উপক্রমণিকা ১০ | 4১১ ১১০1১ 4৯ ০৮ প্বিত্র কুরআনের তাফসীর জানার ক্ষেত্রে আল্লামা জালালুদ্দীন সুযৃতী ও জালালুদ্দীন মহল্লী (.) প্রণীত তাফসীরে ক্রালালাইন গ্রন্থটি একটি প্রাথমিক ও পূর্ণাঙ্গ বাহন। রচনাকাল থেকেই সকল ধারার মাদরাসা ও কুরআন গবেষণাকেন্দ্রে এ মুল্যবান তাফসীরটি সমভাবে সমাদৃত । কারণ বাহ্যিক বিচারে এটি অতি সংক্ষিপ্ত তাফসীর হলেও পষ্ঠা অধ্যযুন কবরে অতি কষ্টে যে তথ্যের খোজ পাওয়া যায়, তাফসীরে জালালাইনের আয়াতের ফাকে ফাঁকে স্থান ৮: এক-সুই শুই তা মিলে যায় যেন মহ'সমুদ্রকে ক্ষুদ্র পেয়ালায় ভরে দেওয়া হয়েছে । একাধিক সম্ভাবনাময় কাব্যে হধ্যে সকারধিক বিশুদ্ধ ও প্রাধান্য প্রাপ্ত ব্যাব্যাটি কোনো প্রকার অনুসন্ধান ছাড়াই অনায়াসে পাওয়া যায়। ভাকসীর গ্রস্থসসূহের ব্যপক অধ্যয়ন করলে এ সত্যটি সহজে অনুধাবন করা যাবে । ছাব্রজীবন থেকেই তাফসীরে ভালালাইনের প্রতি আমার বিশেষ আগ্রহ ছিল। জামিয়া শীরইয়্যাহ মালিবাগের খ্যাতিষান উস্তাদ, মুহাক্কিক আলেম মাওলানা আহমদ মায়মূন সাহেবের উৎসাহ-উদ্দীপনায় জালালাইনের সর্ববৃহৎ আব্রবি শরাহ আল্লামা সুলাইমান জামাল প্রণীত ১১] ১১১৭ ৮০০ ১০১ 731 ০৩৯৯৪) ২১৪০] ওরফে 'হাশিয়াতুল জামাল' মুতালার সুযোগ হয়েছিল। একটু আধটু যাই বুঝেছিলাম তাতে এ অনুভূতি হয়েছিল যে, উর্দু কামালাইন আর আরবি হাশিয়াতৃল জামাল কিছুতেই একটি অপরটির বিকল্প হতে পারে না। দুটি ভিন্ন ভিন্ন বস্তু । কিতাব “হল” করতে হলে হাশিয়াতুল জামালের কোনো তুলনা হয় না। ফারাগাতের কয়েক বছর পর আল্লাহ তা“আলার মেহেরবানিতে বাংলাদেশের প্রাচীনতম দীনি শিক্ষাকেন্দ্র নারায়ণগঞ্জের এঁতিহ্যবাহী মাদরাসা দেওভোগে দরসী খেদমতের সুযোগ হয়। প্রথম বছরই আমার দায়িত্বে আসে সেই প্রিয় কিতাব তাফসীরে জালালাইনের প্রথম খণ্ড । আরবি-উদ্দু শরাহ ও নানা তাফসীর গ্রন্থের সাহায্যে এক বছর যথাসম্ভব শ্রম দিয়ে পড়ালাম ৷ পরের বছর চিন্তায় এলো সহায়ক গ্রন্থাবলি থেকে সংগৃহীত তথ্য-উপাত্তগুলো যদি সুবিন্যস্তভাবে সংকলন করে রাখা যায় তাহলে ভবিষ্যতে মুতালা করতে সহজ হবে । এ চিন্তা থেকেই প্রথমে উলুমুল কুরআন তথা কুরআন ও তাফসীর সংক্রান্ত একটি ভূমিকা তৈরি করি, যা “মুকাদ্দামায়ে জালালাইন* নামে ভিন্নভাবে ছাপা হয়েছে। তারপর মূল কিতাবের ব্যাখ্যা ও তাকরীর লিখতে শুরু করি । হাশিয়াতুল জামাল, হাশিয়াতুস সাবী, কামালাইন, তাফসীরে উসমানী, তাফসীরে মাজেদী, তাফসীরে মা“আরিফুল কুরআন 1-মুফতী শফী রে.)] ও মা'আরিফুল কুরআন _[আল্লামা ইদরীস কান্ধলতী (র.)] ইত্যাদি তাফসীর গ্রন্থ ধারাবাহিক অধ্যয়নের মাধ্যমে অধ্যাপনার ফাকে ফীকে অল্প বিস্তর করে লেখা চলতে থাকল । কিছুদিন পর বাজারে এলো আরেকটি উদ্দু শরাহ জামালাইন | তাও সংগ্রহ করলাম । যেহেতু কোনো একটি উর্দু শরাহ অনুবাদ করে প্রকাশ করার ইচ্ছা আমার ছিল না, তাই সবগুলো শরাহ গভীরভাবে অধ্যয়ন করে যে কথা ও বিশ্রেষণগুলো যথার্থ পরিচ্ছন্ন ও ছাত্রদের জন্য উপযোগী এবং জরুরি মনে হয়েছে, সেগুলোই কেবল সযত্বে সহজে উপস্থাপন করার চেষ্টা করেছি। এভাবে দীর্ঘ তিন বছরে তিলে তিলে সম্পন্ন হয় প্রথম তিন পারার ব্যাখ্যা ।
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।