কিতাবেতো দেখা যায় হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি কাজ বর্জন করেছেন, সে কাজটিই কোনো একজন সাহাবী হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সামনেই করেছেন; কিন্তু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উক্ত সাহাবীকে না নিষেধ করছেন, না কাজটি হারাম বা নাজায়েয বলেছেন।
এ প্রশ্নের উত্তর কী হবে? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতে জিন্দেগীতে সাহাবীদেরকে নিয়ে তারাবীহ্র নামায জামা'আত করে পড়লেন। আবার উম্মতের ওপর ফরয হওয়ার ভয়ে বর্জন করলেন। হযরত ওমর রা. তারাবীহ্র এ জামা'আত পুনরায় চালু করলেন। হযরত ওমর রা. তারাবীহ্র এ কাজটি চালু করে খিলাফে সুন্নাহ্ কোনো আমল করলেন কি? (না'ঊযু বিল্লাহ্) এবং এ প্রশ্নও সামনে আসে, হযরত ওমর রা. কি তারাবীহ্র এ জামা'আত সাওয়াব লাভের আশায় করেছিলেন? না সাওয়াব লাভের আশায় করেননি? যদি সাওয়াব লাভের আশায় করে থাকেন, তাহলে তিনি কি খিলাফে সুন্নাহ্ আমল করলেন? (না'ঊযু বিল্লাহ্) অনুরূপভাবে মুসলমানরা তারাবীহ্তে কুরআন মাজীদ খতম করেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে তারাবীহ্তে কুরআন মাজীদ খতম করার কোনো বর্ণনা পাওয়া যায় না। এমনকি সাহাবীগণ হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হায়াতে জিন্দেগীতে তারাবীহ্তে কুরআন খতম করেছেন এমন কোনো বর্ণনাও পাওয়া যায় না। তাহলে তারাবীহ্তে কুরআন খতম করা কি খিলাফে সুন্নাহ্ হবে? সাহাবী-তাবে'ঈগণ থেকে সারারাত জেগে সালাত আদায়ের বর্ণনা পাওয়া যায়। প্রতিদিন সিয়াম পালনের রেওয়ায়েত পাওয়া যায়। তাহলে তাঁরাও কি খিলাফে সুন্নাহ্ কর্ম করেছেন? (না'ঊযু বিল্লাহ্)
হাদীস শরীফের ভুল ব্যাখ্যা : পাঠক! মুসলমানদের ইলমী ও আমলী অধঃপতনের এ যামানাতেও কিছু ব্যক্তি নিম্নের হাদীসগুলো দ্বারা ধারণা করেন, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে কাজ বর্জন করেছেন তা বর্জন করা সুন্নাহ্। শুধু এখানেই শেষ নয়, তাদের ভাষায় অতিরিক্ত ইবাদত-মুজাহাদা করা, সারারাত জেগে তাহাজ্জুদ পড়া, ইত্যাদি বিদ'আত ও ধ্বংসের কারণ। হাদীসগুলো হলো, علسعدبلأبيكقاصقاؿلماكافملأمرعثمافبػلمظعػوفالػذمكػافمػلتػرؾ النسابعثإليورسوؿاللهصلىاللهعليوكسلفقاؿياعثمافانػيلػأكمػربالرىبانيػةأرغبػت