মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁদের এ কথা জানতে পেরে তাঁদের বললেন, তোমরা কি এ ধরণের কথা বলেছ? তোমরা জেনে রাখ! আমি তোমাদের সকলের চেয়ে আল্লাহ্‌কে বেশি ভয় করি। তাকওয়ার দিক থেকে আমি তোমাদের সবার ওপরে অবস্থান করি। তথাপি আমি মাঝে মাঝে নফল রোযা রাখি, আবার মাঝে মাঝে রাখি না। রাতে তাহাজ্জুদ আদায় করি, আবার ঘুমাই। আমি বিবাহ করেছি, স্ত্রীদেরকে সময় দেই। যে ব্যক্তি আমার সুন্নাহ্‌ অপছন্দ করলো তার সাথে আমার সম্পর্ক নেই। এ সকল হাদীসের বিস্তারিত জাওয়াব আব্দুল হাই লাখনবী র. তাঁর إقامة الحجة على أف الإكثار في التعبد ليس ببدعة "ইকামাতুল হুজ্জাহ্‌ আলা আন্নাল ইকছারা ফীত্‌তা'আব্বুদি লাইসা বি-বিদ'আতিন" কিতাবের শেষে প্রদান করেছেন। আগ্রহী পাঠককে উক্ত আলোচনা দেখার জন্য অনুরোধ করছি। আমরা ঐ দীর্ঘ আলোচনায় যাচ্ছি না, তবে কিছু সাহাবী ও তাবে'ঈর আমলী জিন্দেগী তুলে ধরছি। কয়েকজন সাহাবীর নফল ইবাদতের দৃশ্য : ১. আবূ নু'আইম আলইস্পাহানী র. তাঁর حلية امكليا কিতাবে সনদসহ উলেস্নখ করেছেন, كاف عثماف بل عفاف يصوـ الدىر، كيقوـ الليل إال ىجعة مل أكٌلو. হযরত ওসমান ইবনে আফ্‌ফান রা. সর্বদা রোযা রাখতেন এবং রাতের প্রথম ভাগে সামান্য নিদ্রা ছাড়া সারারাত নামায পড়তেন। ৯৩ উক্ত কিতাবে আছে, হযরত ওসমান রা. একইরাতে নামাযে পুরো কুরআন খতম করতেন এবং সনদসহ এ কথাও বর্ণিত আছে যে, হযরত ওসমান রা. এর শাহাদাতের সময় তাঁর স্ত্রী হত্যাকারীদের বলেছিলেন, كاف يحيي الليل كوه فانوإف تقتلوه أك تتركعة يجمعكلٌو في ر فيها القرآف তোমরা তাঁকে (হযরত ওসমান রা.) হত্যা কর বা ছেড়ে দাও; তবে জেনে রাখ, তিনি সারারাত জেগে নফল নামায পড়েন এবং এক রাকাতেই পুরো কুরআন মাজীদ খতম করেন। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস, মুফাস্‌সির ও মুওয়ার্‌রিখ ইবনে কাসীর র. তাঁর বিখ্যাত গ্রন্থ البداية ك النهاية তে হযরত ওমর রা. সম্পর্কে বলেন, يدخل بيتو فال يزاؿ يصلي إلى الفجر، كما مات حتى سرد الصوـ. كاف يصلي بالناس الع ا ث

৯২ সহীহ্‌ বুখারী, হাদীস নং ৫০৬৩ ২৭ হিল্‌ইয়াতুল আওলিয়া খ. ১, পৃ. ৫৬

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।