মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

নিকট গ্রহণীয়। আমি তাকে বললাম, যদি কোনো আলিম এমন বলে থাকেন, তাহলে বোঝতে হবে নিষেধসূচক হাদীস দেখে তিনি সন্দেহে পতিত হয়েছেন এবং শরীয়তের সকল মূলনীতির ওপর তাঁর দৃষ্টি পড়েনি। এ জন্য তাঁর ব্যাপারে বলা যায়, সে অপারগ বরং এটিও বলা যায় যে, সে এ জন্য নেকির অধিকারী হবেন। (তবে তাঁর কথা গ্রহণীয় নয়।) তাছাড়া পূর্ববতীর্ অনুসরণীয় অনেক বড় বড় মুহাদ্দিস-ফকীহ্‌ এ অধিক ইবাদত-রিয়াযত জায়েয হওয়ার কথা স্পষ্টভাবে বলে গেছেন। তাঁদের কথা কিভাবে অবমূল্যায়ন করা যেতে পারে? তখন সে চিন্তিত হয়ে মাথা নিচু করে ফেললো এবং অসহায়ত্বের সাথে ফিরে গেলো।

আবারো সে অপপ্রচার : এরপর কিছুদিন এমনই আওয়াজ শুনছিলাম এবং সাধারণ-অসাধারণ সকল শ্রেণীর মধ্যে এর ব্যাপক প্রচার-প্রসার লক্ষ করছিলাম। তারা খুব জোরে-শোরে প্রচার চালাচ্ছিলো যে, "পূর্ববতীর্ নেককার বুযুর্গগণ থেকে (যার মধ্যে সাহাবা-তাবে'ঈ রয়েছেন) যে অধিক ইবাদত-রিয়াযত বর্ণিত রয়েছে, তা নিকৃষ্ট বিদ'আত"(না'ঊযু বিল্লাহ্‌)। এভাবে তারা পূর্ববতীর্-পরবতীর্ নেককারগণের ওপর আμমণ শুরু করলো। অথচ এ সকল বুযুর্গ (দ্বীন ইসলামের সকল বিষয়ে) সর্বোচ্চ স্তরে উপনীত। তাদের এ অবস্থা অবলোকন করে কঠোরভাবে আমি তাদের নিন্দা করলাম এবং ইফরাত- তাফরীত ব্যতীত সত্য ও বাস্তব বিষয়টি তুলে ধরতে স্বচেষ্ট হলাম। আমি ইচ্ছা করছিলাম এ বিষয়ে পূর্ণাঙ্গ একটি পুস্তিকা লিখার, ইতিপূর্বে যা কেউ লিখেনি এবং পুস্তিকাটি হবে যথার্থ ও সন্তোষজনক, ইতিপূর্বে যার দৃষ্টান্ত কেউ রাখেনি।

তবে 'শারহুল বিকায়া' এর ব্যাখ্যা গ্রন্থ السعاية في ك ف ما في شرح الوقاية "আস্‌সি'আইয়াহ্‌ ফী কাশফি মা ফী শারহিল বিকায়া" ১০১ কিতাব লিখার ব্যস্ততা, এ

আব্দুল হাই লাখনবী র. ও তাঁর السعاية : ১০১ আব্দুল হাই লাখনবী র. তাঁর কিতাব السعاية يف كشف ما يف شرح الوقاية "আস্‌সি'আয়া ফী কাশফি মা ফী শারহিল বিকায়া" সম্পর্কে নিজে বলেন, এটি একটি বিস্তৃত ব্যাখ্যাগ্রন্থ এবং এ ব্যাখ্যাগ্রন্থটি এমন একটি সঞ্চিত ভাণ্ডার যা যথেষ্ট এবং এ বিষয়ের অন্যান্য কিতাব থেকে অমুখাপেক্ষী করে দেয়। কিতাবটিতে ফকীহ্‌গণের মাযহাবের প্রত্যেক মাসআলার দলীলভিত্তিক আলোচনা এবং মাসআলাসমূহের ওপর উত্থাপিত প্রশ্নের সমাধান ইত্যাদি বিষয় বিস্তারিত

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।