প্রতিফলিত হবে এবং আমি তাঁদের উত্তম গুণাবলী অনুসরণ করতে পারব। ফলে আমি সঠিক মত-পথের অনুসারী হয়ে যাব।
কবি কতই না চমৎকার বলেছেন, ُّ الصالحيل كلست منه أح*لعلٌالله يرزقني صالحا আমিতো নেককার বুযুর্গদেরকে মুহাব্বাত করি, যদিও আমি নেককার বুযুর্গ নই। তবে আশা করি হয়ত আল্লাহ্ তা'আলা আমাকে নেককার হওয়ার তাওফীক দান করবেন। এ অধ্যয়নে আমি পূর্ববতীর্ (সাহাবী-তাবে'ঈগণের) ও পরবতীর্ আলিমগণের (ইমাম-মুজতাহিদগণের) জীবন সাধনা, অধিক ইবাদত, রিয়াযত, ও মুজাহাদার বিষয়ে অবগত হই। আমি লক্ষ করেছি, এ সকল বান্দা আল্লাহ্র সন্তুষ্টির আশায় জীবনের প্রতিটি মুহূর্ত ইবাদত ও রিয়াযতে কাটিয়ে দিয়েছেন। আমি মনে করি এটিই সিরাতে মুস্তাকীম বা সঠিক পথ এবং এ পথেই জান্নাতের উচ্চ মাকামে পেঁ.ছা সম্ভব। এরপর দিন যত অতিবাহিত হতে লাগলো, মহান রব্বুল আলামীন আমাকে হাদীসের কিতাবসমূহ অধ্যয়নের তাওফীক দান করলেন এবং আমার সামনে হাদীসে নববীর তাৎপর্য প্রকাশ পেতে থাকলো। এ সময়ে আমি কিছু হাদীস ও আছার অবগত হলাম, যে হাদীস ও আছারগুলোতে অধিক ইবাদত, অতিরিক্ত মুজাহাদা ও তপস্যা নিষেধ করা হয়েছে। তখন আমার দুর্বল অন্তর এ ভেবে আলোড়িত হলো, একদিকে এ সকল হাদীস, অপর দিকে উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবা-তাবে'ঈন, ইমাম-মুজতাহিদীন, ফকীহ্ ও মুহাদ্দিসগণের অধিক ইবাদত বন্দেগী ও অতিরিক্ত মুজাহাদায় নিমগ্ন থাকার বর্ণনা। আমার অন্তর একদিকে নিষেধাজ্ঞার হাদীস, অপর দিকে সাহাবা-তাবে'ঈন, ইমাম-মুজতাহিদীন, ফকীহ্ ও মুহাদ্দিসগণের আমল, আমার অন্তর এ দুয়ের মধ্যে সমন্বয় খুঁজে ফিরছিলো? এ ভেবে আমি হাদীসের ভাণ্ডারে গভীর দৃষ্টি দিলাম। আছারসমূহে নিবিড় মনোনিবেশ করলাম। হাদীসের বিজ্ঞ গবেষকগণ হাদীসের কি ব্যাখ্যা প্রদান করেছেন তা নিরীক্ষণ করতে লাগলাম এবং গবেষক ফকীহ্ ও মুহাদ্দিসগণ হাদীসের কি মর্ম ও সমন্বয় প্রদান করেছেন তা অনুসন্ধান করতে লাগলাম।
১০০ সাহাবীগণের রা.বাণী, কর্ম ও সমর্থন