তাফসীরে জালালাইন — Jalaline1 almodina com
/ ٩٢٢
📝 نص 📖 PDF

হরর নররররাডরররতনকতক ররর রডকর বরকত রিড রিড ডর রররহার্ডাতর রিড উর ডতরগিডকররারী ররর রাড ডাচরাককরওক রিদয় 8 রিকি কক রক জরজকক কপার তরিকত রচরারতজরারির7/87568 8858 রওওরপ্র টিরাজযিওরারাকরারজারিতয়রা় ররর জার নর কিডনির উদর ৪৪৩৪৪ ৪নিডর৬ ডর রজাঞজ এ বিষয়ে বাংলাবাজারস্থ স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ইসলামিয়া কুতুবখানার স্বতাীধিকারী মাওলানা মোস্তফা সাহেবের সাথে দীর্ঘ আলোচনার পর জানতে পারলাম যে, তিনি একাধিক লেখকের যৌথ প্রয়াসে তাফসীরুল জালালাইনের বাংলা ব্যাখ্যাগ্রন্থ ছাপার উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন । ইতোমধ্যে তার উদ্যোগে ঢাকাস্থ বড় কাটারা মাদরাসার সাবেক ভাইস প্রিন্সিপ্যাল মাওলানা আমীরুল ইসলাম ফরদাবাদী [দা. বা.] প্রথম পারার এবং দারুল উলুম পাটলি মাদরাসা, সুনামগঞ্জ -এর মুহাদ্দিস, মাওলানা হাবীবুর রহমান হবিগঞ্জী [দা. বা.] চতুর্থ পারা ও পঞ্চম পারার অর্ধাংশের পার্ুলিপি তৈরি করেছেন। এদিকে আমি প্রথম তিন পারার পারুলিপি তৈরি করেছিলাম । আর কর্তৃপক্ষের পরিকল্পনা হচ্ছে প্রথম পাচ পারা একত্রে এক ভলিয়মে প্রকাশ করা । সেক্ষেত্রে আমাদের তিনজনের পাণুলিপি একত্রে মিলালে সাড়ে চার পারা হয়ে যায়। অবশিষ্ট রইল পঞ্চম পারার বাকি অর্ধাংশের কাজ । অবশেষে ইসলামিয়া কুতুবখানার স্বতাধিকারীর অনুরোধে পঞ্চম পারার অসমাপ্ত কাজটুকু আমাকেই সম্পন্ন করতে হয়েছে। এরপর আমাদের তিনজনের লেখা পাণুলিপিকে ইসলামিয়া সম্পাদনা পর্ষদের সুদক্ষ সম্পাদক মণ্ডলীর কাছে অর্পণ করা হয়। তারা এতে প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন ও সংশোধন করে কিতাবটিকে যথাসাধ্য সুন্দর ও সমৃদ্ধ করার শেষ চেষ্টাটুকু করেছেন । এ বিষয়ে তাদের বিচক্ষণতাপূর্ণ দূরদৃষ্টি, বিজ্ঞতাসুলভ পদক্ষেপ ও সুন্দর পরামর্শের জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাদেরকে জাযায়ে খায়ের দান করুন! আশা করি কিতাবটি ছাত্র-শিক্ষক উভয়েরই যথেষ্ট উপকারে আসবে । কিতাবটিকে নিখুত ও নির্ভুল করার আপ্রাণ চেষ্টা করা হয়েছে। তথাপি তথ্যগত কোনো ভুল কারো দৃষ্টিগোচর হলে তা আমাদেরকে অবগতির বিনীত অনুরোধ রইল। পরবর্তী সংস্করণে তা শুধরে দেব ইনশাআল্লাহ! কিতাবটি প্রকাশনার এ আনন্দঘন মুহুর্তে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেসব উত্তাদগণের কথা, যাদের কাছে আমি “তাফসীরে জালালাইন” পড়েছি। আল্লাহ আসাতোযায়ে কেরামকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করুন! আল্লাহ এ কিতাবটিকে কবুল করুন! কিতাবটিকে এর লেখকমগ্লী, সম্পাদকমণ্ডলী ও প্রকাশকসহ এর সাথে সংশ্লিষ্ট সকলের নাজাতের অসিলা হিসেবে কবুল করে নিন! আমীন!

— صفحة ٥ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.