মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

দ্বারা রক্ষা না করতেন, তাহলে আমরাও পথভ্রষ্ট হয়ে যেতাম।" এবং আরো বলেছেন, "প্রত্যেক হাদীস গবেষক (মুহাদ্দিস) যার ফিক্‌হের ইমাম নেই, সে পথভ্রষ্ট"। তাহলে আজ তেরো-চে.দ্দশত বছর পরে, কোনো ব্যক্তি যদি বলেন, কোনো ইমাম মানার প্রয়োজন নেই, মাযহাব মানারও প্রয়োজন নেই, এ ইমাম হাদীস জানতেন না, তার নিকট হাদীস পেঁ.ছেনি, এ সব বাতিল কথাবার্তা, তাহলে সে কি শুধু পথভ্রষ্ট? না সাথে সাথে মুফ্‌সিদ বা ফেতনা সৃষ্টিকারী? হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা র. বলেন, الحديث مضلةإالللفقها ফকীহ্‌গণ ব্যতীত সাধারণ ব্যক্তিদের জন্য হাদীস পথভ্রষ্টতার কারণ হয়ে যায়। হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা র. আরো বলেন, سالمة في الديل للفقها التسلي ফকীহ্‌গণের সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যেই দ্বীনি অনুসরণ নিরাপদ। হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা র. এর ইন্তিকাল ১৯৮ হিজরীতে। যখন এমন এমন মুহাদ্দিস পৃথিবীতে ছিলেন, যাদের এক থেকে সাত লক্ষ হাদীস সনদসহ, শানে উরূদসহ, হাদীসের ইলালসহ মুখস্ত ছিলো। যারা মুহাদ্দিসগণের জীবন চরিত সম্পর্কে কিঞ্চিত অবগত তাঁরা বিষয়টি জানেন। তথাপি সে সময়ের এ সকল মুহাদ্দিস (যারা দ্বীনের স্তম্ভ স্বরূপ) বলছেন, ফকীহ্‌গণের সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যেই দ্বীনি অনুসরণ নিরাপদ। এটি কি তাকলীদ নয়? এবং হযরত সুফিয়ান ইবনে ওয়াইনা র. এর মতো মুহাদ্দিস কি ফকীহ্‌দের তাকলীদে উৎসাহিত করছেন না?

বড়ই দুঃখের ব্যাপার : দুঃখের ব্যাপার হলো, যারা লক্ষ লক্ষ হাদীস মুখস্থ করেছেন তাঁরা বলছেন, ফকীহ্‌গণের সিদ্ধান্ত মেনে নেওয়ার মধ্যেই দ্বীনি অনুসরণ নিরাপদ। আর যারা কোনো উস্তাদের কাছে হাদীস পড়েনি, জীবনব্যাপী চলিস্নশখানা হাদীস মুখস্ত করেছে কিনা সন্দেহ আছে। তারা কোত্থেকে দ্বীন শিখেছে তাও জানা যায় না। তারা মুসলমান সেজে এ তেরো-চে.দ্দশত বছরের উম্মতে মুসলিমার ইজমা'কৃত তাকলীদকে নাজায়েয বলছে!! হায় গবেষক!! হায় গবেষণার বিষয়বস্তু! হযরত ওয়াকি' ইবনুল জাররাহ র. বলেন, الحديث يتداكلو الفقها خير ملأف يتداكلو ال يوخ ফকীহ্‌দের সনদে বর্ণিত হাদীস মুহাদ্দিসগণের সনদে বর্ণিত হাদীসের চেয়ে উত্তম। ১২০ হাফিয ইবনে রজব হাম্বলী র. বলেন,

১১৮ কায়রুয়ানী, কিতাবুল জামে', পৃ. ১৭৮ ১১৯ আলজাওয়াহিরুল মুদিয়্যাহ ফী তবাকাতিল হানাফিয়্যাহ খ. ১, পৃ. ৪৫৩ ১২০ মা'রেফাতু উলূমিল হাদীস, পৃ. ১১

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।