তা পেশ করতে পারেন। তখন ড. আলী হাসান আব্দুল কাদের সাহেব মাথা নিচু করে সকলের সামনে বলেছিলেন, أكل أعرؼ مل ىو إني أعترؼ بأني لالزىرم حتى عرفتوالآف، كليس لي اعتراض كل ما ذكرتو. على আমি স্বীকার করছি, আমি ইমাম যুহ্রীকে পূর্বে এভাবে চিনতাম না এখন যেভাবে চিনলাম। ইমাম যুহ্রী সম্পর্কে যা আলোচনা করা হলো এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই। মূলত ড. আলী হাসান আব্দুল কাদের সাহেবের সাথে মুস্তফা আসসিবা'ঈর এ ঘটনাটি মুস্তফা আস্সিবা'ঈ র. এর বিখ্যাত কিতাব 'আস্সুন্নাতু ওয়া মাকানাতুহা ফীত্তাশরী'ঈল ইসলামী' লিখার কারণ। পাঠক! ঘটনাটি পুনরায় পাঠ করুন, আশা করি অনেক প্রশ্নের সমাধান সামনে চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি, ১৯৩৯ সালে মিসরের বিশ্ববিখ্যাত আলআযহার বিশ্ববিদ্যালয়ে উক্ত ঘটনা সংঘটিত হয়েছিলো, বর্তমান সময় থেকে পঁচাত্তর বছর পূর্বে । পৃথিবীর ইতিহাসে ইসলামী ইল্মের (জ্ঞানের) চারণ ক্ষেত্র আলআযহার বিশ্ববিদ্যালয়ে যদি এমন মুস্তাশরিক বা ঙৎরবহঃধষরংঃ ভক্ত শিক্ষক নিয়োগ হতে পারে; তাহলে আজকের দিনের অবস্থা কী? আর এটি কি শুধু মিসর আলআযহার বিশ্ববিদ্যালয়ের অবস্থা? নাকি পৃথিবীর অন্যান্য মুসলিম দেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থাও এমন হতে পারে? আহ্লে হাদীস সম্পর্কে একটি নিগুঢ় তত্ত্ব : বিশেষ করে ঐ দেশগুলোর বিশ্ববিদ্যালয়, যে দেশগুলোর সরকার ইয়াহুদী- নাসারাদের সেবার দাস হয়ে দীর্ঘকাল পাড়ি দিচ্ছেন। যেমন সে.দি আরবের বিশ্ববিদ্যালয়গুলো। আমরা কি বলতে পারি এ সকল বিশ্ববিদ্যালয়ে এমন মুস্তাশরিক শিক্ষক বা মুস্তাশরিকভক্ত কোনো শিক্ষক নিয়োগ হননি? এবং এটা কি মনে করা সম্ভব এ সকল বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রই মুস্তফা আসসিবা'ঈ র. এর মতো ইল্মী যোগ্যতা ও ইল্মী আমানতদারিতা রাখেন? তা কিভাবে বলা সম্ভব? স্বয়ং মুস্তফা আসসিবা'ঈ র. এর সময়ে কতজন মুস্তফা আসসিবা'ঈ র. এর মতো ছিলেন? কতজন ছাত্রই বা চিনতে পেরেছিলেন মুস্তাশরিক বা ঙৎরবহঃধষরংঃ ভক্ত শিক্ষককে?
৬৬ বিস্তারিত দেখুন 'আসসুন্নাতু ও মাকানাতুহা ফীত্তাশরী'ঈল ইসলামী' পৃ. ৩২