তাহলে এ সকল বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসা কোনো নব্য গবেষকের বারো-তেরোশত বছর ধরে চলে আসা হকপন্থী সকল মাসলাক ও মাশরাবের ইমাম মুজতাহিদ ও ফকীহ্র ইজমা' হয়ে যাওয়া চার ফিক্হী সংকলনের বিরুদ্ধে কথা বলা পশ্চিমা মুস্তাশরিকদেরই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। আর মুস্তাশরিকদের মূলনীতি ঙ্তরি করে সাধারণ মুসলমানদের সামনে পেশ করা, ফিক্হী সংকলনকেই গুড়িয়ে দেওয়ার নামান্তর। এবং তা হবে পূর্বের সকল ফিক্হ সংকলনকারী ও তার অনুসারীদেরকে সুন্নাহ্ বিমুখতার তোহ্মত দেওয়ার চরম এক দুঃসাহস! পাঠক! ইল্মী ফেতনা যুগে যুগে অনেক হয়েছে। কিন্তু মুসলিম জাতি এখন এমন এক μান্তিলগ্ন সময় অতিμম করছে, যা মুসলমানদের ইতিহাসে খুব কমই এসেছে। সবচে বড় কষ্টের বিষয়, আগে যে কথা ইয়াহুদী বা খ্রিস্টানরা, ইয়াহুদী- খ্রিস্টান হিসেবেই বলতো, আজকের দিনে সে কথাই তারা মুসলমান নাম ধারণ করে বলছে। আমি কোনো আবেগপ্রবণ হয়ে বা অতি উৎসাহিত হয়ে কথা বলছি না এবং এও বলছি না যে, সকল ছাত্রই বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে এমন করেন। কিন্তু দুঃখ হয় ঐ সকল ছাত্র ও ডক্টরের জন্য, যারা সাধারণ মানুষদের যেমন আহ্মক মনে করেন, তেমনই ইমাম মুজতাহিদ, ফকীহ্, মুহাদ্দিস ও আলিম-উলামাকে জ্ঞানহীন মনে করেন!! ড. নামের বেড়াজাল : এর চেয়েও বড় আফসোসের কথা হলো, আমাদের সাধারণ শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত ইসলামী শিক্ষা না থাকায় সাধারণ মুসলমানরা কোনো ব্যক্তির নামের শুরুতে ডক্টর লিখা দেখলেই মনে করেন পৃথিবীর সকল ইল্ম বোধ হয় আল্লাহ্ তা'আলা এ 'ড.' এর মধ্যে দিয়ে রেখেছেন!! সাধারণ শিক্ষিতরা যদি এতটুকুও খোঁজ নিতেন, নামের শুরুতে যিনি ড. লিখছেন, তিনি কোন্ বিষয়ে থিসিস করে ড. লিখছেন? আর কোন্ বিষয়ে তিনি কথা বলছেন বা কলম চালাচ্ছেন। তাহলেও সাধারণ ব্যক্তিদের সামনে অনেক বিষয় পরিষ্..ার হয়ে যেত। পরিষ্..ার হয়ে যেত এ সকল ড. লিখা ব্যক্তিদের মতলব বা মাকসাদ। তবে নামের শুরুতে ড. লিখা সকল ব্যক্তিই যে এমন তা আমি বলছি না। পৃথিবীতে নামের শুরুতে ড. লিখা এমন অনেক ব্যক্তি ছিলেন, যারা জাগতিক কোনো স্বার্থের বিনিময়ে সত্যকে কুরবানী করেননি। নিজের বিষয় ছাড়া অন্য ফন বা বিষয়ে ছড়ি ঘুরাননি। বরং আল্লাহ্ ও তাঁর হাবীবের সন্তুষ্টির জন্য সকল মোহকে ত্যাগ করে সঠিক ইল্মী খেদমতের আঞ্জাম দিয়ে গেছেন।
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।