মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

মুহাদ্দিসগণের দৃষ্টিতে ফিক্‌হের গুরুত্ব : হযরত মুহাম্মাদ ইবনে আবী শাইবা র. তাঁর মুসান্নাফে একটি সনদ এভাবে বর্ণনা করেন, حدثنا جرير عل ى اـ عل عركةعل فقهاأىل المدينة এখানে দেখা যাচ্ছে মদীনার অধিবাসী ফকীহ্‌দের সনদে হাদীস বর্ণনা করা হচ্ছে। হযরত সুফিয়ান সাওরী র. বলেন, لوأف فقيهان على رأس جبل لكاف ىو الجماعة যদি কোনো পাহাড়ে একজন ফকীহ্‌ অবস্থান করেন তাহলে তিনি একাই এক জামা'আতের সমকক্ষ। হযরত ইমাম মালেক র. ফিক্‌হের গুরুত্ব অনুধাবন করে তাঁর নিজ দ্‌ু'ভাগিনাকে ফিক্‌হ শিখতে উৎসাহিত করেন। খতীবে বাগদাদী র. তাঁর 'আলফাকীহ্‌ ওয়াল মুতাফাক্কিহ্‌' কিতাবে উলেস্নখ করেছেন, أكصى الإماـ مالك ابنيأختوأبا بكر كإسماعيل...فقاؿ لهماأراكما تحباف ىذا الأف جمع قاؿ الحديث كسماعو كتطلبانو قاؿ نعإفأحببتماأف تنتفعا بو كينفع الله بكما فأقال منو ك تفقها. ইমাম মালেক র. তার দু'ভাগিনা আবূ বকর ও ইসমা'ঈল র.কে অসিয়ত করে বলেন, আমি তোমাদের দেখতে পাচ্ছি হাদীস সংরক্ষণ, শ্রবণ ও অনুসন্ধানে খুব আগ্রহী। তাঁরা উত্তরে বলেন হঁ্যা, আমরা এমনই আগ্রহী। তখন ইমাম মালেক র. তাঁদের বলেন, যদি তোমরা ইচ্ছা করো তোমরা হাদীস থেকে উপকৃত হবে এবং আল্লাহ্‌ তোমাদের দ্বারা মানুষকে উপকৃত করবেন, তাহলে হাদীস কম রেওয়ায়াত করো এবং হাদীসের ফিক্‌হ অর্জন করো। ইমাম মালেক র. ও ইমাম লাইস ইবনে সা'আদ র. এর প্রসিদ্ধ ছাত্র আব্দুল্লাহ্‌ ইবনে ওহাব র. বলেন, حديث ليس لو كل صاحإماـ في الفقو فهو ضاؿ كلو الإف اللهأنقذنا بمالك كالليث لضللنا প্রত্যেক হাদীস গবেষক (মুহাদ্দিস) যার ফিক্‌হের ইমাম নেই, সে পথভ্রষ্ট। যদি আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে ইমাম মালেক র.ও লাইস ইবনে সা'আদ র. দ্বারা রক্ষা না করতেন, তাহলে আমরাও পথভ্রষ্ট হয়ে যেতাম। আব্দুল্লাহ্‌ ইবনে ওহাব র. এর (ওফাত ১৯৭ হিজরীতে) মতো একজন ইমাম বলেছেন, "যদি আল্লাহ্‌ তা'আলা আমাদের ইমাম মালেক র. ও লাইস ইবনে সা'আদ র.

১১৫ শরহুস্‌ সুন্নাহ্‌, খ. ১ পৃ. ২৭৯ ১১৬ রামাহুরমুযী, আলমুহাদ্দিসুল ফাসিল, পৃ. ২৪২ এবং ৫৫৯. খতীবে বাগদাদী র. 'আলফাকীহ্‌ ওয়াল মুতাফাক্কিহ্‌' খ. ২, পৃ. ৮২ ১১৭ কায়রুওয়ানী, কিতাবুল জামি', পৃ. ১৭৭

— পৃষ্ঠা ৯৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।