দোষের কারণে ইমাম মুজতাহিদগণ উক্ত হাদীসের ওপর আমল করেননি। এজন্য কোনো একটি হাদীস সনদের বিচারে সহীহ্ হওয়ার পরও কোনো ইমাম মুজতাহিদ যদি উক্ত হাদীসের ওপর আমল না করেন এ কথা বলা যাবে না যে, উক্ত ইমাম হাদীসের খেলাফ বা বিরোধিতা করেছেন। ইমাম তিরমিযী র. বলেন, كى كذلك قاؿ الفقهاكأبمعان عليالحديث ফকীহ্গণ এমন বলেছেন, তাঁরাই হাদীসের অর্থ সবচে ভালো বোঝেন। ১২৬ ইমাম আহ্মাদ বিন হাম্বল র. বলেন, المصنفة فيها قوؿ إذا كاف عند الرجل الكت كاختالؼ الصحابة كالتابعيل فال يجوز الرسوؿ صلى الله عليو كسلأف يعمل بما شايتخير فيقضى بو كيعمل بو حتى يسأؿأما يوخذ بو فيكوف يعمل على ىل العلأمر صحيح কোনো ব্যক্তির কাছে যদি হাদীসের এমন কিতাব থাকে, যে কিতাবের মধ্যে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী সাহাবী ও তাবে'ঈদের বিভিন্ন মতামত থাকে, তাহলে এ ব্যক্তির জন্য জায়েয হবে না, নিজ ইচ্ছানুযায়ী কোনো হাদীসের ওপর আমল করা বা না করা। যতক্ষণ না সে কোনো যোগ্য আলিমের কাছে জিজ্ঞাসা করে। যোগ্য আলিমের কাছে জিজ্ঞাসা করে আমল করলে তবেই এ ব্যক্তির আমল সহীহ্ তরিকায় করা হবে। উক্ত যোগ্য আলিমের ব্যাখ্যায় মুহাম্মাদ আওয়ামা র. বলেন, ال بد مل ساؿ أىل العل ،أىل الفقو كالمعرفة ىل ي خذ بهذا الحديث أك ال كى অবশ্যই যোগ্য আলিমের নিকট জিজ্ঞাসা করতে হবে। আর যোগ্য আলিম হলেন ফকীহ্। কারণ তাঁরাই জানেন বর্ণিত হাদীসটি গ্রহণ করা যাবে কি না। ইমাম শাফে'ঈ র. এর অন্যতম ছাত্র ইমাম মুযানী র. বলেন, اطلبواالعل عندأىل الفقو تكونوا فقها তোমরা ফকীহ্গণের নিকট থেকে ইল্ম শিক্ষা করো এবং ফকীহ্ হয়ে যাও। ১২৯ মূলত তৎকালীন সময়ে, ফকীহ্গণের কোনো একটি হাদীসের ওপর আমল করাটা হাদীস গ্রহণযোগ্য বলে বিবেচিত হতো।
১২৬ জামে' তিরমিযী, খ.১, পৃ. ১১৮ ১২৭ ইবনুল কাইয়িম, ই'লামুল মুওয়াক্কি'ঈন, খ. ১, পৃ. ৪৪ ১২৮ আছারুল হাদীস, পৃ. ৯৮ ১২৯ খতীবে বাগদাদী, আলফকীহ্ ওয়াল মুতাফাক্কিহ্, খ. ২, পৃ. ১৫