মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ঐতিহাসিক স্বীকৃতি। যিনি মাযহাব ত্যাগের বাস্তব ফল স্বচক্ষে অবলোকন করে নিজেই বলে গেছেন, "পঁচিশ বছরের অভিজ্ঞতার আলোকে আমরা এ সিদ্ধান্তে পেঁ.ছেছি যে, কুরআন-হাদীসের জ্ঞান থেকে বঞ্চিত যে সমস্ত লোকদের মাযহাব বর্জনের পরামর্শ দিয়ে মুজতাহিদ বানিয়েছি, তারা কেবল মাযহাব বর্জন করেই ক্ষান্ত হয়নি বরং মাযহাব বর্জনের সাথে সাথে দ্বীন ইসলামকেও বর্জন করে ছেড়েছে।" ১১০ আল্লাহ্‌ তা'আলা সবাইকে সঠিক পথ প্রদর্শন করুন। আমীন! হযরত ইবরাহীম নাখা'ঈ র. ও অন্যান্যরা বলেছেন, فهو في ام اعتزؿ كمل اعتزؿ قبل التعل تفقو ثكثر مضيعأكقاتو بنوـأك فكر في ىوس প্রথমে ইল্‌মে ফিক্‌হ অর্জন করো অতঃপর একাকী নিভৃতে ইবাদতে লেগে যাও। যে ইল্‌ম শিক্ষার পূর্বে নিভৃতে ইবাদতে লেগে যায়, তার অধিকাংশ সময় সে ঘুমিয়ে বা বাজে চিন্তায় নষ্ট করে ফেলে। হযরত হাসান বসরী র. বলেছেন, كيحك كرأيتأنت فقيهان قط তোমার কী হলো, তুমি কি কখনো ফকীহ্‌ দেখেছো ? ১১২ উক্ত কথার প্রেক্ষাপট ছিলো, হযরত ইমরান আলমুনকারী র. কোনো একটি কথা প্রসঙ্গে বলেন, أليس ىكذا يقوؿ الفقها ফকীহ্‌গণ কি এরূপ বলেননি? তখন হাসান বসরী র. উক্ত কথা বলেন। হযরত ইবনে শিহাব যুহ্‌রী র. বলেন, ما عبد الله بمثل الفقو আল্লাহ্‌ তা'আলার ইবাদত (দ্বীনের) ফিক্‌হ অর্জন দ্বারা যেভাবে সম্ভব হয়, তা অন্য কোনোভাবে সম্ভব হয় না। হযরত আ'মাশ র. বলেন, يا مع ر الفقهاأام نتكنحل الصيادلة طبا হে ফকীহ্‌ সম্প্রদায়! তোমরা ডাক্তার আর আমরা ঔষধ বিেμতা। ১১৪ অর্থাৎ ডাক্তাররা যেমন জানেন কোন্‌ রোগের কোন্‌ ঔষধ, তেমনি তোমরাও জান কোন্‌ হাদীস আমলযোগ্য আর কোন্‌ হাদীস আমলযোগ্য নয়।

১১০ ইশা'আতুস্‌ সুন্নাহ্‌, খ. ৪, পৃ. ১৮৮, সূত্র: ড. খালেদ মাহমূদ কৃত আসারুত্‌তাশরী', খ. ১, পৃ. ৩৬৮ আরো দেখুন, মুহাম্মাদ আমীন সফদার রচিত মাজমু'আয়ে রাসায়েল, খ. ১, পৃ. ২৩১ ১১১ এহইয়াউল উলূমুদ্দীন খ. ২, পৃ. ২৩২ ১১২ শরহুস্‌ সুন্নাহ্‌, খ. ১, পৃ. ২৭৯ ১১৩ মুসান্নাফে ইবনে আবী শাইবা খ. ১, পৃ. ২৩৯ ১১৪ সুনানে দারেমী, খ. ১, পৃ. ১০৭

— পৃষ্ঠা ৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।