হযরত ওমর রা. ইশার নামায মানুষদের সাথে পড়ে নিজ ঘরে প্রবেশ করতেন। এরপর ফজর পর্যন্ত নফল নামায পড়তেন এবং মৃত্যু পর্যন্ত ধারাবাহিকভাবে রোযা রাখা তাঁর আমল ছিলো। "হিল্ইয়াতুল আওলিয়া" কিতাবে সনদসহ বর্ণিত হয়েছে, হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর রা. এর প্রসিদ্ধ ছাত্র নাফে' বলেন, أف ابل عمر كاف يحيي الليل صالةن হযরত ইবনে ওমর রা. সারারাত নফল নামায পড়তেন। আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রসিদ্ধ সাহাবী হযরত তামীম আদ্দারী রা. যার বর্ণিত দাজ্জালের প্রসিদ্ধ হাদীস সহীহ্ মুসলিম ও আবূ দাউদ শরীফে রয়েছে। তাঁর সম্পর্কে ইমাম সাম'আনী র. তাঁর امنساب কিতাবে বলেন, كعة ، كربما ردٌد الآية الواحدة الليل كلو حتى الصباح.القرآف في ر يخت كاف تمي হযরত তামীম আদ্দারী রা. এক রাকাতে কুরআন মাজীদ খতম করতেন। কখনো এক আয়াত বারবার পড়ে পুরোরাত কাটিয়ে দিতেন। হযরত শাদ্দাদ ইবনে আওস রা. সম্পর্কে "হিল্ইয়াতুল আওলিয়া" কিতাবে সনদসহ বর্ণিত হয়েছে, على الفراش ال يأتيو النوـ، فيقوؿ : كاف إذا دخل الفراش يتقل أنو إفٌ الن اللهار أذىبت عني النوـ ، فيقوـ فيصلٌي حتى يصبح. হযরত শাদ্দাদ ইবনে আওস রা. রাতে বিছানাতে যখন আরাম করতে যেতেন, জাহান্নামের আগুনের ভয়ে অস্থির হয়ে পড়তেন। ফলে তাঁর ঘুম আসত না। তখন বলতেন, হে আল্লাহ্! আগুন আমার ঘুম দূর করে দিয়েছে। অতঃপর দাঁড়িয়ে ফজর পর্যন্ত নফল নামায আদায় করতেন। আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জলীলুল কদর সাহাবীগণ সারারাত জেগে তাহাজ্জুদ আদায় করেছেন, সারা বছর রোযা রেখেছেন, এক রাকাতে পুরো কুরআন মাজীদ খতম করেছেন।
৯৪ আলবিদায়া ওয়ান্ নিহায়া খ. ৭, পৃ. ১৩৫ ৯৫ হিল্ইয়াতুল আওলিয়া খ. ১, পৃ. ৩০৩০ ৯৬ আল্লামা সাম'আনী, আলআনসাব, ইবনে হাজার মাক্কী আলহাইতামী র. حفتح ادلبني بشر الأربعني কিতাবে ১০৮ পৃ. বলেন, كعةكان دتيم خيتم القرآن يف ر হযরত তামীম আদ্দারী রা. এক রাকাতে কুরআন খতম করতেন। ৯৭ হিল্ইয়াতুল আওলিয়া খ. ১, পৃ. ২৬৪