তাবে'ঈদের দৃষ্টিতে ফিক্হ : হযরত আমর ইবনে মাইমূন আলআওদী র. বলেন, قدـ علينا معاذ بل جبل رضيالله عنو اليمل رسوؿ رسوؿ الله صلى الله عليو كسل إلينا ، قاؿ: فسمعت تكبيره مع الفجر رجلأجش الصوت،قاؿ:فألقيت محبتيعليو، فما نظرت فارقتو حتى دفنتو بال اـ ميتا، ثإلىأفقو الناس بعده، فأتيت ابل مسعود رضيالله عنو فلزمتو حتى مات. হযরত মু'আয ইবনে জাবাল রা. রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতিনিধি হয়ে আমাদের দেশ ইয়ামানে আসলেন। ফজর নামাযে আমি তাঁর তাকবীর শুনলাম। তাঁর আওয়াজ ছিলো বেশ উঁচু। তাঁকে দেখে আমার অন্তরে তাঁর প্রতি ভালোবাসা সৃষ্টি হলো। এজন্য সিরিয়াতে তাঁর মৃত্যুবরণের পর সমাধিস্থ করা পর্যন্ত আমি তাঁর সংস্পর্শে থাকি। এরপর আমি মানুষদের (সাহাবীদের) মধ্যে বড় ফকীহের সন্ধান করতে থাকি। যাহোক তাঁদের মধ্যে হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা.কে আমি বড় ফকীহ্ হিসেবে পাই। এজন্য তাঁর সোহ্বতে আমি তাঁর ইন্তিকাল পর্যন্ত থাকি। হযরত মু'আয ইবনে জাবাল রা. এর এ ঘটনা শুধু ফিক্হের গুরুত্বই বুঝাচ্ছে না বরং ফিক্হের গুরুত্বের সাথে ইবনে মাস'ঊদ রা. এর ইল্ম ও তাঁর ফাকাহাতের অবস্থাও বোঝাচ্ছে। হযরত আবূ তামীমা র. ১০৪ বলেন, আমি শাম দেশে এসে দেখি এক ব্যক্তিকে কেন্দ্র করে মানুষ দ্বীন শিখছে। আমি এ ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসা করলে, লোকেরা আমাকে বলেন, ىذاأفقو مل بقي ملأٌصحاب النبى صلى الله عليو كسل হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর যে সকল সাহাবী জীবিত আছেন, তাঁদের মধ্যে এ ব্যক্তি ১০৫ সবচে বড় ফকীহ্।
১০৩ আবূ দাউদ, বাবুন-ইযা আখ্খারাল ইমামুস সালাতা আনিল ওয়াক্ত. খ. ১, পৃ. ৬২ ১০৪ হযরত আবূ তামীমা র. হযরত আবূ মূসা আশ'আরী রা. এর খাস ছাত্র। ইবনে মা'ঈন, দারাকুতনীসহ অনেকেই তাঁকে ছিকাহ্ বলেছেন। হাফিয ইবনে আব্দুল বার র. বলেন. ىوثقة حجة عند مجيعهم আবূ তামীমা র. ছিকাহ্ ও সকলের নিকট গ্রহণযোগ্য। ১০৫ উক্ত সাহাবী ছিলেন হযরত আমর আলবাকাঈ, হযরত আবূ তামীমা র.সহ অনেকেই তাঁকে أفقو الناس খিতাবে অভিষিক্ত করেছেন। ১০৬ ইবনুল কাইয়িম, ই'লামুল মুওয়াক্কি'ঈন, খ. ১, পৃ. ১৬