গুরুত্বপূর্ণ কাজে আমাকে বাধা দিচ্ছিলো। তবে এ গুরুত্বপূর্ণ কাজের প্রতি আমার কিছু সাথীর জোর তাগাদা আর কিছু শুভাকাঙ্খীর পীড়াপীড়িতে আমি এ কাজ গুরুত্বের সাথে হাতে নেই। যাহোক, "আস্সি'আইয়াহ" কিতাবের কাজ বন্ধ রেখেই এ নতুন পুস্তিকার কাজ শুরু করি। (আব্দুল হাই লাখনবী র. এর কথা শেষ হলো) বাস্তবতা হলো, এমন আমলও রয়েছে. যা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্জন করেছেন, তথাপি সাহাবীগণ সে আমল করেছেন।
আলোচনা হয়েছে। আব্দুল হাই লাখনবী র. এর উক্ত বক্তব্যের টীকাতে শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. বলেন, আব্দুল হাই লাখনবী র. তাঁর কিতাব সম্পর্কে যে কথা লিখেছেন তা যথার্থ বরং তাঁর কিতাবটির যে প্রশংসা তিনি তুলে ধরেছেন তার থেকেও কিতাবটি আরো উঁচ্ু স্তরের। শ্রেষ্ঠ, পরিপূর্ণ, গবেষণালব্ধ, যথার্থরূপে পরীক্ষিত, এ কিতাবের সকল আলোচনাই পরিপূর্ণ। হায়! তিনি যদি ইন্তিকালের পূর্বে কিতাবটি পূর্ণ করতে পারতেন! তবে কিতাবটির 'কিতাবুত তহারাত' ও 'কিতাবুস সালাতের' একটি বৃহৎ অংশ তিনি লিখে শেষ করেছেন। কিতাবটি ভারতের মুস্তফাবী ছাপাখানা থেকে ১৩০৬ হিজরীতে দু'খণ্ডে প্রকাশিত হয়েছে। এ দু' খণ্ডের পৃষ্ঠা সংখ্যা প্রায় এক হাজারের মতো। কিতাবটি পূর্ণ না হয়েও যে অবস্থা তাতে ঐ কথাটিই মনে পড়ে যায়। الففار باو فاتح عفايمن والنفار فياو نعايم مقايم. كتاا এটি এমন এক সফল কিতাব যার দ্বারা ইলমের বৃহৎ দ্বার উন্মোচিত হয়েছে এবং কিতাবটির মধ্যে দৃষ্টি দেওয়া স্থায়ী শান্তি প্রদান করেছে। ১০২ এ বিষয়ে "ফরয নামাযের পর সম্মিলিত মুনাজাত" কিতাবের শুরুতে "উসূলী আলোচনা" শিরোনামে আব্দুল্লাহ্ ইবনে সিদ্দীক আলগুমারী র. (মৃ. ১৪১৩ হি.) এর حسن التفهم والدرك دلسئلة الرتك (হুসনুত্ তাফাহ্হুম ওয়াদ্ দারক লি-মাসআলাতিত্ তারক) কিতাবের আলোকে আলোচনা তুলে ধরা হয়েছে। আগ্রহী পাঠক আলোচনাটি দেখতে পারেন।