ইমাম আহ্মাদ বিন হাম্বল র. দিনে-রাতে তিনশত রাকাত নফল নামায পড়তেন। ইমাম শাফে'ঈ র. রমযানে নামাযে ষাট বার কুরআন খতম করতেন। ইমাম শু'বা ইবনুল হাজ্জাজ র. সারা বছর রোযা রাখতেন এবং এত বেশি নফল নামায পড়তেন যে তাঁর পা ফুলে যেত। বিস্তারিত দেখুন আব্দুল হাই লাখনবী র. এর إقامة الحجة على أف الإكثار في التعبد ليس ببدعة কিতাব। যা শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. তাহকীক ও তা'লীক করে বের করেছেন। উক্ত কিতাবে খুব সংক্ষেপে ৩০/৩৫ জন সাহাবা-তাবে'ঈর ইবাদতের কিঞ্চিত নমুনা তুলে ধরেছেন।
সাহাবী ও তাবে'ঈগন কি সুন্নাহ্ বুঝতেন? পাঠক! আমরা জানি না এ সকল কথিত সুন্নাহ্ প্রেমিকের নিকট সাহাবা- তাবে'ঈ, তাবে-তাবে'ঈ এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অনুসারী ছিলেন কি না। নাকি তাদের ভাষায় এ সকল সাহাবী-তাবে'ঈ খিলাফে সুন্নাহ্ কাজ করে বিদ'আতে লিপ্ত হয়ে মূল্যবান জীবন ধ্বংস করে দিয়েছেন (না'ঊযু বিল্লাহ্)। পাঠক! সকল প্রকার ভ্রান্তি থেকে মুক্ত হয়ে লিখাটি পুনরায় পড়ুন। সাথে সাথে সকল সাহাবী, তাবে'ঈ, ইমাম, মুজতাহিদ, মুহাদ্দিস, হক্কানী আলিম, নেককার বুযুর্গ প্রমূখ হযরতের আমলে জিন্দেগীকে সামনে আনুন। ৯৯ আমার মনে হয় সঠিক সত্যটি পাঠক মহোদয়কে বলে দেওয়া লাগবে না।
আব্দুল হাই লাখনবী র. এর গবেষণা : ইতমীনানে কলবের তথা আত্মার প্রশান্তির জন্য আমি আব্দুল হাই লাখনবী র. এর إقامة الحجة على أف الإكثار في التعبد ليس ببدعة কিতাবের প্রথম থেকে কয়েক লাইন অনুবাদ করছি, মহান রব্বুল আলামীনের করুণা ভিখারী আবুল হাসনাত মুহাম্মাদ আব্দুল হাই লাখনবী হানাফী র. বলেছেন, আমি জীবনের প্রথম থেকেই মহান ও প্রতিভাবান ব্যক্তিদের জীবন চরিত, ঙ্নতিক গুণাবলী, মহৎ কার্যাবলী পঠন ও অধ্যয়নে মগ্ন ছিলাম। আশা ছিলো এ মহান ব্যক্তিগণের উত্তম চরিত্রের ছাপ আমার জীবনে
৯৯ এখানে কুরূনে ছালাছাতে যারা ছিলেন তাঁদের আমলও সামনে আনতে বলা হচ্ছে, যেমন সাহাবা-তাবে'ঈন শুধু পরবর্তীদের আমল নয়।