মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

ব্যক্তি যদি ইবরাহীম নাখা'ঈ র. এর মর্যাদার ব্যাপারে কথা বলে, তাহলে উক্ত ব্যক্তির অন্তরের চিকিৎসা করা উচিত। আবূ হানিফা র. কার ছাত্র ছিলেন? এ ইবরাহীম নাখা'ঈ র. ইমাম আ'যম আবূ হানীফা র. এর দাদা উস্তাদ। মাওলানা ইবরাহীম মীর শিয়ালকোটি র. বলেন, اماـابوحنيفو اپلےنخعى ک داد استاد ابراىيےمسلك پر اف ؾےاقواؿ پر تخريجات كرتےہیںجل کوآپ کےشاگردكںمیںس سےپہؿےاماـ ابو يوسف اكر پهراماـ محمد فےاپنی تصنيفات میںكيا جمع ইমাম আবূ হানীফা র. তাঁর দাদা উস্তাদ ইবরাহীম নাখা'ঈ র. এর মাসলাক বা ফিক্‌হী সমাধানের ওপর বিভিন্ন শাখা মাসআলা তুলে ধরেছেন। যে মাসআলাগুলো তাঁর ছাত্রদের মধ্যে সর্বপ্রথম ইমাম আবূ ইউসুফ র. এবং আবূ ইউসুফের পর ইমাম মুহাম্মাদ র. তাঁদের কিতাবগুলোতে লিপিবদ্ধ করেন। হানাফী মাযহাবের উৎস : যারা চার ফিক্‌হী সংকলন বা চার মাযহাবের μমবিকাশের কিঞ্চিত ইতিহাস জানেন তাঁদের আর বলার প্রয়োজন নেই যে, হানাফী ফিক্‌হ সংকলন বা হানাফী মাযহাবের অধিকাংশ ফিক্‌হী সমাধান ও ফাত্‌ওয়া হলো, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এবং ইরাকে অবস্থানরত হাজারের অধিক সাহাবী 83, হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর ছাত্র, তাঁদের নাতি ছাত্র এবং পৃথিবী বিখ্যাত অসংখ্য তাবে'ঈর ফিক্‌হী সমাধান ও ফাত্‌ওয়া। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুরু করে এ সূত্র ধারায় যেহেতু অসংখ্য সাহাবী, তাবে'ঈ ও পূর্বযুগের নির্ভরযোগ্য ইমাম মুজতাহিদ এবং প্রতি যুগের

৮১ তারীখে আহ্‌লে হাদীস, পৃ. ৭৪ সূত্র: আছারুত্‌ তাশরী' পৃ. ২৪৪ ৮২ প্রাগুক্ত কূফা নগরীর রত্নশীলতা : ৮৩হাজারের অধিক সাহাবীর মধ্যে সত্তরেরও অধিক সাহাবী ছিলেন বদরী। এবং হযরত সা'আদ ইবনে মালেক রা. হযরত হুযাইফা রা. হযরত আম্মার রা. হযরত সালমান রা. হযরত আবূ মূসা আশ'আরী রা. এদের মতো প্রসিদ্ধ সাহাবীগণও সেখানেই ছিলেন। বিস্তারিত দেখুন শাইখুল ইসলাম যাহিদ আলকাউছারী র. রচিত "ফিক্‌হু আহ্‌লিল ইরাক ওয়া হাদীসুহুম" পৃ. ৪২ আব্দুল ফাত্তাহ্‌ আবূ গুদ্দাহ্‌ র. এর তা'লীকযুক্ত। ৮৪ এ বিষয়টি বিস্তারিত জানার জন্য "মুসান্নাফে ইবনে আবী শাইবা", মুসান্নাফে আব্দুর রায্‌যাক ও ইবনে আব্দুল বার র. রচিত "আত্‌তামহীদ" "আলইযতিযকার" ইত্যাদি কিতাব দেখা যেতে পারে।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।