ইমাম যুহ্রী র.কে অপবাদ ও তার দিলভাঙ্গা জবাব : এক দিন ক্লাসে ইমাম যুহ্রী র. বর্ণিত হাদীস আসলে, উক্ত হাদীসের আলোচনায় স্যার ড. আলী হাসান আব্দুল কাদের সাহেব তার কিতাবী উস্তাদ মুস্তাশরিক গোল্ড জিহারের অনুসরণ করে ইমাম যুহ্রী র. সম্পর্কে বলেন, ইমাম যুহ্রী র. كاضػع الحػديث ছিলেন। অথার্ৎ ইমাম যুহ্রী র. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নামে নিজের থেকে হাদীস বানাতেন 65| মুস্তফা আসসিবা'ঈ র. বলেন, আমি তার এ কথার প্রচণ্ড বিরোধিতা করি। কিন্তু আমাদের স্যার ড. আলী হাসান আব্দুল কাদের সাহেব তার মুস্তাশরিক উস্তাদ গোল্ড জিহারের বিরোধিতা করতে অস্বীকৃতি জানান। অর্থাৎ তিনি মুস্তাশরিক উস্তাদের অনুসরণ করে এ কথা বলেন, ইমাম যুহ্রী র. كاضع الحديث ছিলেন। (না'ঊযু বিল্লাহ্) তখন আমি স্যার ড. আলী হাসান আব্দুল কাদের সাহেব থেকে মুস্তাশরিক গোল্ড জিহারের 'দিরাসাতে ইসলামীয়া' কিতাবটি নেই এবং উক্ত কিতাবে গোল্ড জিহার ইমাম যুহ্রী র. সম্পর্কে যে আলোচনা করেছে তা নিয়ে ব্যাপক গবেষণা শুরু করি।
মাওলানা কিন্তু ইয়াহুদী-খ্রিস্টান। এদের সম্পর্কে বিস্তারিত জানতে নিম্নের কিতাবগুলো দেখা যেতে পারে- 1-االستشراق وادلستشرقون للدكتور الشيخ مصطفى السباعي 2-الإسالم وادلستشرقون للشيخ الندوي 3-الغارة على العادل الإسالمي لألستاذ على جريشة . 4-التبشري واالستعمار / د. عمر فروخ 5-ادلؤامرة على الإسالم / أنور جندي 6-الإسالم على مفرتق الطرق / زلمد أسد . আমার জানা মতে, বাংলা ভাষায় এ বিষয়ে রচিত হয়েছে, "প্রাচ্যবিদদের ইসলাম চর্চা ও তা বিকৃতির অপপ্রয়াস"। আমরা বিশ্বব্যাপী "একই দিনে রোযা ও ঈদ" কিতাবের শুরুতে মুস্তাশরিকদের কর্ম তৎপরতার ওপর কিঞ্চিত আলোকপাত করেছি। আগ্রহী পাঠকগণ দেখতে পারেন। ৬৫ পাঠক! ইমাম যুহ্রী র.কে যারা কিঞ্চিত চেনেন, তারা জানেন ইমাম যুহ্রী র.কে واضع احلديث বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বর্ণিত হাদীস ভাণ্ডারের আর কোনো ভিত্তি থাকে না। কি সহীহ্ বুখারী, কি সহীহ্ মুসলিম, কি হাদীসের অন্যান্য কিতাব, সবই বালির প্রাসাদের মতো নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়।