মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

গোল্ড জিহার তার 'দিরাসাতে ইসলামীয়া' কিতাবে ইমাম যুহ্‌রী র. সম্পর্কে যে যে কিতাব থেকে হাওয়ালা (রেফারেন্স) এনেছে, সেসব হাওয়ালা (রেফারেন্স) মূল কিতাবগুলোর সাথে মিলিয়ে দেখতে থাকি। মুস্তফা আসসিবা'ঈ র. তাঁর এ গবেষণা সম্পর্কে নিজেই বলেন , أترؾ كتا كلبامخطوطان في مكتبة امزىر كفي دار الالتراج المصرية مل كت كت إال رجعت إليها كنقلت منها ما يتعلق بالزىرم. আমি আলআযহার বিশ্ববিদ্যালয় লাইব্রেরি ও মিসরের বিখ্যাত দারুল কুতুবুল মিসরীয়া লাইব্রেরির সকল কিতাব, যেখানে ইমাম যুহ্‌রী র. সম্পর্কে আলোচনা আছে তা নোট করি। এ সকল কিতাবের মধ্যে এমন অনেক কিতাব ছিলো যা মাখতূত (পাণ্ডুলিপি) অর্থাৎ সে কিতাবগুলো তখনও পর্যন্ত ছাপা হয়নি। সে কিতাবগুলোতেও আমি ইমাম যুহ্‌রী র. এর জীবনালোচনা অনুসন্ধান করি ও মুস্তাশরিক গোল্ড জিহারের প্রদত্ত রেফারেন্স মিলিয়ে দেখি। আমি আশ্চর্যের সাথে লক্ষ করি, মুস্তাশরিক গোল্ড জিহার তার 'দিরাসাতে ইসলামীয়া' কিতাবে ইমাম যুহ্‌রী র. সম্পর্কে যে আলোচনা করেছে, সেখানে তিনি ব্যাপক প্রতারণার আশ্রয় নিয়েছে ও পূর্ববতীর্দের কিতাবের রেফারেন্স বিকৃতভাবে উপস্থাপন করেছে। আলআযহার বিশ্ববিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠান : আমি এ বিষয়টি স্যার ড. আলী হাসান আব্দুল কাদের সাহেবকে জানালে তিনি তখনও মানতে অস্বীকার করেন এবং মুস্তাশরিক গোল্ড জিহারের মতকেই অাঁকড়ে ধরে থাকেন। তখন আমি বাধ্য হয়ে আলআযহার বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে একটি মুহাযারা বা আলোচনা অনুষ্ঠানের আয়োজন করি। এ মুহাযারাতে আলআযহারের সকল ছাত্র ও উস্তাদকে আমন্ত্রণ জানানো হয়। ফলে উক্ত আলোচনা অনুষ্ঠানে স্যার ড. আলী হাসান আব্দুল কাদের সাহেবসহ শিক্ষক ও ছাত্রের ব্যাপক উপস্থিতি ঘটে। তখন আমি সকলের সামনে ইমাম যুহ্‌রী র. সম্পর্কে দীর্ঘ গবেষণা থেকে বিস্তারিত আলোচনা তুলে ধরি এবং মুস্তাশরিক গোল্ড জিহার তার 'দিরাসাতে ইসলামীয়া' কিতাবে ইমাম যুহ্‌রী র. সম্পর্কে কি কি বিকৃতি করেছে তাও সকলের সামনে পেশ করি। আলোচনা শেষে আমি স্যার ড. আলী হাসান আব্দুল কাদের সাহেবের নিকট সবিনয়ে আরয করি, ইমাম যুহ্‌রী র. সম্পর্কে এ হলো পৃথিবীর সকল হক মত-পথের অনুসারীদের সিদ্ধান্ত। এ বিষয়ে আপনার যদি আরো জানাশোনা থাকে তাহলে আপনি

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।