তাফসীরে জালালাইন — Jalaline1 almodina com
/ ৯২২
📝 লেখা 📖 পিডিএফ

এখান থেকে বুঝা যায়, ইলহাম নবীর জন্য একান্ত কোনো ব্যাপার নয়, ওলীদের জন্যও হতে পারে। তবে উভয়ের ইলহামের মধ্যে পার্থক্য এতটুকু যে, নবীগণের ইলহাম ওহীরই অন্তর্ভুক্ত, এটি নিশ্চিত ও ভ্রান্তিমুক্ত। কিন্তু ওলীদের ইলহাম ওহীর অন্তর্ভুক্ত নয় এবং নিশ্চিত ও ভ্রান্তিমুক্ত বলেও দাবি করা যায় না। কারণ শয়তানের পক্ষ থেকে হওয়ার আশঙ্কা থাকে । ওলীগণের প্রাপ্ত ইলহামের মধ্যে কোনো ফেরেশতার মধ্যস্থতা থাকে কিনা? এব্যাপারে জ্ঞানী ওলামায়ে কেরাম বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। ইমাম গাজালী (র.)-এর মতে এখানে ফেরেশতার কোনো মধ্যস্থতা নেই। কিন্তু ইমাম মুহিউদ্দীন ইবনুল আরাবী (র.) তার ফুতহাত গ্রন্থে বলেন, ইমাম গাজালী (র.)-এর আভিমত সঠিক নয় । আমি পরীক্ষা করে দেখেছি যে, এখানে ফেরেশতার মধ্যস্থতা আছে | তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতার আলোকে আরো জানা গেছে যে, ওলীর কাছে ইলহাম নিয়ে যে ফেরেশতা আগমন করেন, ওলী তাকে নিজ চোখে দেখেন না, তবে একজন ফেরেশতা যে তার মনে কথাগুলো ঢেলে দিচ্ছেন, তিনি সেটি অনুধাবন করেন। শায়খ আকবর আরো লিখেছেন আমার জানা মতে আরো কতিপয় আলেমের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে যে, ইলহাম নিয়ে ফেরেশতা এসে থাকেন । তবে এ ফেরেশতা হযরত জিবরাঈল (আ.) নন, অন্য কোনো ফেরেশতা | হযরত জিবরাঈল (আ.)-এর আগমন কেবল নবীগণের মধ্যেই সীমাবদ্ধ । অনুরূপভাবে ওলী কখনো ফেরেশতার দর্শন লাভ করেন না। ফেরেশতা দর্শনের ব্যাপারটিও একমাত্র নবীগণের জন্য প্রযোজ্য । যেহেতু ওলীগণ ইলহাম প্রদানকারীকে নিজ চোখে দেখেন না, সেহেতু তাদের ইলহাম নিশ্চিত ধারণা দিতে পারে না। কেননা এখানে ফেরেশতা না হয়ে কোনো শয়তান বা জিনের পক্ষ থেকে হওয়ার আশঙ্কাও বিদ্যমান থাকে। আল্লামা শাব্বীর আহমদ উসমানী (র.) বলেন, এ ব্যাপারে সার বক্তব্য হলো- ১. ওলীগণের ইলহামের মধ্যে বস্তুত আল্লাহর সাথে বাক্যালাপ ঘটে না। ইবনুল কাইফ়্যিম (র.) এ কথাটি স্পষ্ট করে দিয়েছেন। ২. তাতে কোনো ফেরেশতার মধ্যস্থৃতাও সাধারণত থাকে না । যেমন ইমাম গাযালী (র.) তা তুলে ধরেছেন। ৩. আর কখনো ফেরেশতার মধ্যস্থতা থাকলেও ওলী সে ফেরেশতার দর্শন ও বাণী শ্রবণ একই সঙ্গে লাভ করেন না। এটি শায়খ আকবর স্পষ্ট ব্যক্ত করেছেন। পক্ষান্তরে নবীগণের ইলহামের মধ্যে উপরিউক্ত সবগুলো বিশেষণ একই সময়ে বিদ্যমান থাকে। শপ্রাগুক্ত ৩৯ ও ৪০] [মি কবর পৃথিবীতে প্রথম মানুষ ও প্রথম নবী হযরত আদম (আ.) থেকে শেষ নবী হযরত মুহাম্মদ গ্শহই পর্যন্ত বহু নবী আগমন করেছেন। কুরআনের বর্ণনা মতে বিগত কালের এমন কোনো কওম বা জনপদ নেই, যাদের কাছে আল্লাহ তা“আলা হেদায়েতের বাণী দিয়ে নবী প্রেরণ করেননি । ইরশাদ হচ্ছে- +৮:5241 04525 024 4615 অর্থাৎ আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি। সূরা নাহল : ৩৬] . 83৩ ০625৮ ধু! 24৮ 815 অর্থাৎ এমন কোনো সম্প্ায় নেই যার নিকট সতর্ককারী রাসূল প্রেরিত হয়নি। _[সূরা ফাতির-২৪] একখানা হাদীসে তাদের সংখ্যা ১লক্ষ ২৫ হাজার বলে উল্লেখ করা হয়েছে। এ রাসূলগণের প্রত্যেকের সঙ্গেই ওহীর সম্পর্ক ছিল। তারা উম্মতকে হেদায়েত করার মতো বহু সহীফা ও ধর্মগ্রন্থ প্রাপ্ত হয়েছেন। এসব সহীফা ও ধর্মগ্রন্থকেই মূলত আসমানি কিতাব বলে আখ্যায়িত করা হয়ে থাকে। আল্লাহ তা'আলা সর্বমোট একশত চারখানা কিতাব নাজিল করেছেন। তন্মধ্যে চার খানা সর্বাধিক প্রসিদ্ধ । যথা-১. তাওরাত ২. ইনজীল ৩. যাবুর ও ৪. কুরআন । তাওরাত হযরত মুসা (আ.)-এর প্রতি, ইনজিল হযরত ঈসা (আ.)-এর প্রতি, যাবুর হযরত দাউদ (আ.)-এর প্রতি এবং কুরআন হযরত মুহাম্মদ এর -এর প্রতি নাজিল করা হয়েছে। এছাড়া বাকিগুলো হলো সহীফা। সহীফাগুলোর দশ খানা হযরত আদম (আ.) -এর উপর, পঞ্চাশ খানা হযরত শীস (আ.) -এর উপর, ত্রিশ খানা হযরত ইদরীস (আ.)-এর উপর এবং দশ খানা হযরত ইবরাহীম (আ.) উপর নাজিল করা হয়েছে।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।