কিন্তু এ কথা কোথাও লিখছে না যে, উক্ত হাদীস থেকে পৃথিবীর কোন্ আলিম বা ব্যক্তি "খিলাফে সুন্নাহ্" বা "তরকে সুন্নাহ্" বোঝেছেন। হয়ত এর অন্যতম একটি কারণ হলো, তারা যদি উক্ত আলিমদের নাম উলেস্নখ করেন, তাহলে মুসলিম উম্মাহ্ কোনো চিন্তা-গবেষণা ছাড়াই এ সকল কথিত সুন্নাহ্ প্রেমিকদের প্রত্যাখ্যান করতেন। কারণ তারা মতাদর্শ নির্বাচনে এমন সব ব্যক্তির গ্রহণ করছেন, মুসলিম উম্মাহ্ যাদেরকে আগেই প্রত্যাখ্যান করেছেন। তাই সেসব আলিমের নাম উলেস্নখ না করে নতুন আঙ্গিকে তাদের মতাদর্শ তুলে ধরছে। মূলত এ ফেতনাগুলো পুরাতন। শুধু পোশাক ও আংশিক রং পরিবর্তন হয়েছে এবং যুগের বিবর্তনে এর আভিজাত্য বেড়েছে। পাঠক! কষ্ট করে যদি একটু আব্দুল্লাহ ইবনে সিদ্দীক আলগুমারী র. এর المتيل الرد المحك ও ك الدرؾ لمسألة الترؾ حسل التفه এবং আব্দুল হাই লাখনবী র. এর إقامة الحجة على أف الإكثار في التعبد ليس ببدعة কিতাব ৯৮ অধ্যয়ন করে নেওয়া যায়, তাহলে কথিত সুন্নাহ্ প্রেমিকদের অনুসৃত ব্যক্তিত্বদের চেনা সহজ হবে এবং এ ফেতনার পুরাতন তত্ত্বও জানা যাবে।
তাবে'ঈগণের নফল ইবাদতের দৃশ্য : হযরত ওমায়ের ইবনে হানী র. প্রতিদিন এক হাজার রাকাত নফল নামায পড়তেন। ইমাম যাহাবী র. তাঁর 'আলইবার বি আখবারি মান গবার' কিতাবে উলেস্নখ করেছেন, জলীলুল কদর তাবে'ঈ মাসরূক ইবনে আজদা'আ র. এত বেশি নফল নামায পড়তেন যে তাঁর দু'পা ফুলে যেত এবং হজ্জের সফরে না ঘুমিয়ে সিজদাতে রাত কাটিয়ে দিতেন। আসওআদ ইবনে ইয়াযীদ আন-নাখা'ঈ র. প্রতি রমযানে দু'রাতে কুরআন খতম দিতেন। আবূ নু'আইম আলইস্পাহানী র. তাঁর 'হিলইয়াতুল আওলিয়া' কিতাবে উলেস্নখ করেছেন, জালীলুল কদর তাবে'ঈ হযরত সা'ঈদ ইবনে মুসাইয়্যাব র. পঞ্চাশ বছর ইশার নামাযের অজু দ্বারা ফজরের নামায আদায় করেছেন। উক্ত কিতাবের অপর বর্ণনায় এসেছে, তিনি ধারাবাহিকভাবে রোযা রাখতেন। ছাবেত ইবনে আসলাম আলবুনানী র. সারা বছর রোযা রাখতেন ও দিন- রাত কুরআন তিলাওয়াত করতেন। তাবে'ঈদের পরেও এরূপ ইবাদতের ধারা বিদ্যমান ছিলো। আবু নু'আইম 'হিলইয়াতুল আওলিয়া' কিতাবে বলেন,
৯৮ শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. এর টীকা ও সংযোজনকৃত