মতের সমকক্ষ মনে করতেন না। তবে তাঁদের দু'জনের মধ্যে ইখতিলাফ বা মতবিরোধ হলে, তিনি ইবনে মাস'ঊদ রা. এর মতকেই বেশী পছন্দ করতেন। উলেস্নখ্য, এ ইবরাহীম নাখা'ঈ র. ছিলেন হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর প্রধান ছাত্রের ছাত্র। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. এর অন্যতম প্রধান ছাত্র ছিলেন হযরত আলকামা র.। হযরত আলকামা র. এর প্রধান ছাত্র ছিলেন, হযরত ইবরাহীম নাখা'ঈ র.। ইবরাহীম নাখা'ঈ র. এর ইল্মী মাকাম : ১পাঠক! সহীহ্ বুখারী ও তার অন্যতম ব্যাখ্যাগ্রন্থ "ফাতহুল বারী" যারা অধ্যয়ন করেছেন, তাঁরা ইবরাহীম নাখা'ঈ র. এর ইল্মী মাকাম ও ইজতিহাদী শান সম্পর্কে অবগত আছেন। মাওলানা ইবরাহীম মীর শিয়ালকোটি র. "তারীখে আহ্লে হাদীস" কিতাবে লিখেছেন, اماـ بخاری اپنی صحيح ميلاجتهادی مساةل ميلابرىنخعى ک يےاقواؿ كثرت سےاكر عزتسےعلمائےتابعيل کےساتوذكرتےہيلجس طرح صحيح بخارل قاؿ الحسل (البصرل) سےبهری پڑیہےك قاؿ ن اسى طرح كه قاؿ ابراىيخعى سےبهری پڑیہےگی سكسى كو اف كى بزرےانكارنهييصحيح بخارل اكر فتح البارل كو مطالعومیںركهنلےكاؿےعلما اس بات كو خوب پہچانتےہےاگر كسى گی میكى بزر كو اف اكر متعص ناقص العلںكالـہك تو كه اپلےكرا كا عالج دؿۓ ইমাম বুখারী র. তাঁর সহীহ্ বুখারীতে ইজতিহাদী মাসআলাগুলোতে ইবরাহীম নাখা'ঈ র. এর কথা ব্যাপকভাবে এনেছেন। যেমন, সহীহ্ বুখারী قاؿ الحسل (البصرل) বা 'হাসান বসরী র. বলেছেন' বাক্য দ্বারা পরিপূর্ণ। অনুরূপভাবে قاؿ إبراىي এবং قاؿ النخعي অর্থাৎ ইবরাহীম নাখা'ঈ র. এর নামের ক্ষেত্রে কোথাও শুধু ইবরাহীম আবার কোথাও শুধু নাখা'ঈ ইত্যাদি শব্দ দ্বারা সহীহ্ বুখারী পরিপূর্ণ। তাঁর (ইবরাহীম নাখা'ঈ র.) মর্যাদা কেউ অস্বীকার করেন না। যে সকল আলিম সহীহ্ বুখারী ও তার ব্যাখ্যাগ্রন্থ "ফাতহুল বারী" অধ্যয়ন করেছেন তাঁরা বিষয়টি খুব ভালোভাবেই জানেন। কোনো অপূর্ণ ইল্মের অধিকারী বা চরম গোঁড়া
৮০ ইবনুল কাইয়িম, ই'লামুল মুওয়াক্কি'ঈন, খ. ১, পৃ. ১৬