সাহাবায়ে কেরামের দৃষ্টিতে ফিক্হের গুরুত্ব : হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিক্হের যে গুরুত্ব প্রদান করে গিয়েছিলেন তার ধারাবাহিকতা খুলাফায়ে রাশেদীন ও সাহাবীগণের মধ্যে স্বগতিতে প্রবহমান ছিলো। খুলাফায়ে রাশেদীনের সামনে কোনো মাসআলা আসলে ফকীহ্ সাহাবীদের সাথে পরামর্শ করে সমাধান করতেন। সাহাবীগণও ফিক্হ ও ফকীহের অতুলনীয় গুরুত্ব প্রদান করতেন। আল্লাহ্ তা'আলার বাণী, يكٍوينػٍوىا رَّبًانِّيػٍيىلًبىميا كٍنتيٍيتػىعِّليمٍوىفٍالًكتىىابىكًبىميا كٍنتيٍ تىٍديريسٍوىف. তোমরা রব্বানী বা আল্লাহ্ওয়ালা হয়ে যাও, এভাবে যে তোমরা কিতাব শিক্ষা দান করো ও অধ্যয়ন করো। তরজুমানুল কুরআন হযরত আব্দুল্লাহ্ ইবনে আব্বাস রা. উক্ত আয়াতের তাফসীরে বলেন, فقها علما كونوا حكما তোমরা হুকামা, উলামা ও ফকীহ্ হয়ে যাও। হযরত মু'আবিয়া রা. সম্পর্কে হযরত ইবনে আব্বাস রা. বলেন, إنو لفقيو নিশ্চয় মু'আবিয়া রা. একজন ফকীহ্। ৬৯ অপর এক আলোচনায় তিনি বলেন, أفضل العبادة الفقو في الديل দ্বীনি বিষয়ে ফিক্হের ইল্ম অর্জনে লেগে থাকা উত্তম ইবাদত। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাস'ঊদ রা. বলেন, كيفأنتإفتنة ذا لبستكيهرـ فيها الكبير كيربوا فيها الصغير...إذاكثرت ك قلت فقها ك قرا ك তখন তোমাদের কী অবস্থা হবে যখন বড়রা ফেতনার মধ্যে বুড়ো হবে, আর ছোটরা এ ফেতনার মধ্যেই বড় হবে ... তখন পাঠকদের সংখ্যা বেড়ে যাবে, আর ফকীহ্গণের সংখ্যা কমে যাবে। আল্লাহ্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অন্যতম সাহাবী হযরত তামীম আদ্দারী রা. বলেন,
৬৭ সূরা আলে ইমরান, আয়াত নং ৭৯ ৬৮ সহীহ্ বুখারী, খ. ১, পৃ. ১৬ ৬৯ সহীহ্ বুখারী, মিশকাতের সূত্রে বাবুল বিতির ৭০ আওয়ারিফুল মা'আরিফ, এহ্ইয়ার টীকা খ. ১, পৃ. ২২৬ ৭১ সুনানে দারেমী, খ. ১, পৃ. ৭৫