এখন কথা হলো, তাঁদের এ আমলগুলো কি খিলাফে সুন্নাহ্? তাঁরা এ আমলগুলো সাওয়াবের আশায় বা আল্লাহ্র ঙ্নকট্য লাভের জন্য কি করেননি? যদি সাওয়াবের আশায় বা আল্লাহ্র ঙ্নকট্য লাভের জন্য করে থাকেন তাহলে তাঁদের এ আমল 'রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ্ অপছন্দ' করার পর্যায়ে পড়বে কি? (না'ঊযু বিল্লাহ্) বা তাঁদের এ সকল আমল বিদ'আত বা ধ্বংসের কারণ হয়েছে কি?? পাঠক! আজ এমন কথাই বলা হচ্ছে ও লিখা হচ্ছে। একপেশে পড়ালেখা বা আরব বিশ্বের কিছু ব্যক্তির বিকৃত ধ্যান-ধারণায় সিক্ত হয়ে শুধু মুসলিম উম্মাহ্ই নয়, বরং মুসলিম উম্মাহ্র শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সাহাবী-তাবে'ঈগণকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। কথার মারপঁ্যাচে খুব ঠাণ্ডা মাথায় সুন্নাহ্ ও নফল ইবাদত-বন্দেগীর ওপর মুসলিম উম্মাহ্র অনীহা সৃষ্টি করা হচ্ছে। বলা হচ্ছে, সারারাত তাহাজ্জুদ পড়লে খিলাফে সুন্নাহ্ হবে। নিয়মিত নফল রোযা রাখলে 'রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাহ্ অপছন্দ' করা হবে। বিদ'আত হবে, ধ্বংসের কারণ হবে। উম্মতের অনুসৃত ব্যক্তিগণ থেকে শুধু আযমত মুহাব্বাত ভালোবাসা দূর করার চেষ্টাই নয় বরং তাঁদের নিয়ে ঠাট্টা-বিদ্রূপও করা হচ্ছে।
কথিত আহ্লে হাদীসদের দু'টি অপকে.শল : দুঃখের ব্যাপার হলো, এ সকল কাজ করতে তারা দু'টি পন্থা গ্রহণ করছে যথা : এক. তারা সুন্নাহ্কে মাধ্যম বানানোর চেষ্টা করছে। অর্থাৎ তারা সাধারণ মুসলমানদের খুব কায়দার সাথে বোঝাতে চাচ্ছে, আমরা শুধু সুন্নাহ্ প্রেমিক। আর আমরা যা বলছি বা লিখছি এটি ব্যতীত সব খিলাফে সুন্নাহ্। পাঠক! মুসলমানদের একটি মনস্তাত্ত্বিক ব্যাপার হলো, তাঁরা ইসলাম, সুন্নাহ্, হাদীস ইত্যাদি কথা শুনলে দুর্বল হয়ে পড়ে। সমাজে একটু দৃষ্টি দিলে দেখা যাবে, ইসলামী লেবেল লাগিয়ে কত হারাম নাজায়েয কাজ করা হচ্ছে। ঠিক সুন্নাহ্ ও হাদীসের নামটিও অনেক ক্ষেত্রে মুসলমানদের এরূপ বিভ্রান্ত করার জন্য ব্যবহার করা হচ্ছে। দুই. তারা সুন্নাহ্ বা খিলাফে সুন্নাহ্ ইত্যাদি মোড়কে যে মতাদর্শ প্রচার করতে চাচ্ছে, এ মতাদর্শগুলোর ধারক-বাহক কারা, তারা তা উলেস্নখ করছে না। অর্থাৎ তারা তাদের কিতাবে লিখছে এ হাদীস থেকে 'খিলাফে সুন্নাহ্' বা 'তরকে সুন্নাহ্' বোঝা যাচ্ছে।