মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

পাঠক! হযরত জাবের ইবনে আব্দুল্লাহ্‌ রা. এর হযরত ওমর রা. সম্পর্কে পূর্বোক্ত মতামত "দ্বীনি বিষয়ে অধিক ফিক্‌হী ইলমের অধিকারী" ইমাম মুহাম্মাদ ইবনে জারীর আত্‌তবারী র. এর গবেষণামূলক একটি কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, يكل لأحدلوأصحاب معركفوف حرركا فتياه كمذىبو فى الفقو غير ابل مسعود رضيكاف ال يكاد يخالفو فى شئ ملكاف يترؾ مذىبو كقولو لقوؿ عمر رضى الله عنو كالله ، ك مذىبو، كيرجع مل قولو إلى قولو، (হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাহাবীগণের মধ্যে) হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. এর শাগরেদদের (ছাত্রদের) ন্যায় প্রসিদ্ধ শাগরেদ অন্য কোনো সাহাবীর ছিলো না এবং তাঁর মতো অন্য কোনো সাহাবীর ফাত্‌ওয়া ও মাযহাব (ফিক্‌হী সমাধান) লিপিবদ্ধ হয়নি। ইবনে মাস'ঊদ রা. ফিক্‌হী সমাধানের ক্ষেত্রে হযরত ওমর রা. এর সাথে খুব কমই দ্বিমত পোষণ করতেন। কোনো ফাত্‌ওয়া হযরত ওমর রা. এর মতের বিপরীত হলে, তিনি নিজ মত ত্যাগ করে হযরত ওমর রা. এর মত ও মাযহাব গ্রহণ করতেন। জুনদুব র. কতৃর্ক ইবনে মাস'ঊদ রা. এর মাযহাবকে প্রাধান্য দেওয়া : এখানে প্রসঙ্গত হযরত জুনদুব র. ও হযরত আ'মাশ র. এর কথা তুলে ধরা হলো। হযরত জুনদুব র. বলেন, ما كنتأدع قوؿ ابل مسعود لقوؿأحد مل الناس আমি অন্য কারো ফাত্‌ওয়া বা ফিক্‌হী সমাধান পেয়ে ইবনে মাস'ঊদ রা. এর ফাত্‌ওয়া বা ফিক্‌হী সমাধান ছাড়বো না। ইবরাহীম নাখা'ঈ র. কতৃর্ক দু'সাহাবীর মাযহাবকে প্রাধান্য দেওয়া : হযরত আ'মাশ র. জলীলুল কদর তাবে'ঈ ইবরাহীম নাখা'ঈ র. সম্পর্কে বলেন, إنو كاف ال يعدؿ بقوؿ عمر رض كعبد الله رضإذا اجتمعا، فذا اختلفا كاف قوؿ عبد اللهأعجإليو যদি কোনো বিষয়ে হযরত ওমর রা. ও হযরত আব্দুল্লাহ্‌ ইবনে মাস'ঊদ রা. একমত হতেন, তাহলে ইবরাহীম নাখা'ঈ র. অন্য কারো মত তাঁদের

৭৮ ইবনুল কাইয়িম, ই'লামুল মুওয়াক্কি'ঈন, খ. ১, পৃ. ১৬ ৭৯ আদওয়াউল বায়ান, খ. ৭, পৃ. ৪৯৫

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।