মাযহাব ত্যাগের শেষ পরিণাম ইসলাম ত্যাগ
/ ৪৯১
📝 লেখা 📖 পিডিএফ

জামে'আ আলআযহারে খ্রিস্টীয় ষড়যন্ত্রের প্রভাব : পাঠক সমীপে ১৯৩৯ সালের একটি ঘটনা সংক্ষেপে তুলে ধরছি। যে ঘটনাটি বিখ্যাত গ্রন্থ 'আস্‌সুন্নাতু ওয়া মাকানাতুহা ফীত্‌তাশরী'ঈল ইসলামী' এর লেখক মুস্তফা আসসিবা'ঈ র. তাঁর 'আলইস্তিশরাক ও মুস্তাশরিকূন' (االست راؽ كالمست رقوف) কিতাবের শেষে এবং 'আস্‌সুন্নাতু ওয়া মাকানাতুহা ফীত্‌তাশরী'ঈল ইসলামী' (السنة كمكانتها في الت ريع الإسالمي) কিতাবের শুরুতে এনেছেন। ১৯৩৯ সালে মুস্তফা আসসিবা'ঈ র. যখন মিসর আলআযহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন তাঁদের উস্তাদ হয়ে আলআযহার বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ড. আলী হাসান আব্দুল কাদির। এ ডক্টর জার্মান বিশ্ববিদ্যালয়ে চার বছর অধ্যয়ন করে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। জার্মান যাওয়ার পূর্বে আলআযহার বিশ্ববিদ্যালয়ে তিনি চে.দ্দ বছর অধ্যয়ন করেন। জার্মান থেকে এসে আলআযহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। প্রথম দিন তিনি ক্লাসে আলোচনা শুরু করেন এভাবে, تاريخ الت ريع الإسالمي ، كلكل على طريقة علمية ال عهد لألزىر إني سأدرس لك بها ، كإنيأالإسالـ كلكني أفه بأني تعلمت في امزىر قرابة أربعة ع ر عامان فل عترؼ لك فهمت الإسالـ حيل دراستي في ألمانيا. আমি ইসলামী বিধান প্রণয়নের ইতিহাস তোমাদের সামনে এমনভাবে তুলে ধরবো, যা হবে পূর্ণ ইল্‌মী আলোচনা। ইতিপূর্বে আযহার বিশ্ববিদ্যালয়ে যে ইলমী আলোচনা কখনো হয়নি। আমি তোমাদের নিকট স্বীকার করছি, আমি আলআযহারে চে.দ্দ বছর পড়ালেখা করেছি। কিন্তু এ চে.দ্দ বছর পড়ালেখা করে ইসলাম বোঝতে পারিনি। ইসলাম বোঝতে পারি জার্মান বিশ্ববিদ্যালয়ে গিয়ে।

মুস্তফা আসসিবা'ঈ র. বলেন, স্যারের এ কথায় আমরা অত্যন্ত আশ্চর্য হই। এরপর দেখতাম তিনি বড় একটি কিতাব সামনে রেখে শুধু অনুবাদ করে যেতেন। পরে জানতে পারি এ কিতাবটি ছিলো বিখ্যাত মুস্তাশরিক ৬৪ গোল্ড জিহার এর 'দিরাসাতে ইসলামীয়া'।

৬৪ মুস্তাশরিক : ইংরেজীতে বলা হয় ঙৎরবহঃধষরংঃ বা পাশ্চাত্যের ইয়াহুদী-খ্রিস্টান যারা ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে এবং বিভিন্নভাবে মুসলমানদের ইলমী বিষয় খেয়ানত করে সন্দেহ সৃষ্টি করে ও মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে। সহজে বললে বলা যায়, আলিম-

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।