এটি শুধু হযরত ওমর রা. এরই নীতি নয় বরং হকপন্থী সকল মাসলাক ও মাশরাবেরও এ একই নীতি ছিলো। চার মাযহাবের ফিক্হের কিতাবগুলো অধ্যয়ন করলে এর বাস্তবতা কিছুটা অনুধাবন করা যায়। যাহোক, হযরত ওমর রা. এর উক্ত কথা নিম্নের আয়াত ও হাদীসের আলোকে উপলব্ধির চেষ্টা করুন। আল্লাহ্ তা'আলা বলেন : ىنٍوي فىانػٍتىهٍ ع ياكىىها نػىمىيكهي كيذي فىخوؿي الرَّس ييىتىاكا آىمىكوا "রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদেরকে যা দান করেন তোমরা তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক। ৮৮ আল্লাহ্ তা'আলা কিন্তু একথা বলেননি, وايىهىنٍوي فىانػٍتػكو عا ترىمىك অর্থাৎ যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্জন করেছেন তা থেকে বিরত থাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, ماأبو فاةتو مرتكامنو ماافاجتنبوه (البخارل ك ما نهيتك ستطعت–كتاب االعتصاـ) "আমি যে বিষয়ে আদেশ করি তা তোমরা সাধ্যমত আমল করো, আর যা থেকে নিষেধ করি তা বর্জন করো। ৮৯ এখানে লক্ষনীয় যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেননি, كتوما تر فاجتنبوه "আমি যা বর্জন করি তা থেকে তোমরা বেঁচে থাক।" অতএব বোঝা গেলো বর্জনটা হারাম বা নাজায়েয এর দলীল নয়। হযরত ওমর রা. কেন, কোনো সাহাবী এ কথা বলেছেন কি? বা কোনো হাদীসে বা আছারে বর্ণিত হয়েছে কি? হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা বর্জন করেছেন তা বর্জন করা আবশ্যক? তা কিভাবে সম্ভব! হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন কত আমলই না বর্জন করেছেন যা সাহাবীগণ করেছেন। সাহাবা তাবে'ঈসহ আমাদের সালাফের মধ্যে এর শত শত প্রমাণ বিদ্যমান রয়েছে। এজন্য মুহাদ্দিসগণও হাদীস বা সুন্নাহ্ এর সংজ্ঞার মধ্যে كوكترك বা হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বর্জনকে উলেস্নখ করেননি। পাঠক! বরং হাদীসের
২২ সূরা হাশর, আয়াত নং-৭ ৮৯ বুখারী শরীফ ৯০ আগ্রহী পাঠকদের এ বিষয়ে হযরত আব্দুল হাই লাখনবী র. এর কিতাব احلجة على أن الإكثار يف التعبد ليس ببدعة إقامة "ইকামাতুল হুজ্জাহ্ আলা আন্নাল ইকছারা ফীত্ তা'আব্বুদি লাইসা বি বিদ'আতিন" পড়তে অনুরোধ করছি। আব্দুল হাই লাখনবী র. এর অন্যান্য কিতাবের মতো এ কিতাবটিও শায়েখ আব্দুল ফাত্তাহ্ আবূ গুদ্দাহ্ র. তাহ্কীক ও তা'লীক করে ছেপেছেন। ইনশাআল্লাহ্ কিতাবটির বঙ্গানুবাদ অতি শীঘ্রই পাঠকগণের খেদমতে আসবে।