মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

তখন আমার নিকট প্রকাশ পেলো যে, এ বিষয়ের হাদীস পরস্পর বিরোধী। কিছু হাদীস নির্দেশ করছে বা উৎসাহ যোগাচ্ছে অধিক ইবাদত ও রিয়াযত করতে। আর কিছু হাদীস নির্দেশ করছে অল্প ইবাদত করতে। প্রত্যেক হাদীস স্ব-স্ব স্থানে বর্ণিত হয়েছে এবং স্ব-স্ব ক্ষেত্রে সঠিক আছে।

গবেষণার ফলাফল : অর্থাৎ অধিক ইবাদতের হাদীসগুলো গণ্য হবে তাঁদের ক্ষেত্রে যারা অধিক ইবাদত করতে সক্ষমতা রাখেন। আর স্বল্প ইবাদতের হাদীসগুলো তাঁদের ক্ষেত্রে যারা সক্ষমতা রাখেন না। এ ব্যাখ্যাই প্রদান করেছেন যুগশ্রেষ্ঠ ইমাম মুজতাহিদ ফকীহ্‌ ও মুহাদ্দিসগণ।

এ কেমন আজীব কথা! ইতোমধ্যে এক ব্যক্তিকে বলতে শুনলাম, অধিক ইবাদত করা বিদ'আত। যেমন, সারারাত জেগে ইবাদত করা। এক রাকাতে পুরো কুরআন তিলাওয়াত করা। হাজার রাকাত নামায পড়া ইত্যাদি যা ইমাম মুজতাহিদ, মুহাদ্দিসগণের আমল ছিলো, এ সব বিদ'আত!! আর সকল বিদ'আতই গোমরাহী। তার এ বক্তব্য আমাকে কিংকর্তব্যবিমূঢ় করে তুললো। আমি তার নিকট আরয করলাম, এ সকল ইবাদত ও মুজাহাদাকারী (অধিক ইবাদতকারী) সম্পর্কে আপনার মতামত কী? তাঁদের মধ্যে সাহাবা তাবে'ঈ ও মুহাদ্দিসগণের বড় জামা'আত রয়েছে। তাঁরা সকলেই কি বিদ'আতী? সে পুনরায় বললো, এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে এবং সহীহ্‌ হাদীসের কিতাবে তা বিদ্যমান রয়েছে। আমি আরয করলাম, এতো অপ্রশস্ত জ্ঞানের অধিকারী ব্যক্তি এবং শব্দের বাহ্যিকতার প্রতি যার চিন্তার সমাপ্তি ঘটেছে সেই এমন কথা বলতে পারে।

বিদ'আতের পরিচয় : তোমার কর্ণকুহরে কি পেঁ.ছেনি যে, নিশ্চয় বিদ'আত বলা হয় 'কুরূনে ছালাছাতে' যা ছিলো না এবং কুরআন, হাদীস, ইজমা' ও কিয়াসে যার কোনো আসল বা মূল নেই। পক্ষান্তরে, অধিক ইবাদত-রিয়াযতের দৃষ্টান্ত 'কুরূনে ছালাছা' তথা তিন বরকতময় সময়গুলোতে যেমন পাওয়া যায়, তেমনি এ অধিক ইবাদত-রিয়াযত শুধু জায়েযই নয় বরং সামর্থ্যবান ব্যক্তির ওপর এটি মুস্তাহাব হওয়ার ব্যাপারে শরীয়তের দলীল বিদ্যমান রয়েছে। ভুল বোঝার কারণ : সে পুনরায় বললো, কোনো কোনো আলিম এ রকম অধিক ইবাদত- রিয়াযতকে বিদ'আত বলেছেন এবং তাঁদের কারো কারো কথা যোগ্য আলিমদের

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।