েছে যে, তার গর্ভ থেকে জনুগ্রহণকারী [নবীর মাধ্যমে আল্লাহ তা'আলা একটি বিরাট উম্মতকে হেদায়েত দান করেছেন। 4৫4 45 44১59 8৫ : হযরত আবুদ্দারদা রাসূলুল্লাহ উঃ থেকে বর্ণনা করেন যে, প্রাচীরের নিচে রক্ষিত এতিম বালকদের গুপ্ুধন ছিল স্বর্ণ রৌপ্যের ভাণ্ডার ৷ -[তিরমিযী, হাকিম] হযরত ইবনে আব্বাস (রা.) বলেন, সেটি ছিল স্বর্ণের একটি ফলক । তাতে নিম্নলিখিত উপদেশ বাক্যসমূহ লিখিত ছিল- ১. বিসমিল্লাহ রাহমানির রাহীম । ২. সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক, যে তকদীরে বিশ্বাস করে অথচ চিন্তামুক্ত হয় । ৩. সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক, সে আল্লাহ তা'আলাকে রিজিকদাতারপে বিশ্বাস করে। এরপর প্রয়োজনাতিরিক্ত পরিশ্রম ও অনর্থক চেষ্টায় আত্মনিয়োগ করে। ৪. সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক, যে পরকালের হিসাব নিকাশে বিশ্বাস রাখে, অথচ সকাজে গাফিল হয় । ৫. সে ব্যক্তির ব্যাপারটি আশ্চর্যজনক যে দুনিয়ার নিত্যনৈমিত্তিক পরিবর্তন জেনেও নিশ্চিন্ত হয়ে বসে থাকে। ৭. লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ । উল্লেখ্য যে, হযরত উসমান ইবনে আফফান (রো.)ও এই রেওয়ায়েতটি রাসূলুল্লাহ এ থেকে বর্ণনা করেছেন । কুরতুবী] তাফসীরে জালালাইনের ২৫১নং পৃষ্ঠার ৭নং হাশিয়ায় বর্ণিত রয়েছে- 235৬ 43 1: 45 ৩1555 2585 935 740 ০০400 498 (24126 425 9574০ ছািনিহির্হ রবের তো 82545 56৬ 02522575772 টার ০০৫ ০9০ 6 22162 পর (54৫৮3989৮৮৫ ৮54০ রর ৮৫০৮5 4১১৮ ঘি (5৮৫4 ৮৫ 2231-7/-5455 রতি 22222014101 4400 55005 51552552228 22 ৫৮০2 রণ পু ৫52৫4 ওত ৮2211 ৫ রপাতিপা বিডি
— পৃষ্ঠা ১০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।