মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

সাহাবী ও তাবে'ঈদের যুগে এ ধারা বিদ্যমান ছিলো অর্থাৎ প্রত্যেক শহরের অধিবাসী তাঁদের ফকীহ্‌ সাহাবী বা ফকীহ্‌ তাবে'ঈদের অনুসরণ করতেন।

একটি বাস্তবতা : ইসলামের ইতিহাসে আমরা এমন দৃষ্টান্ত পাইনি যে, একজন ব্যক্তি একটি মাসআলা নিয়ে প্রত্যেক সাহাবী বা প্রত্যেক তাবে'ঈর নিকট ছুটে ফিরেছেন। এর মধ্যে মাযহাব অনুসরণ ও তাকলীদের বুনিয়াদী রূপরেখা রয়েছে। আল্লাহ্‌ যাকে তাওফীক দিয়েছেন তাঁর জন্য বিষয়টি অনুধাবন করা কঠিন নয়। আমরা আল্লাহ্‌ তা'আলার দরবারে এ দু'আই করি, "হে আল্লাহ্‌! ইসলামের প্রথম যুগ থেকে উম্মতে মুসলিমা যেভাবে দ্বীন পালন করে আসছেন, আমাদের সেভাবে দ্বীন পালনের তাওফীক দান করুন। আমীন!

লা-মাযহাবীদের প্রতি জিজ্ঞাসা : পাঠক! যারা বলেন মাযহাব অনুসরণের প্রয়োজন নেই, তাঁদের নিকট আদবের ১০৭ সাথে জিজ্ঞাসা করুন, ইসলামের ইতিহাসে ফিক্‌হ সংকলনের পর থেকে ১০৮ কারা মাযহাব অনুসরণ থেকে বিরত থেকেছেন, তাঁদের তালিকা আমাদের সামনে পেশ করুন। আল্লাহ্‌

লা-মাযহাবীদের চরম ধৃষ্টতা : ১০৭ পাঠক! এটি মাযহাবের অনুসারীদের উসূল বা রীতি। আর মাযহাবত্যাগকারী গায়রে মুকালিস্নদ, লা-মাযাহাবী, কথিত আহ্‌লে হাদীস, আলবানীভক্তদের উসূল দেখুন। তারা মাযহাবের অনুসারীদের শুধু কাফির, মুশরিক বলেই ক্ষান্ত হয়নি। বরং তাদের লেখায় তারা এ কথাও দৃঢ়তার সাথে তুলে ধরেছে, যে নির্দিষ্ট ইমামের তাকলীদ বা অনুসরণ করবে তাকে হত্যা করতে হবে। যেমন তারা ىل ادلسلم ملزم باتباع مذىب معني من ادلذاىب الأربعة বা "মুসলিম কি চার মাযহাবের এক মাযহাব মানতে বাধ্য?" নামে কিতাব লিখে সাধারণ মুসলমানদের মধ্যে ছড়াচ্ছে। উক্ত কিতাবের ৩০ পৃ. তাদের এক নেতার উদ্ধৃতি দিয়ে লিখেছে, "যে ব্যক্তি কোনো নির্দিষ্ট ইমামের তাকলীদ ওয়াজিব বলে ঘোষণা করবে, তাকে তাওবা করানো হবে। (তাওবা না করলে) হত্যা করা হবে।" অপর এক পৃষ্ঠায় লিখেছে, "যার কারণে তাকে তাওবা করতে হবে। যদি তাওবা করে তাহলে উত্তম, নচেৎ হত্যা।" পাঠক খেদমতে আরয, এটি মুসলমানদের কথা না কি মুসলিম নামে অন্য কারো? বিবেক বুদ্ধি সম্পন্ন প্রত্যেক মুসলমানের এটি কি ভাবার নয়? ১০৮ অর্থাৎ মাযহাবের μমবিকাশের পর থেকে।

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।